প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পূর্বঘোষিত ‘অদম্য জুলাই’ কর্মসূচিকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি)_ দল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে সংশ্লিষ্ট সংগঠনগুলো।
এ ঘটনায় বুধবার (৫ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভিসি গেটের বিপরীত পাশে সংঘটিত হয়।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ছাত্রশিবির একটি মিছিল বের করলে ছাত্রদলের নেতাকর্মীরা অভিযোগ তুলে আপত্তি জানান, যে মিছিলে বহিরাগতরা অংশগ্রহণ করছে। প্রথমে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতিসহ উভয় সংগঠনের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে। যদিও আহতদের সুনির্দিষ্ট সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি জাকারিয়া ইসলাম বাবু অভিযোগ করেন, জুলাইকে ঘিরে আয়োজিত আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছে। এ ঘটনা উপাচার্য ও প্রক্টরের সামনেই ঘটে।
অন্যদিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসেন শান্ত বলেন, শিবিরের কর্মসূচিতে বহিরাগতদের আনা হয়েছিল। তারাই আমাদের ওপর সশস্ত্র হামলা চালিয়েছে। জুলাই আন্দোলনের পর এ ধরনের ঘটনা আমরা প্রত্যাশা করি না। হামলার নিন্দা ও প্রতিবাদ জানাই।
সংঘর্ষের পর কিছু সময় বিশ্ববিদ্যালয় এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন