প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের উত্তরপ্রদেশের হামিরপুরে, বিমার ৪৪ লাখ রুপি হাতিয়ে নেওয়ার জন্য স্ত্রীকে হত্যার পর, ঘটনাটি সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, অভিযুক্ত আমার সিং প্রথমে থানায় গিয়ে স্ত্রী রিতার নিখোঁজ হওয়ার অভিযোগ করেন। কিন্তু তার বক্তব্যে অসংগতি ধরা পড়ার পর পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে। একপর্যায়ে তিনি স্বীকার করেন যে, বিমার অর্থ পাওয়ার উদ্দেশ্যে, তিনি তিন সহযোগীকে নিয়ে লাঠি দিয়ে স্ত্রীকে হত্যা করেন। পরে ঘটনাটি দুর্ঘটনা হিসেবে দেখানোর জন্য, লাশের ওপর দিয়ে একটি গাড়ি চালিয়ে দেওয়া হয়।
অতিরিক্ত পুলিশ সুপার অরবিন্দ কুমার ভার্মা জানিয়েছেন, বুধবার রাতে লালপুরা এলাকার একটি মন্দিরের কাছ থেকে রিতার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, তার শরীরে ১২টিরও বেশি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আরও দেখা গেছে, কিডনি ছাড়া তার প্রায় সব অভ্যন্তরীণ অঙ্গ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, রিতার আগের স্বামীর ঘরে চার সন্তান রয়েছে। আগের স্বামীর মৃত্যুর পর কানপুরে আমার সিংয়ের সঙ্গে তার পরিচয় হয় এবং তাদের প্রায় দুই বছর আগে বিয়ে হয়। পুলিশ জানিয়েছে, দুই মাস আগে, আমার সিং স্ত্রীর নামে ৪৪ লাখ রুপির একটি জীবনবিমা পলিসি করেন এবং প্রথম কিস্তি হিসেবে ২ লাখ ৬০ হাজার রুপি জমা দেন।
ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্ত স্বামী ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে, রিতার চার সন্তান বর্তমানে মৈনপুরীতে তাদের দাদা-দাদির কাছে রয়েছে।
সূত্র: এনডিটিভি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন