ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

ইরান-যুক্তরাষ্ট্র কারিগরি পর্যায়ের আলোচনা আবার কবে, জানালো পাকিস্তান


ইরান-যুক্তরাষ্ট্র কারিগরি পর্যায়ের আলোচনা আবার কবে, জানালো পাকিস্তান

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কারিগরি পর্যায়ের আলোচনা আগামী সপ্তাহের মঙ্গলবারের দিকে আবার শুরু হবে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। তবে, এই আলোচনার স্থান এখনও ঘোষণা করা হয়নি।

আজ বুধবার (২৪ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি জানিয়েছেন, আলোচনার পরবর্তী দফা আগামী সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, মঙ্গলবার আলোচনার জন্য সবচেয়ে সম্ভাব্য দিন, যদিও সোমবার বা বুধবারেও বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

গত ১৭ জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের অবসানে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এরপর গত ১৯ জুন চুক্তির ব্যাপারে সুইজারল্যান্ডে কারিগরি পর্যায়ের আলোচনা করার কথা ছিল, তবে লেবাননে ইসরাইলের অব্যাহত হামলার প্রতিবাদ হিসেবে তা পিছিয়ে দেয় ইরান।

আরও পড়ুন: বাংলাদেশের পোশাকশিল্প: সংকট ও উত্তরণের জন্য জাতীয় কর্মপরিকল্পনার প্রয়োজন

এরপর হরমুজ প্রণালীও আবার বন্ধ করে দেওয়া হয়, যার ফলে নতুন করে উত্তেজনা শুরু হয়। এর মধ্যে গত রবিবার (২১ জুন) সুইজারল্যান্ডে বুর্গেনস্টকে ইরান ও মার্কিন উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে আলোচনা শুরু হয়।

মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। ইরানের পক্ষ থেকে সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আলোচনায় অংশগ্রহণ করেন।

অলংকার পরে আলোচনা আনুষ্ঠানিকভাবে শেষ হলেও, সোমবার (২২ জুন) কারিগরি প্রতিনিধিদলগুলো আলোচনা চালিয়ে যায়।

মধ্যস্থতাকারী দুই দেশ পাকিস্তান ও কাতারের পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, আলোচনা একটি ‘ইতিবাচক ও গঠনমূলক পরিবেশে’ অনুষ্ঠিত হয়েছে এবং এতে উৎসাহব্যঞ্জক অগ্রগতি অর্জিত হয়েছে। ভবিষ্যতে আরও বিস্তারিত কারিগরি পর্যায়ের আলোচনা চালিয়ে যাওয়ার জন্য একটি প্রক্রিয়াও প্রতিষ্ঠিত করা হয়েছে।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্য বদলাতে গিয়ে বদলে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরাইল: ইরান

মধ্যস্থতাকারীরা আরও জানিয়েছেন যে, উভয় পক্ষের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিশেষজ্ঞ ও কারিগরি কর্মীদল গঠন করা হয়েছে। এসব দলের কাজ হবে সম্ভাব্য চূড়ান্ত চুক্তির খসড়া এবং বাস্তবায়ন কাঠামো নিয়ে কাজ করা।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি গত মঙ্গলবার (২৩ জুন) প্রথম দফার কারিগরি আলোচনার সমাপ্তি ঘোষণা করে জানান যে, আলোচকরা নিষেধাজ্ঞা প্রত্যাহার, ‘পারমাণবিক বিষয়াবলী, অর্থনৈতিক পুনর্গঠন ও উন্নয়ন এবং পর্যবেক্ষণ ও বাস্তবায়ন- এই চারটি বিষয়ের জন্য কার্যকরী দল গঠনের সিদ্ধান্ত নিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৯:১৯ পি.এম


সৌদি প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস

বাংলাদেশ দূতাবাস রিয়াদে সৌদি প্রবাসীদের সাদা কাগজে সই বা টিপসই দেয়ার সময় সতর্ক থাকার জন্য পরামর্শ দিয়েছে।

