ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

মফস্বলে জ্ঞানচর্চার নতুন দৃষ্টান্ত, নকলায় তরুণদের বুদ্ধিবৃত্তিক আড্ডা


মফস্বলে জ্ঞানচর্চার নতুন দৃষ্টান্ত, নকলায় তরুণদের বুদ্ধিবৃত্তিক আড্ডা

 

শেরপুরের নকলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের নারায়নখোলা এলাকায় একদল উদ্যমী তরুণের উদ্যোগে নিয়মিত আয়োজন করা হচ্ছে ব্যতিক্রমধর্মী সাপ্তাহিক বুদ্ধিবৃত্তিক আড্ডা। গল্পের ছলে বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ায় এ আয়োজন শিক্ষিত সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দৃষ্টি কাড়ছে।

এমন একটি সুন্দর দিন কাটলো রোববার (২৭ সেপ্টেম্বর)। এদিন বিকেলে নারায়নখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত আড্ডার মূল প্রতিপাদ্য ছিল ‘মুক্তিযুদ্ধ ও নিরাপদ পরিবেশ তৈরিতে চরঅষ্টধরের ভূমিকা’। আলোচনায় স্থানীয় ইতিহাসের পাশাপাশি স্বাধীনতা সংগ্রাম, শিক্ষা ও সংস্কৃতির বিকাশে প্রতিবন্ধকতা এবং উত্তরণে করণীয় নিয়েও মতবিনিময় হয়।

আরও পড়ুন: কাঁঠালিয়ায় ৫০ চুল্লিতে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি, জনস্বাস্থ্যে ঝুঁকি

শেরপুর জজকোর্টের স্টাফ ফখরুল আমিন সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন নারায়নখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম জাকারিয়া, প্রভাষক তারেক আহসান ও প্রভাষক আরিফ আল হাসান বক্তব্য রাখেন।

এছাড়া বক্তব্য রাখেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহজাহান, ব্যাংক কর্মকর্তা রাকিব রনি এবং আমন্ত্রিত অন্যান্য অংশগ্রহণকারীরা। প্রশ্নোত্তর ও মুক্ত আলোচনার মাধ্যমে অংশগ্রহণকারীরা বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন এবং নতুন তথ্য জানার সুযোগ পান।

আয়োজকরা জানান, প্রতি সপ্তাহে দুই থেকে তিনজন শিক্ষক, গবেষক, বীর মুক্তিযোদ্ধা বা বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়। তাঁরা নির্ধারিত বিষয়ে আলোচনা করেন, আর উপস্থিতরা প্রশ্নোত্তরের মাধ্যমে বিষয়গুলো নিয়ে গভীরভাবে জানার সুযোগ পান।

আয়োজকদের আশা, জ্ঞানপিপাসু তরুণদের এ উদ্যোগ ভবিষ্যতে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় ছাড়িয়ে দেশের বিভিন্ন মফস্বলে জ্ঞানচর্চার একটি অনুকরণীয় মডেল হয়ে উঠবে। তাঁদের ভাষায়, ‘ছোট ছোট উদ্যোগই একদিন বড় পরিবর্তনের পথ তৈরি করে।’

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে আমের খোসা থেকে তৈরি হচ্ছে 'ম্যাংগো পিল টি'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকৃবিতে এখন থেকে সার্বক্ষণিক দুটি অ্যাম্বুলেন্স, স্বস্তিতে শিক্ষার্থীরা

আন্তর্জাতিক ডেস্ক

বাকৃবি প্রতিনিধি

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:০৯ পি.এম


বাকৃবিতে এখন থেকে সার্বক্ষণিক দুটি অ্যাম্বুলেন্স, স্বস্তিতে শিক্ষার্থীরা
 
রাতেও মিলবে জরুরি সেবা: বাকৃবিতে দুই অ্যাম্বুলেন্স চালুর উদ্যোগ
 
ছাত্রদলের আহ্বায়কের উদ্যোগে বাকৃবিতে ২৪ ঘণ্টায় দুটি অ্যাম্বুলেন্স
 
 
 
 
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে ক্যাম্পাসে এখন থেকে সার্বক্ষণিক দুটি অ্যাম্বুলেন্স থাকবে। বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক কৃষিবিদ মো. আতিকুর রহমানের উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয়ের পরিবহণ শাখার সহযোগিতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 
সোমবার (২৮ সেপ্টেম্বর) বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কৃষিবিদ মো. আতিকুর রহমান পরিবহণ শাখার পরিচালকের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি তুলে ধরেন এবং পরিচালক একই দিনে উদ্যোগটি বাস্তবায়ন করেছেন।
 
