০৭:৩৯ পি.এম
কক্সবাজারের কুতুবদিয়ায় একদিনে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু ঘটেছে। বুধবার উত্তর ধুরুং ইউনিয়নে দুটি পৃথক ঘটনায় তিনটি শিশু পানিতে ডুবে মারা যায় বলে হাসপাতাল সূত্র এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, বুধবার বিকাল ৫টার দিকে উত্তর ধুরুং কাইছার পাড়ার নেজাম উদ্দিনের ৮ বছর বয়সী কন্যা আলিফা এবং খোকনের ৪ বছর বয়সী মেয়ে রাইসামনি পাশের পুকুরে গোসল করতে গিয়ে অজ্ঞাত কারণে পানিতে তলিয়ে যায়। অনেক সময় পর পুকুর থেকে শিশু দুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. তানজিনা তাদের মৃত বলে ঘোষণা করেন।
রাইসামনির নানা মোহাম্মদ হোছাইন জানিয়েছেন, কৈয়ারবিল বিন্দাপাড়া থেকে রাইসা এক সপ্তাহ আগে নানার বাড়িতে বেড়াতে আসে। বিকালে খালা-ভাগ্নী দুজন পুকুরে গিয়ে ডুবে যায়।
আরও পড়ুন: ব্রিজ নির্মাণ হলেও ছয় গ্রামের মানুষের দুঃখ দূর হয়নি
অন্যদিকে, একই দিন সকাল ১১টার দিকে বাঁকখালী গ্রামের মাহমুদুল হকের ২ বছর বয়সী মেয়ে ফাইজা পুকুরে ডুবে মারা যায় বলে হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে।
থানার ওসি মাহবুবুল হক জানিয়েছেন, একদিনে ৩টি শিশুর মৃত্যু ঘটার পর পুলিশের একটি টিম হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক তথ্য সংগ্রহের পর নিহত শিশুদের পরিবারকে দাফনের জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
এমএইচ
আরও পড়ুন: গফরগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ২৫ বছর বয়সী তরুণের মৃত্যু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন