০১:৩১ পি.এম
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গ্যাস সংকট নিয়ে সরকার ফ্যাসিবাদী আচরণ করছে। তিনি বলেছেন, যেখানেই জনগণের অধিকার হরণ হবে, সেখানেই ১১ দল প্রতিরোধ গড়ে তুলবে।
বুধবার (০৫ আগস্ট) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ১১ দলীয় জোটের সমাবেশে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান জানিয়েছেন, অভ্যুত্থান কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সফলতায় অর্জিত হয়নি। সরকারের কারণে অভ্যুত্থানের অর্জন চোরাবালিতে হারিয়ে যাচ্ছে বলেও তিনি মন্তব্য করেছেন।
আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না
তিনি বিএনপিকে প্রতারক ও ধোঁকাবাজ হিসেবে উল্লেখ করে বলেন, জনগণের কাছে নিজেদের নাম রেজিস্ট্রি করে নিয়েছে। বাংলার জমিনে নতুন কোনো ফ্যাসিবাদকে মেনে নেবেন না বলেও তিনি জানান।
ডা. শফিকুর রহমান বলেছেন, তারা (বিএনপি) যদি ৭০ ভাগ মানুষের রায় উপেক্ষা করে, তবে বাঁচার পথ খুঁজে পাবে না। জীবন দিয়ে হলেও গণভোটের রায়কে রক্ষা করতে হবে।
শিক্ষাঙ্গনে নতুন ইউনিফর্মের মাধ্যমে ফ্যাসিবাদের আগমন ঘটেছে বলেও তিনি মন্তব্য করেছেন।
আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন