ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

সবুজ পাতার ফাঁকে খোর্শেদ আলমের হলুদ তরমুজের সারি


সবুজ পাতার ফাঁকে খোর্শেদ আলমের হলুদ তরমুজের সারি

ইউটিউবে দেখা একটি ভিডিও ছিল তার শখের যাত্রার শুরু। এরপর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে একসময় এটি রূপ নেয় একটি বাণিজ্যিক উদ্যোগে। ধান কাটার পর পড়ে থাকা জমিতে এখন মাচায় ঝুলছে সারি সারি হলুদ তরমুজ।

এটি মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের ডোমাবাড়ি গ্রামের তরুণ উদ্যোক্তা খোর্শেদ আলমের গল্প। তার ইচ্ছা, সাহস এবং পরিশ্রমের ফলে পতিত জমিও এখন আয়ের উৎসে পরিণত হয়েছে।

উদ্যোক্তা সূত্রে জানা যায়, পরিবেশ ও সংবাদকর্মী খোর্শেদ আলম প্রায় পাঁচ বছর আগে ইউটিউবে হলুদ তরমুজ চাষের একটি ভিডিও দেখেন। সেই সময় থেকেই ভিন্নধর্মী এই ফলচাষের প্রতি তার আগ্রহ সৃষ্টি হয়। ২০২২ সালে তিনি মাত্র ছয় শতাংশ জমিতে হলুদ তরমুজের চাষ পরীক্ষামূলকভাবে শুরু করেন।

আরও পড়ুন: গঙ্গাচড়ায় বিড়ির বাজার নিয়ে বিরোধে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুর

প্রথমদিকে তার উদ্দেশ্য ছিল পারিবারিক চাহিদা মেটানো। কিন্তু ফলন ভালো হওয়া এবং বাজারে চাহিদা দেখে তার ভাবনা বদলে যায়। খোর্শেদ আলম বলেন, “ইউটিউবে হলুদ তরমুজ চাষ দেখে শখ জাগে। ভাবলাম, একবার পরীক্ষা করে দেখি। ছয় শতাংশ জমিতে বীজ বপন করলাম। ফলন ভালো হওয়ার পর দেখলাম এর চাহিদাও বেশ। তখন থেকেই বাণিজ্যিকভাবে চাষের চিন্তা করি।”

তিনি জানান, সেই পরীক্ষামূলক উদ্যোগ এবার রূপ নিয়েছে বড় পরিসরে। নিজের প্রায় তিন বিঘা পতিত জমিতে ল্যানফে, সূর্যডিম, সানগোল্ড, লিয়োনা, রবি, সাম্মাম মার্লিন ও হ্যানিডিউ মেলন জাতের হলুদ তরমুজ চাষ করছেন তিনি।

গত বছরের ১৮ নভেম্বর আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জুড়ীর সহযোগিতায় ডোমাবাড়ি কচুরগুল ব্লকের ৩৩ শতাংশ জমিতে বাণিজ্যিকভাবে এই চাষ শুরু করেন খোর্শেদ।

সরেজমিন শুক্রবার (১১ সেপ্টেম্বর) ডোমাবাড়ি গ্রামে গিয়ে দেখা যায়, জমিতে প্রশস্ত মাচা তৈরি করা হয়েছে। সেখানে সবুজ পাতার ফাঁকে সারি সারি ঝুলছে হলুদ তরমুজ। মাটির ওপর বিছিয়ে থাকা লতাগুল্মের ফাঁকে ফাঁকে উঁকি দিচ্ছে বাহারি হলুদ তরমুজ। বাগানের চারপাশে উৎসুক মানুষের আনাগোনা লক্ষ্য করা যায়।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় মাজারের দানবাক্স ভেঙে টাকা ও মালামাল চুরি, ক্ষতি ১ লাখ ৪৫ হাজার টাকা

কেউ তরমুজ দেখতে আসছেন, কেউ ছবি তুলছেন। কেউ পরিবারে জন্য কিনে নিয়ে যাচ্ছেন ১০-১৫টি করে। অনেকের জন্য এটি প্রথমবারের মতো হলুদ তরমুজ দেখা ও খাওয়ার অভিজ্ঞতা।

কমলগঞ্জ থেকে বাগান দেখতে আসা এম এ ওয়াহিদ রুলু বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে বাগানের ছবি দেখে লোভ সামলাতে পারিনি। এত দূর থেকে এসেছি উদ্যোক্তাকে উৎসাহ দিতে। তরুণ বয়সে এমন উদ্যোগ সত্যিই চমকে দেওয়ার মতো।”

খোর্শেদ আলম জানান, হলুদ তরমুজ শীত মৌসুমের ফসল। চাষের মাত্র তিন মাসের মধ্যেই ফলন পাওয়া যায়। চলতি মৌসুমে চাষে তার প্রায় তিন লাখ টাকা খরচ হয়েছে। ভালো ফলন হওয়ায় ৮ থেকে ৯ লাখ টাকা বিক্রির আশা করছেন তিনি।

গত বছরের অভিজ্ঞতাও খোর্শেদকে উৎসাহিত করে। তার মতে, গত মৌসুমে প্রায় তিন লাখ টাকা ব্যয়ে তরমুজ চাষ করে প্রায় আট লাখ টাকার ফল বিক্রি করেছেন। অর্থাৎ মাত্র তিন মাসের একটি ফসল থেকে প্রায় পাঁচ লাখ টাকা আয় হয়েছে।

আরও পড়ুন: সন্দ্বীপে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠিত

খোর্শেদ বলেন, “জুড়ীর আবহাওয়া হলুদ তরমুজ চাষের জন্য খুবই উপযোগী। মাত্র তিন মাসে ফলন পাওয়া যায়। আমি মনে করি, এই এলাকায় আরও বড় পরিসরে চাষের সুযোগ রয়েছে।”

খোর্শেদের চোখে শুধুমাত্র নিজের লাভের হিসাব নেই। তার মতে, জুড়ী উপজেলায় এখনও হাজার হাজার বিঘা জমি বিভিন্ন কারণে পতিত রয়েছে। এসব জমি কাজে লাগাতে পারলে একদিকে কৃষি উৎপাদন বাড়বে, অন্যদিকে কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে।

জুড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল আলম বলেন, ল্যানফাই জাতের হলুদ তরমুজ চাষ জুড়ীতে ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। প্রতিদিন শত শত কৃষক ও দর্শনার্থী বাগানটি দেখতে আসছেন। তিনি বলেন, “ল্যানফাই জাতের হলুদ তরমুজ একটি উচ্চমূল্যের উচ্চ ফলনশীল জাত।

কৃষি কর্মকর্তা জানান, উৎপাদন পদ্ধতি অনেকটা দেশি তরমুজের মতো। এতে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এ ও সি রয়েছে এবং ফলটি বেশ মিষ্টি। জুড়ীর মাটি ও আবহাওয়া এ জাতের তরমুজ চাষের জন্য উপযোগী।”

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ার সাপুটিয়া বিলে মাছ ধরতে শত শত নৌকার আগমন, আর্থিক ক্ষতির মুখে ইজারাদার

কৃষি বিভাগের প্রশিক্ষণ ও মাঠপর্যায়ের সহযোগিতাকে এই সাফল্যের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে কৃষি কর্মকর্তা বলেন, “তরুণ বেকাররা আগ্রহী হলে কৃষি অফিস থেকে প্রয়োজনীয় পরামর্শ, প্রশিক্ষণ ও সহযোগিতা দেওয়া হবে।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযান, ইয়াবা-সিরাপসহ আটক ১

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৪১ পি.এম


চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযান, ইয়াবা-সিরাপসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় ৫৩ বিজিবির পৃথক অভিযানে ৪১ পিস ভারতীয় ইয়াবা, ২২ বোতল ভারতীয় নেশাজাতীয় চকোপ্লাস সিরাপ, দুটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় মো. হুমায়ুন (২৯) নামে একজনকে আটক করেছে বিজিবি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৭টা ১৫ মিনিটে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের হঠাৎপাড়া গ্রামে অভিযান চালায় ৫৩ বিজিবির মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল। এ সময় ২২ বোতল ভারতীয় নেশাজাতীয় চকোপ্লাস সিরাপ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

এর আগে রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাংগা ইউনিয়নের বাখেরআলী গ্রামে অভিযান পরিচালনা করে বাখেরআলী বিওপির টহলদল। অভিযানে মো. হুমায়ুনকে আটক করা হয়। তিনি চাঁপাইনবাবগঞ্জের সুন্দরপুর এলাকার কালিনগর গ্রামের মৃত এমরানের ছেলে।

বিজিবি জানায়, আটক হুমায়ুনের কাছ থেকে ৪১ পিস ভারতীয় ইয়াবা, একটি ব্যবহৃত মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পৃথক দুই অভিযানে জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৬১ হাজার ১০০ টাকা।

আটক হুমায়ুনসহ ইয়াবা, মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় এবং চকোপ্লাস সিরাপ ও অপর মোটরসাইকেল শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।

৫৩ বিজিবি আরও জানায়, চলতি সেপ্টেম্বর মাসে ব্যাটালিয়নের বিভিন্ন অভিযানে একজন আসামিসহ ভারতীয় ১৮৮ বোতল এস্কাফ সিরাপ, ৪৯ বোতল ফেয়ারডিল সিরাপ, ২২ বোতল চকোপ্লাস সিরাপ, ২৮ বোতল ফেনসিডিল, ৪১ পিস ইয়াবা ও ৬৫ বোতল মদ জব্দ করা হয়েছে।

৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশইন প্রতিরোধ এবং মাদকসহ যেকোনো ধরনের অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে। এ লক্ষ্যে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাসানকে হারানোয় কেন্টের মন খারাপ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৪৪ পি.এম


হাসানকে হারানোয় কেন্টের মন খারাপ

হাসান মাহমুদ অভিষেকে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন। কাউন্টি চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো খেলার সুযোগ পেয়ে বাংলাদেশি পেসারটি অবিশ্বাস্যভাবে খেলেছেন। যেন ‘ভিনি ভিডি ভিসি’। এলাম, দেখলাম, জয় করলাম।

কোনো টুর্নামেন্টের শেষ পর্যন্ত এমন একজনকে চাইবে যে কেউই। কেন্টের ক্ষেত্রেও এটি ব্যতিক্রম নয়। তবে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন ২ থেকে ডিভিশন ১-এ উন্নতি হওয়ার লড়াইয়ের শেষ অংশে হাসানকে পাচ্ছে না কেন্ট। কেন্টের হয়ে টুর্নামেন্টের শেষ দুই ম্যাচে হাসান মাহমুদ খেলতে পারবেন না।

এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতির জন্য হাসানকে দেশে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কেন্টের হয়ে বাকি ম্যাচগুলো খেলার জন্য অনাপত্তিপত্র দিলেও বিসিবি তাদের সিদ্ধান্তে পরিবর্তন এনেছে। বিসিবির এই সিদ্ধান্তে কেন্টের মন খারাপ।

হতাশা প্রকাশ করলেও কেন্ট বিসিবির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। কেন্টের ক্রিকেট পরিচালক সাইমন কুক এক বিবৃতিতে বলেছেন, ‘কাউন্টি চ্যাম্পিয়নশিপের শেষের ম্যাচগুলোয় হাসানকে না পাওয়াটা আমাদের জন্য হতাশার। তবে গঠনমূলক আলোচনার পর বিসিবির সিদ্ধান্তকে আমরা সম্মান করি এবং তার জন্য শুভকামনা রইল। যদিও হাসানের অনুপস্থিতি আমাদের জন্য বড় ক্ষতির। শেষ দুটি ম্যাচে আমাদের অন্য দুই বিদেশি পেসার কিথ ডাজন এবং খালেদ আহমেদ খেলবেন।’

কেন্টের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে হাসান ৪ ম্যাচ খেলেছেন। তিনি ২৬টি উইকেট নিয়েছেন। তার খেলা সর্বশেষ ম্যাচেই কেন্ট পরাজিত হয়েছে। এছাড়া, টি-টোয়েন্টি ব্লাস্টে ৩ ম্যাচে ৪ উইকেট নিয়েছেন ২৬ বছর বয়সী এই পেসার। ক্লাবের পক্ষ থেকে তার অবদানের জন্য ধন্যবাদ জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ‘কাউন্টি চ্যাম্পিয়নশিপ ও টি-টোয়েন্টি ব্লাস্ট মিলিয়ে ৭ ম্যাচে ৩০ উইকেট নেওয়া হাসানকে তার অবদানের জন্য ক্লাবের সবাই ধন্যবাদ জানাচ্ছে। কেন্টে তাকে সবসময় স্বাগত জানানো হবে।’

হাসানকে দেশে ফেরানোর ব্যাখ্যা দিতে গিয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইন-চার্জ শাহরিয়ার নাফীস বলেছেন, ‘সামনে আমাদের প্রচুর খেলা আছে। ওকে যখন অনাপত্তিপত্র দেওয়া হয়েছিল, তখনও মূলত আমাদের টেস্ট দলের ভাবনায় ছিল সে। কিন্তু সামনে এশিয়া গেমসে সে খেলবে। আরো অনেক খেলা আছে এরপর। সব দিক বিবেচনায় নিয়ে আমাদের মনে হয়েছে, তার ওয়ার্কলোড বেশি হয়ে যাচ্ছে। দেশে ফিরে কিছুটা বিশ্রাম নেওয়া এবং ফিটনেস ও বোলিং নিয়ে কাজ করা প্রয়োজন তার।’

খালেদের শুরুটা ভালো হয়েছে। কেন্টের হয়ে প্রথম ম্যাচে ৩ উইকেট নিয়েছেন বাংলাদেশি পেসার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আকাবা শিল্পাঞ্চলে অ্যামোনিয়া গ্যাস লিক, আহত ১১ জন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৪৬ পি.এম


আকাবা শিল্পাঞ্চলে অ্যামোনিয়া গ্যাস লিক, আহত ১১ জন

জর্ডানের আকাবা শিল্পাঞ্চলে ঘটে যাওয়া একটি অ্যামোনিয়া গ্যাস লিকের ফলে অন্তত ১১ জন আহত হয়েছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল মামলাকা জানায়, গ্যাস ছড়িয়ে পড়ার খবর পাওয়ার পর নিরাপত্তার সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দ্রুত দক্ষিণাঞ্চলীয় আকাবা বন্দরটি খালি করা হয়।

শিল্পাঞ্চলে রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন এই গ্যাস লিকের ঘটনা ঘটে। তবে দ্রুত পদক্ষেপ গ্রহণের ফলে গ্যাস নির্গমন ওই কমপ্লেক্সের ভেতরেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আকাবার এই জরুরি পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় প্রশাসন ও উদ্ধারকর্মীরা সক্রিয়ভাবে কাজ করছেন।

সূত্র: আল-জাজিরা ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশেষায়িত অঞ্চলের শিল্পপ্রতিষ্ঠানের বৈদেশিক ঋণে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৪৬ পি.এম


বিশেষায়িত অঞ্চলের শিল্পপ্রতিষ্ঠানের বৈদেশিক ঋণে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক নতুন নির্দেশনা প্রদান করেছে বিশেষায়িত অঞ্চলে স্থাপিত শিল্পপ্রতিষ্ঠানের জন্য মধ্যম ও দীর্ঘমেয়াদি বৈদেশিক ঋণ গ্রহণের ক্ষেত্রে। এখন থেকে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষে (সাবেক বিডা) নিবন্ধিত শিল্পপ্রতিষ্ঠানগুলোকে এ ধরনের বৈদেশিক ঋণ নিতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে না।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে। সার্কুলারে দেশের সব অনুমোদিত বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংককে নির্দেশনাটি জানানো হয়েছে।

সার্কুলারে উল্লেখ করা হয়েছে, গত ২ সেপ্টেম্বর জারি করা বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ-১-এর ৩২ নম্বর সার্কুলারের পার্ট-বির ২৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, বিশেষায়িত অঞ্চলের শিল্পপ্রতিষ্ঠানের জন্য মধ্যম ও দীর্ঘমেয়াদি বৈদেশিক ঋণের জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নেওয়ার বিধান ছিল।

নতুন নির্দেশনায় উক্ত বিধান সংশোধন করে বলা হয়েছে, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষে নিবন্ধিত নয় এমন বিশেষায়িত অঞ্চলের শিল্পপ্রতিষ্ঠানের জন্য মধ্যম ও দীর্ঘমেয়াদি বৈদেশিক ঋণ গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন প্রয়োজন হবে। এর মানে হলো, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষে নিবন্ধিত শিল্পপ্রতিষ্ঠানগুলো এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পৃথক অনুমোদনের বাধ্যবাধকতা থেকে মুক্ত হয়েছে।

সার্কুলারে আরও বলা হয়েছে, এই সংশোধনের প্রেক্ষিতে সাবেক অর্থনৈতিক অঞ্চলের (ইজেড) কোম্পানিগুলোর বৈদেশিক ঋণ প্রস্তাব ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের বৈদেশিক ঋণ ও সাপ্লায়ার্স ক্রেডিট সংক্রান্ত যাচাই-বাছাই কমিটির কাছে জমা দিতে হবে। তবে ২ সেপ্টেম্বর জারি করা ৩২ নম্বর সার্কুলারের অন্যান্য বিধান অপরিবর্তিত থাকবে বলে বাংলাদেশ ব্যাংক নিশ্চিত করেছে।

নতুন নির্দেশনার ফলে বিশেষায়িত অঞ্চলে বিনিয়োগকারী এবং ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষে নিবন্ধিত শিল্প প্রতিষ্ঠানগুলোর জন্য মধ্যম ও দীর্ঘমেয়াদি বৈদেশিক অর্থায়ন গ্রহণের প্রক্রিয়া তুলনামূলকভাবে সহজ হবে। অন্যদিকে, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষে নিবন্ধিত নয় এমন প্রতিষ্ঠানগুলোর জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের বিদ্যমান বাধ্যবাধকতা বহাল থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%