শাখা ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান বলেন, শিক্ষার্থীদের মৌলিক চিকিৎসাসেবা নিশ্চিত করা আমাদের অন্যতম প্রধান অগ্রাধিকার। রাতে মাত্র একটি অ্যাম্বুলেন্স থাকায় সাধারণ শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে জরুরি মুহূর্তে চরম ভোগান্তির শিকার হচ্ছিল। বিষয়টি আমরা গুরুত্বের সাথে বিবেচনা করে পরিবহণ শাখা পরিচালকের সঙ্গে কথা বলি। শিক্ষার্থীদের স্বার্থে দ্রুততম সময়ে উদ্যোগটি বাস্তবায়ন করায় প্রশাসনকে ধন্যবাদ জানাই। বাকৃবি ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক প্রয়োজন ও সমস্যায় পাশে থাকবে।
 
শিক্ষার্থী অনুপ পাল বলেন, ক্যাম্পাসে ২৪ ঘণ্টা দুটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা হওয়ায় এখন ভালো সেবা পাওয়া যাবে বলে আমার বিশ্বাস। আগে রাতে জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্সের সংকট তৈরি হলে আমাদের ভোগান্তিতে পড়তে হতো। এখন সে সমস্যা আর হবে না। এ উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
 
বাকৃবির পরিবহণ শাখার পরিচালক অধ্যাপক ড. এ. কে. এম. আদহাম বলেন, শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও তাৎক্ষণিক চিকিৎসাসেবা আমাদের প্রথম প্রাধান্য। পূর্বে জনবল ও ব্যবস্থাপনার কিছু সীমাবদ্ধতার কারণে একটি অ্যাম্বুলেন্স সচল রাখা হতো। তবে এর ফলে একটি অ্যাম্বুলেন্স ময়মনসিংহ মেডিকেল কলেজে গেলে ক্যাম্পাসে জরুরি সেবা ব্যাহত হতো। আজ থেকেই ২৪ ঘণ্টা দুটি অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকবে যাতে কোনো শিক্ষার্থীকেই আর চিকিৎসার জন্য অপেক্ষায় থাকতে না হয়।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্য বাড়াতে ব্যবসায়ী পর্যায়ে বৈঠক আয়োজনের উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:১২ পি.এম


বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্য বাড়াতে ব্যবসায়ী পর্যায়ে বৈঠক আয়োজনের উদ্যোগ

ঢাকা, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ : বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে ব্যবসায়ী পর্যায়ে (বিটুবি) বৈঠক আয়োজন এবং বাণিজ্য মেলায় পারস্পরিক অংশগ্রহণের বিষয়টি নিয়ে আলোচনা করেছে ঢাকা ও ইসলামাবাদ।

এই উদ্দেশ্যে, দুই দেশের ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে প্রাতিষ্ঠানিক সম্পর্ককে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

আজ সোমবার রাজধানীতে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) কার্যালয়ে সংগঠনটির সভাপতি কামরান টি. রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের একটি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে এসব বিষয় নিয়ে আলোচনা করা হয়।

পাকিস্তান হাইকমিশনের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বৈঠকে, ওষুধ, তাজা ফলমূল ও শাকসবজি, পাট, অস্ত্রোপচারের সরঞ্জাম এবং সিরামিকসহ বিভিন্ন খাতে দুই দেশের বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।

এছাড়া, পাকিস্তানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে উল্লেখযোগ্য অগ্রগতির প্রশংসা করে, এই খাতে দুই দেশের মধ্যে সহযোগিতার সম্ভাবনাও আলোচনা করা হয়।

বৈঠকে, পাকিস্তানের বিভিন্ন অঞ্চলের বাণিজ্য ও শিল্প চেম্বারের সঙ্গে এমসিসিআইয়ের যোগাযোগ বৃদ্ধি এবং দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি বৈঠক আয়োজনের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

এছাড়া, উভয় দেশের বাণিজ্য মেলায় ব্যবসায়ী প্রতিনিধিদের পারস্পরিক অংশগ্রহণের বিষয়টিও আলোচনায় উঠে আসে।

এ সময়, পাকিস্তানের হাইকমিশনার আগামী ২৩ থেকে ২৬ নভেম্বর করাচিতে অনুষ্ঠিত হতে যাওয়া দেশটির অন্যতম প্রধান খাদ্য ও কৃষিপণ্য প্রদর্শনী ‘ফুডঅ্যাগ ২০২৬’-এ অংশ নিতে এমসিসিআই নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানান।

বৈঠকে, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি এবং বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ তৈরির বিষয়ে দুই পক্ষের আগ্রহের বিষয়টি তুলে ধরা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘরোয়া ক্রিকেটে ‘ডি থ্রি’ ট্রফি চালু করছে বিসিবি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:১২ পি.এম


ঘরোয়া ক্রিকেটে ‘ডি থ্রি’ ট্রফি চালু করছে বিসিবি

ঢাকা, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ : দেশের ঘরোয়া ক্রিকেটে উদ্দীপনা ও প্রতিদ্বন্দ্বিতামূলক পরিবেশ ফিরিয়ে আনার উদ্দেশ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ‘ডমেস্টিক থ্রি ট্রফি’ বা সংক্ষেপে ‘ডি থ্রি’ নামে নতুন একটি কাঠামো ঘোষণা করেছে।

এই টুর্নামেন্টে তিনটি ফরম্যাট, যথা টি-টোয়েন্টি, ৫০ ওভার এবং চার দিনের ক্রিকেটকে একটি একক কাঠামোর আওতায় নিয়ে আসা হবে।

ছয়টি প্রতিষ্ঠান, যথা এইচ ব্লুস্টার, ওয়ালটন গ্রুপ, সিটিজেন ব্যাংক, একমি গ্রুপ, সেভেন রিংস সিমেন্ট এবং ফরচুন গ্রুপ, তিন বছরের চুক্তির আওতায় দলগুলোর মালিকানা স্বত্ব লাভ করেছে।

বিসিবির পরিচালক ফাহিম সিনহা, মিজানুর রহমান এবং শাহনিয়ান তানিম যথাক্রমে একমি গ্রুপ, ফরচুন গ্রুপ এবং এইচ ব্লুস্টারের সঙ্গে যুক্ত রয়েছেন।

চার দিনের জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)-কে আলাদা রেখে ‘ডি৩’ টুর্নামেন্টটি বিদ্যমান তিনটি ঘরোয়া প্রতিযোগিতাকে একত্রিত করবে। নতুন কাঠামোর মধ্যে এনসিএল টি-টোয়েন্টি, বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)-এর চার দিনের ম্যাচ এবং বিসিএল-এর ওয়ান-ডে বা একদিনের ম্যাচগুলো অন্তর্ভুক্ত হবে।

গতকাল রাতে স্থানীয় একটি হোটেলে আয়োজিত একটি জমকালো অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, বিসিবি সভাপতি তামিম ইকবাল, বোর্ডের পরিচালকবৃন্দ, জাতীয় দলের ক্রিকেটার এবং কোচিং স্টাফের সদস্যরা উপস্থিত ছিলেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক অনুষ্ঠানে বলেন, এই নতুন উদ্যোগ বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে অবদান রাখবে।

তিনি আরও বলেন, ‘এই টুর্নামেন্টটি শুধু বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎকেই নয়, দেশের সব ধরনের খেলাধুলাকেও অনুপ্রাণিত করবে। আমরা যদি বছরে ছয় থেকে সাত মাস ঘরোয়া ক্রিকেট চালু রাখতে পারি, তবে জাতীয় দলে খেলা খেলোয়াড় এবং ঘরোয়া ক্রিকেটে খেলা খেলোয়াড়দের মধ্যে বড় ধরনের পার্থক্য তৈরি হবে।’

বিসিবি সভাপতি তামিম ইকবাল বলেন, ঘরোয়া ক্রিকেটের প্রতি আগ্রহ কমে যাওয়ার বিষয়টি বোর্ডের জন্য উদ্বেগের কারণ ছিল এবং ক্রিকেটে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।

তামিম বলেন, ‘আমরা প্রায়ই শুনেছি যে ঘরোয়া ক্রিকেট তার আকর্ষণ হারিয়ে ফেলেছে। মানুষের আগ্রহ নেই এবং কেউ কেউ একে ‘পিকনিক ক্রিকেট’ বলেও অভিহিত করে। বোর্ডে আসার পর আমরা বিষয়টি নিয়ে ভেবেছি, কীভাবে ঘরোয়া ক্রিকেটে সেই হারানো আকর্ষণ ফিরিয়ে আনা যায়।’

