ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

কোদাল হাতে কী করছেন জয়া আহসান


কোদাল হাতে কী করছেন জয়া আহসান

পর্দার গ্ল্যামারাস উপস্থিতির পাশাপাশি ব্যক্তিজীবনে একেবারেই মাটির কাছাকাছি অবস্থানে আছেন জয়া আহসান। দুই বাংলার এই জনপ্রিয় অভিনেত্রী তার বাড়ির আঙিনায় নিয়মিতভাবে ফল-সবজি চাষ করেন।

জমি তৈরি করা থেকে শুরু করে গাছপালার পরিচর্যা পর্যন্ত সবকিছুই তিনি নিজ হাতে করে থাকেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর তার এই পরিশ্রমী ও সাদামাটা রূপ দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা।

ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, খালি পায়ে কৃষিকাজে ব্যস্ত জয়া। দীর্ঘ সময় ধরে তিনি নিজের হাতে কোদাল চালিয়ে বাগানের মাটি তৈরি করছেন।

আরও পড়ুন: আজকের শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ নেতৃত্ব, বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ হতে হবে : রাষ্ট্রপতি

এক সহযোগীকে সাথে নিয়ে জয়া মাটিতে গোবর সার মেশানোর কাজ করছেন, এদিকে আনন্দের সাথে তিনি অনুরাগীদের নিজের বাগানের জবা, ঘুমন্ত জবাসহ নানা গাছের পরিচয়ও করিয়ে দিচ্ছেন।

ভিডিওটি প্রকাশের পরপরই কমেন্ট বক্সে প্রশংসায় ভাসছেন এই তারকা। কেউ তাকে 'মাটির মানুষ' বলছেন, আবার কেউ মন্তব্য করেছেন যে তার এমন শারীরিক পরিশ্রমই হয়তো তার সৌন্দর্য ও বয়সের চাকা থমকে দেওয়ার আসল রহস্য।

সাধারণত তারকারা শরীরচর্চার জন্য জিম বা কঠিন ডায়েটের ওপর নির্ভর করে থাকেন, কিন্তু জয়া এই ক্ষেত্রে ভিন্ন পথে চলেন।

ভারতীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আগেই বলেছিলেন যে, জিম করার চেয়ে দৈনন্দিন কায়িক শ্রমেই তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। কোনো সিনেমার কাজ থাকলে মাঝে মাঝে পিলাটিজ বা শরীরচর্চা করলেও, ফিট থাকতে নিজের বাগানে নিয়মিত কোদাল দিয়ে মাটি কোপানো এবং চাষবাসের কাজকেই তিনি তার সেরা ব্যায়াম মনে করেন।

আরও পড়ুন: নির্বাচনের আগে ইরানে হামলার পরিকল্পনা নেই: ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন ফিল্ডিং কোচ পেল ভারত

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

১০:৫৮ এম


নতুন ফিল্ডিং কোচ পেল ভারত

ভারত জাতীয় দলের নতুন ফিল্ডিং কোচ হলেন শুভদীপ ঘোষ। বিসিসিআই আগের ফিল্ডিং কোচ টি দিলীপের সাথে চুক্তি নবায়ন করেনি। শ্রীলঙ্কা সফরের আগে শুভদীপ ঘোষকে ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

শুভদীপ ঘোষ ৫৭ বছর বয়সী এবং ভারতের ক্রিকেটে তিনি একটি পরিচিত মুখ। এর আগে তিনি ভারত মহিলা দলের ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সেই দলের সাথে ২ বছর কাজ করেছেন এবং ২০২২ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৩ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়ও দায়িত্বে ছিলেন।

শুভদীপ ঘোষ অতিরিক্ত, ভারত ‘এ’ দল এবং আসামের সিনিয়র দলের কোচ হিসেবেও কাজ করেছেন। খেলোয়াড় হিসেবে তিনি ১৭টি করে প্রথম শ্রেণির এবং লিস্ট ‘এ’ ক্রিকেটে ম্যাচ খেলেছেন। ঘরোয়া ক্রিকেটে আসাম এবং রেলওয়ের পক্ষে খেলেছেন।

টি দিলীপ ২০২১ সাল থেকে ২০২৪-২৫ সালের বর্ডার-গাভাস্কার ট্রফি পর্যন্ত ভারতের ফিল্ডিং কোচ ছিলেন। তিনি রাহুল দ্রাবিড়ের কোচিং স্টাফের একমাত্র সদস্য হিসাবে গৌতম গম্ভীরের কোচিং স্টাফেও ছিলেন। ২০২৫ সালের মাঝামাঝি ইংল্যান্ড সফর দিয়ে তিনি আবারও ফিল্ডিং কোচের দায়িত্বে ফেরেন। বিসিসিআই তাকে এক বছরের চুক্তি দিয়েছিল, কিন্তু চুক্তির মেয়াদ শেষে নবায়ন করা হয়নি।

দিলীপ ছাড়াও ভারতের সহকারী কোচ রায়ান টেন ডেসকাটও নিজ পদ থেকে বিদায় নিয়েছেন। ২ বছরের চুক্তির শেষে তিনি আর চুক্তি নবায়ন করতে রাজি হননি এবং আগের ঠিকানা কলকাতা নাইট রাইডার্সে ফিরে গেছেন, হেড অব ক্রিকেট স্ট্র্যাটেজির দায়িত্ব নিয়ে।

ভারতের শ্রীলঙ্কা সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার পরিকল্পনা রয়েছে। ১৫ আগস্ট গলে প্রথম টেস্ট এবং ২৩ আগস্ট কলম্বোতে দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘হরমুজ আর আগের অবস্থায় ফিরবে না’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

১০:৫৯ এম


‘হরমুজ আর আগের অবস্থায় ফিরবে না’

হরমুজ প্রণালি আর যুদ্ধের পূর্ববর্তী অবস্থায় কখনোই ফিরে যাবে না। ওমানের সঙ্গে প্রণালিটি নিয়ে আলোচনা চললেও এর অর্থ পুরনো অবস্থায় ফিরে যাওয়া নয়। বরং এর লক্ষ্য হচ্ছে, ওই অঞ্চলে নিরাপদ সামুদ্রিক চলাচল নিশ্চিত করার জন্য একটি নির্দিষ্ট কাঠামোতে পৌঁছানো। এ কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

তিনি বলেন, ভবিষ্যতে প্রণালির ব্যবস্থাপনা ইরানের সার্বভৌম অধিকার এবং আঞ্চলিক নিরাপত্তাকে কেন্দ্র করে নির্ধারিত হবে। তিনি স্পষ্ট করেন যে, হরমুজ কোনও অবস্থাতেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে চলমান যুদ্ধ-পূর্ব পরিস্থিতিতে ফিরে যাবে না।

গতকাল রবিবার রাতে ইসমাইল বাঘাই এক সাক্ষাৎকারে এ বিষয়গুলো বলেন। তিনি জানান, ইরান ও ওমানের আলোচনার মূল লক্ষ্য হচ্ছে নিরাপদ এবং নতুন সামুদ্রিক নৌচলাচল কাঠামো গড়ে তোলা। হরমুজের ভবিষ্যৎ ব্যবস্থাপনা ইরানের সার্বভৌম অধিকার এবং আঞ্চলিক নিরাপত্তার সাথে সরাসরি সম্পর্কিত হওয়া উচিত।

এই বিষয়টি নিয়ে তিনি জানান, যুদ্ধ বিরতির পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির ওমান সফরের পরে এই আলোচনার গতি বৃদ্ধি পায়। যুদ্ধ-সমাপ্তি সংক্রান্ত সমঝোতা স্মারকের পঞ্চম ধারা অনুযায়ী, ওমানের সঙ্গে পরামর্শ করেই প্রণালির ভবিষ্যৎ ব্যবস্থাপনা নির্ধারণ করা হবে।

বাঘাই বলেন, ভবিষ্যতে বর্তমান উত্তর অথবা দক্ষিণ পথের পরিবর্তে নতুন একটি নৌপথ নির্ধারণ করা হবে। তিনি উল্লেখ করেন যে, এই প্রক্রিয়ায় কোনো তৃতীয় পক্ষ জড়িত হবে না।

মার্কিন কর্মকর্তাদের হুমকি এবং ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, এসব কিছুই নতুন নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া মন্তব্যগুলো ইরানের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ। কোনো চাপ বা ভয়ভীতি দেখিয়ে তেহরানকে অবস্থান পরিবর্তন করতে পারেনা।

গত ২৪ ঘণ্টায় বুলগেরিয়া, যুক্তরাজ্য এবং ইউক্রেনের কূটনৈতিক যোগাযোগের প্রসঙ্গও তুলে ধরেন বাঘাই। তিনি সতর্ক করে বলেন, যদি কোনো দেশ ইরানের বিরুদ্ধে আগ্রাসনে সহায়তা করে অথবা হামলাকারীদের ঘাঁটি ও রসদ দেয়, তবে তাদেরও এ জন্য ভোগান্তির সম্মুখীন হতে হবে। আন্তর্জাতিক আইন ও আত্মরক্ষার অধিকার অনুযায়ীই ইরান তার নীতি নির্ধারণ করবে।

উল্লেখ্য, ওমান এবং ইরান যথাক্রমে হরমুজ প্রণালির দক্ষিণ এবং উত্তর উপকূলে অবস্থিত। বিশ্বের তেল সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালিটি নিয়ে দুই দেশের সম্পর্কের গুরুত্ব অত্যন্ত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু, ১৫ টাকায় মিলবে ৩০ কেজি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

১১:০২ এম


খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু, ১৫ টাকায় মিলবে ৩০ কেজি

গত ১ আগস্ট থেকে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ শুরু হয়েছে। এই কর্মসূচির আওতায় ৫৫ লাখ কার্ডধারী উপকারভোগী বছরে ৬ মাস (আগস্ট-নভেম্বর এবং মার্চ-এপ্রিল) প্রতি কেজি ১৫ টাকা দরে মাসে ৩০ কেজি করে চাল পাবেন।

এক বিজ্ঞপ্তিতে সোমবার (৩ আগস্ট) এ তথ্য জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাসহ বাজারে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখা এবং কর্মাভাবের সময়ে নিম্ন আয়ের মানুষের খাদ্য সহায়তা নিশ্চিত করার জন্য এই কর্মসূচি চালু রাখা হয়েছে। দেশের ৪৯৫টি উপজেলার ৫৫ লাখ কার্ডধারী উপকারভোগী এ সুবিধার আওতায় রয়েছেন।

দরিদ্র জনগোষ্ঠীর অপুষ্টি কমানো, বিশেষত নারীদের ও শিশুদের পুষ্টির উন্নয়নের লক্ষ্যেও এই কর্মসূচি পরিচালিত হচ্ছে। বর্তমানে ২৪৮টি উপজেলায় প্রায় ২৫ লাখ ২৯ হাজার উপকারভোগীর মধ্যে পুষ্টিচাল (ফর্টিফায়েড রাইস) বিতরণ করা হচ্ছে এবং ২৪৭টি উপজেলায় ২৯ লাখ ৭১ হাজার উপকারভোগীর মধ্যে সাধারণ চাল বিতরণ করা হচ্ছে।

এছাড়া সারাদেশে ১ হাজার ১০৮টি কেন্দ্র (দোকান ও ট্রাক) থেকে ওএমএস কর্মসূচির আওতায় নিয়মিত চাল ও আটা বিক্রি অব্যাহত রয়েছে। খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে দেশে খাদ্যশস্যের মজুত সন্তোষজনক অবস্থায় রয়েছে। আগের যেকোনো সময়ের তুলনায় এখন সবচেয়ে বেশি খাদ্য মজুত রয়েছে এবং খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রমও চলমান আছে।

গত ২ আগস্ট পর্যন্ত দেশে মোট খাদ্য মজুতের পরিমাণ ছিল ২৩ লাখ ৪৯ হাজার ৩৮৫ মেট্রিক টন। এর মধ্যে চাল রয়েছে ১৯ লাখ ৬৬ হাজার ১৪৮ মেট্রিক টন, গম ২ লাখ ৮০ হাজার ১০ মেট্রিক টন এবং ধান ১ লাখ ৫২ হাজার ১০৯ মেট্রিক টন (ধানকে চালে রূপান্তর করে হিসাব করা হয়েছে)।

সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, অপুষ্টি কমানো এবং সামাজিক সুরক্ষামূলক কর্মসূচিগুলোকে আরও কার্যকর ও সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ বলেও খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিমার টাকার লোভে স্ত্রীকে হত্যা, দুর্ঘটনা দেখাতে মরদেহের ওপর চালানো হয় গাড়ি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

১১:০৪ এম


বিমার টাকার লোভে স্ত্রীকে হত্যা, দুর্ঘটনা দেখাতে মরদেহের ওপর চালানো হয় গাড়ি

ভারতের উত্তরপ্রদেশের হামিরপুরে, বিমার ৪৪ লাখ রুপি হাতিয়ে নেওয়ার জন্য স্ত্রীকে হত্যার পর, ঘটনাটি সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, অভিযুক্ত আমার সিং প্রথমে থানায় গিয়ে স্ত্রী রিতার নিখোঁজ হওয়ার অভিযোগ করেন। কিন্তু তার বক্তব্যে অসংগতি ধরা পড়ার পর পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে। একপর্যায়ে তিনি স্বীকার করেন যে, বিমার অর্থ পাওয়ার উদ্দেশ্যে, তিনি তিন সহযোগীকে নিয়ে লাঠি দিয়ে স্ত্রীকে হত্যা করেন। পরে ঘটনাটি দুর্ঘটনা হিসেবে দেখানোর জন্য, লাশের ওপর দিয়ে একটি গাড়ি চালিয়ে দেওয়া হয়।

অতিরিক্ত পুলিশ সুপার অরবিন্দ কুমার ভার্মা জানিয়েছেন, বুধবার রাতে লালপুরা এলাকার একটি মন্দিরের কাছ থেকে রিতার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, তার শরীরে ১২টিরও বেশি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আরও দেখা গেছে, কিডনি ছাড়া তার প্রায় সব অভ্যন্তরীণ অঙ্গ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, রিতার আগের স্বামীর ঘরে চার সন্তান রয়েছে। আগের স্বামীর মৃত্যুর পর কানপুরে আমার সিংয়ের সঙ্গে তার পরিচয় হয় এবং তাদের প্রায় দুই বছর আগে বিয়ে হয়। পুলিশ জানিয়েছে, দুই মাস আগে, আমার সিং স্ত্রীর নামে ৪৪ লাখ রুপির একটি জীবনবিমা পলিসি করেন এবং প্রথম কিস্তি হিসেবে ২ লাখ ৬০ হাজার রুপি জমা দেন।

ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্ত স্বামী ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে, রিতার চার সন্তান বর্তমানে মৈনপুরীতে তাদের দাদা-দাদির কাছে রয়েছে।

সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%