ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

শ্রীলঙ্কায় ভারী বৃষ্টিতে বন্যা-ভূমিধসে নিহত ৭, বন্ধ স্কুল


শ্রীলঙ্কায় ভারী বৃষ্টিতে বন্যা-ভূমিধসে নিহত ৭, বন্ধ স্কুল

শ্রীলঙ্কায় টানা ভারী বর্ষণে যেটি ভূমিধস এবং আকস্মিক বন্যা সৃষ্টি করেছে, তাতে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। পরিস্থিতির অবনতি ঘটার কারণে দেশের মধ্যাঞ্চলের পার্বত্য এলাকার সব স্কুল কর্তৃপক্ষ সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) এ তথ্যটি আল জাজিরা প্রকাশ করেছে। আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দেশের চা উৎপাদনকারী পার্বত্য অঞ্চলে ভারী বৃষ্টির কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অঞ্চলটি এখনো গত নভেম্বরে আঘাত হানা ঘূর্ণিঝড় দিতওয়াহের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে চেষ্টা করে যাচ্ছে। প্রসঙ্গত, ওই দুর্যোগে প্রায় ৬৪০ জন নিহত হন এবং আর্থিক ক্ষতির পরিমাণ ছিল প্রায় ৪ দশমিক ১ বিলিয়ন ডলার।

সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের মুখপাত্র প্রদীপ কোডিপ্পিলি জানিয়েছেন, মধ্যাঞ্চলে ভূমিধসে দুটি বাড়ি চাপা পড়ে পাঁচ জন মারা গেছেন। এছাড়া বন্যার পানির কারণে ডুবে পড়া আরো দুজনের মৃত্যু হয়েছে। তিনি বলেন, ভারী বৃষ্টির ফলস্বরূপ এবং বন্যার কারণে অন্তত ১২৯টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় সাড়ে তিন হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনের সঙ্গে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্টের সাক্ষাৎ

বন্যাকবলিত এলাকার আটকে থাকা বাসিন্দাদের উদ্ধার করতে নৌবাহিনী ও স্থলবাহিনী মোতায়েন করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম হিরু টিভির প্রকাশিত ফুটেজে দেখা যাচ্ছে, পানিতে তলিয়ে যাওয়া সড়ক পার হয়ে সেনাসদস্যরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উদ্ধার করছেন।

শ্রীলঙ্কার নুয়ারা এলিয়া ও বাদুল্লা জেলা উচ্চ পাহাড়ি ভূখণ্ডে অবস্থিত। টানা বর্ষণের ফলে এসব এলাকায় প্রায়ই ভূমিধসের ঘটনা ঘটে। বিশেষজ্ঞদের মতে, অতিবৃষ্টির কারণে পাহাড়ের স্যাঁতসেঁতে ঢাল ধসে পড়লে ঝুঁকি আরও বেড়ে যায়।

কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান কবে খুলবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। আবহাওয়ার পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সময় ঘোষণা দেওয়া হবে।

সূত্র : আল জাজিরা।

আরও পড়ুন: হাসপাতালে সাংবাদিক এনাম সরকারের শারীরিক অবস্থার খোঁজ নিলেন রিজভী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অদম্য জুলাই’ কর্মসূচি ঘিরে উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০১:২৭ পি.এম


বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অদম্য জুলাই’ কর্মসূচি ঘিরে উত্তেজনা

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পূর্বঘোষিত ‘অদম্য জুলাই’ কর্মসূচিকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি)_ দল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে সংশ্লিষ্ট সংগঠনগুলো।

এ ঘটনায় বুধবার (৫ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভিসি গেটের বিপরীত পাশে সংঘটিত হয়।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ছাত্রশিবির একটি মিছিল বের করলে ছাত্রদলের নেতাকর্মীরা অভিযোগ তুলে আপত্তি জানান, যে মিছিলে বহিরাগতরা অংশগ্রহণ করছে। প্রথমে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতিসহ উভয় সংগঠনের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে। যদিও আহতদের সুনির্দিষ্ট সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি জাকারিয়া ইসলাম বাবু অভিযোগ করেন, জুলাইকে ঘিরে আয়োজিত আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছে। এ ঘটনা উপাচার্য ও প্রক্টরের সামনেই ঘটে।

অন্যদিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসেন শান্ত বলেন, শিবিরের কর্মসূচিতে বহিরাগতদের আনা হয়েছিল। তারাই আমাদের ওপর সশস্ত্র হামলা চালিয়েছে। জুলাই আন্দোলনের পর এ ধরনের ঘটনা আমরা প্রত্যাশা করি না। হামলার নিন্দা ও প্রতিবাদ জানাই।

সংঘর্ষের পর কিছু সময় বিশ্ববিদ্যালয় এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্যাস সংকট ইস্যুতে সরকার ফ্যাসিবাদী আচরণ করছে: জামায়াত আমির

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০১:৩১ পি.এম


গ্যাস সংকট ইস্যুতে সরকার ফ্যাসিবাদী আচরণ করছে: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গ্যাস সংকট নিয়ে সরকার ফ্যাসিবাদী আচরণ করছে। তিনি বলেছেন, যেখানেই জনগণের অধিকার হরণ হবে, সেখানেই ১১ দল প্রতিরোধ গড়ে তুলবে।

বুধবার (০৫ আগস্ট) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ১১ দলীয় জোটের সমাবেশে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান জানিয়েছেন, অভ্যুত্থান কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সফলতায় অর্জিত হয়নি। সরকারের কারণে অভ্যুত্থানের অর্জন চোরাবালিতে হারিয়ে যাচ্ছে বলেও তিনি মন্তব্য করেছেন।

তিনি বিএনপিকে প্রতারক ও ধোঁকাবাজ হিসেবে উল্লেখ করে বলেন, জনগণের কাছে নিজেদের নাম রেজিস্ট্রি করে নিয়েছে। বাংলার জমিনে নতুন কোনো ফ্যাসিবাদকে মেনে নেবেন না বলেও তিনি জানান।

ডা. শফিকুর রহমান বলেছেন, তারা (বিএনপি) যদি ৭০ ভাগ মানুষের রায় উপেক্ষা করে, তবে বাঁচার পথ খুঁজে পাবে না। জীবন দিয়ে হলেও গণভোটের রায়কে রক্ষা করতে হবে।

শিক্ষাঙ্গনে নতুন ইউনিফর্মের মাধ্যমে ফ্যাসিবাদের আগমন ঘটেছে বলেও তিনি মন্তব্য করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০১:৩৩ পি.এম


অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী

বরিশাল, ৫ আগস্ট, ২০২৬ : জুলাই গণ-অভ্যুত্থানের মহান শহীদদের রক্তের মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য দেশের অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এ কথা বলেছেন।

আজ সকালে বরিশালে নগরীর আমতলারের মোড় এলাকায় ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রথমে জুলাইয়ের মহান শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, জেলা প্রশাসক মামুন খন্দকার, বরিশাল সিটি কর্পোরেশন, পুলিশ প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের নাগরিক স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে তথ্যমন্ত্রী আরও বলেন, ‘যেই বীর শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়ে এক নতুন বাংলাদেশ পেয়েছি, তাঁদের রক্তের মর্যাদা প্রতিষ্ঠা করা আমাদের অন্যতম দায়িত্ব। ছাত্র-জনতার এই ত্যাগের মূল উদ্দেশ্যই ছিল একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠন করা। তাই অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।’

শ্রদ্ধা নিবেদনকালে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণ শহীদদের স্বপ্নের সাম্য ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

দিবসটি উপলক্ষে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা এবং জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া দিনভর জেলাজুড়ে নানা সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি পালিত হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টোকিও বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০১:৩৫ পি.এম


টোকিও বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উদযাপন

জাপানের রাজধানী টোকিওতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬’ পালন করা হয়েছে। এই আয়োজনে জুলাই গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী বীর শহীদ ও আহতদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।

দিবসের শুরুতে দূতাবাসের সম্মেলন কক্ষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রদত্ত বাণীসমূহ পাঠ করা হয়।

আলোচনা সভায় জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী, শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের যথাযথ রাষ্ট্রীয় পুনর্বাসন এবং তাদের মুক্তিযোদ্ধাদের মতো দীর্ঘমেয়াদি কল্যাণমূলক সুবিধার আওতায় আনা অত্যন্ত আবশ্যক।

রাষ্ট্রদূত তার বক্তব্যে জাতীয় ঐক্য ও দেশ গঠনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে সম্মিলিত আন্দোলনের মাধ্যমে যে গণ-আকাঙ্ক্ষার জন্ম হয়েছে, তা বাস্তবায়নে একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনই আমাদের মূল লক্ষ্য। নতুন বাংলাদেশ গড়ার এই ঐতিহাসিক প্রক্রিয়ায়, বর্তমান সরকারের কল্যাণমুখী উদ্যোগগুলোকে সমর্থন জানানোর পাশাপাশি গঠনমূলক পরামর্শ প্রদানের মাধ্যমে আমাদের নাগরিক ভূমিকা পালন করতে হবে। সকলের সমন্বিত প্রচেষ্টায় একটি সুশাসিত ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

প্রবাসীদের অনন্য অবদানের ভূয়সী প্রশংসা করে তিনি আরও বলেন, বর্তমান সরকার প্রবাসীদের কল্যাণে অত্যন্ত আন্তরিক। প্রবাসীদের নাগরিক সুবিধা আরও সহজতর করতে ইতোমধ্যে ‘প্রবাসী কার্ড’ চালুর পদক্ষেপ নেওয়া হয়েছে। জাতীয় অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি হলো আমাদের প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স। ফ্যাসিস্ট আমলের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৮ বিলিয়ন ডলার থেকে বর্তমানে সেটি ৩৬ বিলিয়ন ডলারে উন্নীত করতে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। এ সময় তিনি প্রবাসীদের প্রতি অফিসিয়াল ও বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রেরণের ধারাবাহিকতা বজায় রেখে জাতীয় অর্থনীতিকে সমৃদ্ধ করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত আরোগ্য এবং দেশ ও জাতির উত্তরোত্তর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে জাপানে বসবাসরত সর্বস্তরের প্রবাসী বাংলাদেশি এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%