বরিশালের নবনির্মিত জীবনানন্দ দাশ ক্রিকেট স্টেডিয়ামে ১৫ ডিসেম্বর ‘ডি থ্রি’ টি-টোয়েন্টি সংস্করণ শুরু হবে। এটি এই ভেন্যুতে ক্রিকেট ফিরিয়ে আনবে। বিসিবি পর্যায়ক্রমে দেশের সব বিভাগে এই টুর্নামেন্ট ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে।

চার দিনের এই প্রতিযোগিতাটি আগামী বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হবে এবং মে মাসে ৫০ ওভারের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।

একটি দল নিলামের মাধ্যমে তিন ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ ২৩ জন ক্রিকেটার দলে নিতে পারবে। কোচিং স্টাফ, টিম অ্যানালিস্ট, ফিজিও এবং ট্রেইনারদেরও ড্রাফট প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন করা হবে।

অনুষ্ঠানে ছয়টি দল তাদের আইকন খেলোয়াড়দের নামও ঘোষণা করেছে। ওয়ালটনের মেহেদি হাসান মিরাজ, ফরচুনের তাওহিদ হৃদয়, একমির মোসাদ্দেক হোসেন, সেভেন রিংস সিমেন্টের মুশফিকুর রহিম, এইচ ব্লুস্টারের নুরুল হাসান সোহান এবং সিটিজেন ব্যাংকের মোহাম্মদ নাঈম খেলবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্র ও ইরান আলাদাভাবে আলোচনায় বসতে যাচ্ছে মধ্যস্থতাকারীদের মাধ্যমে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:১৩ পি.এম


যুক্তরাষ্ট্র ও ইরান আলাদাভাবে আলোচনায় বসতে যাচ্ছে মধ্যস্থতাকারীদের মাধ্যমে

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুনভাবে পরোক্ষ কূটনৈতিক আলোচনা শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। কাতারের মতো মধ্যস্থতাকারী দেশগুলির মাধ্যমে দুই পক্ষ আলাদাভাবে আলোচনা করতে যাচ্ছে, এমন তথ্য পাওয়া গেছে রয়টার্স ও দ্য ওয়াল স্ট্রিট জার্নাল সূত্রে।

সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইরান একটি ৭ দিনের যুদ্ধবিরতি ও সমঝোতা প্রস্তাব উত্থাপন করেছে। এই প্রস্তাবের সংশোধিত রূপ নিয়ে মূলত আলোচনা চলবে।

মূল বিরোধের জায়গা

হরমুজ প্রণালী ও জ্বালানি সংকট: বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস সরবরাহ যে প্রণালী দিয়ে হয়, সেই হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব ইরান দিয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের এই প্রস্তাব প্রত্যাখ্যান করার পর, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় ৩ শতাংশের বেশি বেড়ে ব্রেন্ট ক্রুডের মূল্য ব্যারেল প্রতি ১০৭ ডলার ছাড়িয়ে যায়।

পারমাণবিক কর্মসূচিতে ছাড়ের চাপ: যুক্তরাষ্ট্র ইরানকে তাদের পরমাণু কর্মসূচিতে বড় ধরনের ছাড় দিতে চাপ দিচ্ছে। অপরদিকে, ইরান তাদের জব্দকৃত বৈদেশিক সম্পদ মুক্ত করা, তেল খাতের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং মার্কিন নৌ-অবরোধ তুলে নেওয়ার দাবি করছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ (IRNA) জানিয়েছে, নিউ ইয়র্কে অবস্থানরত ইরানি প্রতিনিধি দলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি কোনো বৈঠকের পরিকল্পনা নেই। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির নেতৃত্বাধীন প্রতিনিধি দল কাতারের মাধ্যমে নিজেদের স্পষ্ট অবস্থান ওয়াশিংটনের কাছে পৌঁছে দিচ্ছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের চাপের মুখেও নিজেদের অবস্থানে অনড় থাকার সংকেত দিয়েছে তেহরানের শীর্ষ নেতৃত্ব। তাদের মতে, অর্থনৈতিক অবরোধ বা সামরিক হামলা যাই আসুক না কেন, জাতীয় স্বার্থ ক্ষুণ্ন করে কোনো চুক্তিতে পৌঁছাবে না ইরান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%