বুধবার (২৪ জুন) দূতাবাসের কাউন্সেলর মো. মেহবুব জামানের সই করা একটি বিজ্ঞপ্তিতে এ বিষয়ে উদ্দেশ্য করে সতর্কতা তুলে ধরা হয়েছে।

এতে বলা হয়েছে, সৌদি আরবে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশিদের জন্য জানানো হচ্ছে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনুরোধে কিংবা নির্দেশনায় সাদা কাগজে স্বাক্ষর দেয়া কিংবা টিপসই দেয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে সতর্ক করা হচ্ছে।

এ ধরনের অসতর্কতা অসাধু ব্যক্তি বা চক্রের মাধ্যমে বিভিন্ন আর্থিক প্রতারণা, জাল দলিল-পত্র প্রস্তুত, অবৈধ লেনদেন অথবা অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে সংশ্লিষ্ট ব্যক্তির অনাকাঙ্ক্ষিতভাবে ফৌজদারি মামলা, আর্থিক ক্ষতি, জেল-জরিমানা কিংবা অন্যান্য আইনগত শাস্তির সম্মুখীন হওয়ার সম্ভাবনা তৈরি করতে পারে।

এ অবস্থায়, কোনো লিখিত কাগজপত্র বা ডকুমেন্টে স্বাক্ষর কিংবা টিপসই দেয়ার আগে তার বিষয়বস্তু সম্পূর্ণরূপে বুঝে নেয়ার এবং যাচাই করার জন্য প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের জন্য সৌদি প্রবাসী বাংলাদেশিদের অনুরোধ জানিয়েছে দূতাবাস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা চট্টগ্রামে অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৯:১৯ পি.এম


সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা চট্টগ্রামে অনুষ্ঠিত

সামাজিক ও মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি’র উদ্যোগে ২৩ জুন ২০২৬, মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামস্থ খুলশী টাউন সেন্টার হলে সংগঠনের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি মো. মুছা আলম খান চৌধুরী। পরিচালনায় ভারপ্রাপ্ত মহা সচিব ফারহানা আফরোজ। সঞ্চালনায় মো. আফজাল খান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ট্রেজারার অধ্যক্ষ মো. সানাউল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকলি ফুড প্রোডাক্টস লি: ঢাকা এর ডেপুটি জেনারেল ম্যানেজার এম. এ মাসুদুল ইসলাম, সংগঠনের সম্মানিত উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক উপ মহাব্যাবস্থাপক আকরাম হোসেন, সংগঠনের সহ সভাপতি এম এ সবুর এবং রুহুল আমিন সালমান, এপেক্সিয়ান দেলোয়ার হোসেন, লায়ন মো: জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম সিকদার, মোহাম্মদ নূর, এডভোকেট মো: জাহাঙ্গীর, মুন্না চৌধুরী, কবি নূর মোহাম্মদ সহ বিশিষ্ট সামাজিক ব্যক্তিবর্গ।

সম্প্রতি সংগঠনের সাংগঠনিক সচিব স ম জিউর রহমান এবং উনার শ্রদ্ধেয় পিতা সড়ক দুর্ঘটনায় আহত হলে সুস্থতা কামনায় বিশেষ মুনাজাত দোয়া ও পরিচালনা করা হয়।

প্রধান অতিথি অধ্যক্ষ সানাউল্লাহ বলেন, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের ৯ বছর পূর্তি উপলক্ষ্যে আমার পক্ষ থেকে সংগঠনে সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানাচ্ছি। সিলেট এবং চট্টগ্রামের দুই অঞ্চলের মানুষের মাঝে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও মানবিক মেলবন্ধন গড়ে তোলার পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া অসহায় এতিম দূস্থদের মানবিক সাহায্যে এই সংগঠন বেশি করে করার আহ্বান জানায়। এই সংঠনের প্রতি আমার সহযোগিতা থাকবে সব সময়।

উপস্থিত নেতৃবৃন্দরা বলেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন একটি সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন। সিলেট চট্টগ্রামের মধ্যে বন্ধুত্বের বন্ধন সৃষ্টি করাই আমাদের কাজ, সাথে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্যে । এই প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার জন্য আমাদের সংগঠনের সভাপতি শহীদুল ইসলাম ও ফারহানা আফরোজ নিরলস পরিশ্রম করে যাচ্ছেন উনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সেই সাথে কৃতজ্ঞতা জানাই আজকের সকল উপস্থিত মেহমানদের, আপনাদের আগমনে আমাদের অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেছেন।

আমরা আশাকরি উক্ত সংগঠন আগামী দিনেও সবার সহযোগিতায় সামাজিক ও মানবিক কাজের মাধ্যেমে এগিয়ে যাবে বহুদূর।
আলোচনা শেষে উপস্থিতি সবাইকে নিয়ে কেক কাটার মাধ্যেমে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। 
 
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের রিজার্ভ ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৯:২০ পি.এম


দেশের রিজার্ভ ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বৃদ্ধি পেয়েছে। এখন এটি ৩৬ হাজার ১০৩ দশমিক ৮৯ মিলিয়ন বা ৩৬ দশমিক ১০ বিলিয়ন ডলারে পরিবর্তিত হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক।

বুধবার (২৪ জুন) কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য জানান।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, ২৪ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ হাজার ১০৩ দশমিক ৮৯ মিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুসারে রিজার্ভের পরিমাণ ৩১ হাজার ৫৫২ দশমিক ৬৭ মিলিয়ন মার্কিন ডলারে অবস্থান করছে।

এর পূর্বে ২৩ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৫ হাজার ৭৯৮ দশমিক ১১ মিলিয়ন মার্কিন ডলার। এছাড়া, বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ৩১ হাজার ২৪৪ দশমিক ২২ মিলিয়ন ডলার।

নিট রিজার্ভ গণনা আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে করা হয়। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে বাস্তব নিট রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদারীপুরে কিশোরীকে অপহরণের পর ধর্ষণ, যুবকের ১৪ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৯:২০ পি.এম


মাদারীপুরে কিশোরীকে অপহরণের পর ধর্ষণ, যুবকের ১৪ বছরের কারাদণ্ড

মাদারীপুরের রাজৈরে ১৫ বছরের এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণ মামলায় নাফিজ মোল্লা নামে এক যুবককে ১৪ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। বুধবার দুপুরে মাদারীপুর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক আ.স.ম শহীদুল্লাহ কায়সার এ রায় ঘোষণা করেন। দণ্ডাদেশ প্রাপ্ত নাফিজ মোল্লা রাজৈর উপজেলার পূর্বকান্দি শাখারপাড় গ্রামের মতিয়ার মোল্লার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) শরীফ মো. সাইফুল কবীর।

জানা যায়, ২০২৩ সালের ২১ মার্চ ভোর বেলা নবম শ্রেণির শিক্ষার্থী (১৫) প্রাইভেট পড়তে যাওয়ার সময় ওই কিশোরীকে অপহরণ করে নাফিজ ও তার সহযোগীরা। পরে অজ্ঞাত স্থানে নিয়ে তাকে ধর্ষণ করে নাফিজ। অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে ওই কিশোরীকে উদ্ধার ও প্রধান আসামি নাফিজকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ভুক্তভোগী কিশোরীর মা বাদি হয়ে রাজৈর থানায় একটি অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। চার্জশিট দেওয়ার পর ৩ বছরের মাথায় আসামি নাফিজকে ১৪ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৬ মাসে কারাদণ্ড রায় ঘোষণা করে তাকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত।

মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) শরীফ মো. সাইফুল কবীর বলেন, এই রায়ে মামলার বাদি ন্যায় বিচার পেয়েছেন। তারা এ রায়ে সন্তুষ্ট হয়েছে। আমরা রাষ্ট্র পক্ষও সন্তুষ্ট হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%