ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

১৭ বছর পর লর্ডসে ফিরছে বাংলাদেশ, শুরু হলো টিকিটের তোড়জোড়


১৭ বছর পর লর্ডসে ফিরছে বাংলাদেশ, শুরু হলো টিকিটের তোড়জোড়

আগামী বছরের মে মাসে ক্রিকেটের মক্কাখ্যাত লর্ডসে বাংলাদেশ-ইংল্যান্ড টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ দীর্ঘ ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে। টেস্টের উত্তাপ ক্রিকেট অঙ্গনে ছড়িয়ে পড়েছে প্রায় আট মাস আগে থেকেই।

লর্ডস ক্রিকেট গ্রাউন্ড ইতিমধ্যে টিকিট বিক্রির প্রক্রিয়া শুরু করেছে। গতকাল শুক্রবার ২০২৭ সালের আন্তর্জাতিক ম্যাচগুলোর জন্য সাধারণ দর্শকদের টিকিট উন্মুক্ত করেছে লর্ডস। ‘হোম অব ক্রিকেট’-এ গ্রীষ্মকালীন আন্তর্জাতিক ম্যাচগুলোর টিকিট পেতে ব্যালটের মাধ্যমে আবেদন করার সুযোগ রয়েছে। এতে অংশ নিতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।

ব্যালটে আবেদনের শেষ সময় ২৬ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। নির্বাচিত দর্শকদের নভেম্বরের শুরুতে ই-মেইলে জানিয়ে দেওয়া হবে। নির্বাচিতরা ১৭ নভেম্বর পর্যন্ত টিকিট কেনার সুযোগ পাবেন। এরপর ১০ ডিসেম্বর থেকে সাধারণ বিক্রির প্রক্রিয়া শুরু হবে।

আরও পড়ুন: বিএনপি দিল্লির মাধ্যমে আ.লীগের সঙ্গে আঁতাত করছে: মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশের সর্বশেষ ইংল্যান্ড সফর ছিল ২০১০ সালে। সেই সফরে বাংলাদেশ ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলেছিল। দুই দলের সর্বশেষ টেস্ট সিরিজ ২০১৬ সালে বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে দুই ম্যাচের সিরিজটি ১-১ সমতায় শেষ হয়েছিল।

লর্ডসে বাংলাদেশের শেষ টেস্টের স্মৃতিও বেশ উজ্জ্বল। ২০১০ সালে এই মাঠেই ইংল্যান্ডের বিপক্ষে তামিম ইকবাল তার প্রথম টেস্ট সেঞ্চুরি করেছিলেন। মাত্র ৯৪ বলে তিন অঙ্ক ছুঁয়ে সেঞ্চুরি উদযাপন করেছিলেন তিনি। বর্তমানে তামিম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি।

ঐতিহাসিক সেই মাঠে বাংলাদেশের পরবর্তী অধ্যায় শুরু হতে এখনো আট মাস বাকি। তবে টিকিটের ব্যালট খুলে যাওয়ায় লর্ডসে বাংলাদেশ-ইংল্যান্ড টেস্টের কাউন্টডাউন যেন শুরু হয়ে গেল এখনই

 

আরও পড়ুন: জামায়াত মানুষকে যে পথ দেখাতে চায়, সেটা দাজ্জালের জান্নাত: রাশেদ খাঁন

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মঙ্গলবার জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব নেবেন ড. খলিলুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:২০ পি.এম


মঙ্গলবার জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব নেবেন ড. খলিলুর রহমান

মঙ্গলবার জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির পদ গ্রহণ করবেন ড. খলিলুর রহমান।

 

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নিতে যাচ্ছেন। তিনি আগামী ৮ সেপ্টেম্বর এই পদে আসীন হবেন।

 

সূত্রে জানা গেছে, ৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে শুরু হবে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন। এরপর ২২ সেপ্টেম্বর রাষ্ট্র ও সরকারপ্রধানদের ভাষণের মাধ্যমে উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্ক শুরু হবে। এই অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করবেন ড. খলিলুর রহমান। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ওই অধিবেশনে বক্তব্য রাখার পরিকল্পনা করেছেন।

 

গত ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে গোপন ব্যালটের মাধ্যমে ড. খলিলুর রহমানকে ইউএনজিএর ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত করা হয়।

তিনি সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিসকে আট ভোটের ব্যবধানে পরাজিত করেন।

বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী ১৯৮৬ সালে ইউএনজিএর ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।

চার দশক পর আবারও একজন বাংলাদেশি কূটনীতিক জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:২০ পি.এম


নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে যাবেন। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে।

শনিবার সকালে সিলেট নগরীর একটি হোটেলে টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী আরো উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের তারিখ এখনও চূড়ান্ত হয়নি এবং এ বিষয়ে আলোচনা চলমান রয়েছে।

হুমায়ুন কবির বলেন, ভারতের সাথে হাজারো সমস্যা থাকলেও আলোচনার পথ বন্ধ রাখা উচিত নয়। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা জরুরি।

জ্বালানি খাত নিয়ে প্রতিমন্ত্রী মন্তব্য করেন, "কীভাবে একটি সাইকোপ্যাথিক দুর্নীতি করা যায়, এনার্জি সেক্টর দেখলে বুঝা যাবে।" তবে তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী এই খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। জ্বালানি খাতের সংকট সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

মক্কা চুক্তি প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, মক্কা চুক্তি নিয়ে আলোচনা চলছে এবং এতে যুক্ত হওয়া বাংলাদেশের জন্য অস্বাভাবিক কিছু নয়। বর্তমানে অনেক দেশ একাধিক নিরাপত্তা জোটে রয়েছে।

তিনি আরও বলেন, "জাতীয় স্বার্থের ভিত্তিতে যেখানে যাওয়া দরকার, সেখানে যাওয়া হবে।"

আমেরিকার কাছ থেকে বোয়িং কেনার প্রসঙ্গে তিনি জানান, বোয়িং কেনার বিষয়টি চাপিয়ে দেওয়া হচ্ছে না। চাহিদার কারণে আমেরিকা থেকে বোয়িং কেনা হচ্ছে এবং প্রয়োজনে আরও কেনা হতে পারে।

প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ আমলের সিন্ডিকেটের কারণে মালয়েশিয়ায় শ্রমশক্তি রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়েছিল। বর্তমান সরকার সেই সিন্ডিকেট ভেঙে দিয়েছে এবং ধাপে ধাপে শ্রমশক্তি রপ্তানি করা হবে।

এ সময় সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী এবং বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগুনের খবরে ফায়ার সার্ভিস, গিয়ে পেল বেলুনের কাণ্ড!

আন্তর্জাতিক ডেস্ক

মোহাম্মদ নূর ‎স্টাফ রিপোর্টার

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:২২ পি.এম


আগুনের খবরে ফায়ার সার্ভিস, গিয়ে পেল বেলুনের কাণ্ড!

‎সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে আগুন লাগার গুজবে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিশ্চিত হয়, হাসপাতালে কোনো আগুন লাগেনি। একটি শিশুর হাত থেকে গ্যাসভর্তি বেলুন উড়ে গিয়ে বৈদ্যুতিক পাখার সঙ্গে ধাক্কা খেয়ে বিকট শব্দ হওয়ার পরই এ আতঙ্কের সৃষ্টি হয়।
‎
‎শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে হাসপাতালের শিশু ওয়ার্ডের ছয় তালায় ৬০৫ নম্বর কক্ষের ভিতর এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
‎
‎প্রত্যক্ষদর্শীরা জানান, একটি শিশুর হাত থেকে গ্যাসের বেলুন উড়ে গিয়ে বৈদ্যুতিক পাখার সঙ্গে লেগে বিকট শব্দ হয়। হঠাৎ এমন শব্দে সেখানে থাকা রোগী ও স্বজনরা আতঙ্কিত হয়ে পড়েন। অনেকে ‘আগুন লেগেছে’ বলে চিৎকার করতে করতে ছোটাছুটি শুরু করেন এবং দ্রুত নিচতলায় নেমে যান। এ সময় হাসপাতালজুড়ে এক ধরনের আতঙ্কের পরিবেশ তৈরি হয়।
‎একপর্যায়ে হাসপাতালে আগুন লাগার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি নিয়ে বিভিন্ন পোস্ট ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
‎
‎খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। তবে তারা হাসপাতালে আগুন লাগার কোনো আলামত পাননি। জানতে পারলো শিশুর গ্যাসের বেলুন উড়ে গিয়ে বিদ্যুতিক পাখার সাথে ফেটেছে।
‎
‎এ বিষয়ে সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আহম্মদ হোসেন বলেন, হাসপাতালে আসলে কোনো আগুন লাগেনি। একটি শিশুর হাত থেকে বেলুন উড়ে গিয়ে বৈদ্যুতিক পাখার সঙ্গে লেগে বিকট শব্দ হয়। এতে অনেকেই আতঙ্কিত হয়ে আগুন লেগেছে মনে করে ছোটাছুটি করে নিচতলায় চলে যান। বর্তমানে হাসপাতালের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
‎
‎সুনামগঞ্জ সদর মডেল থানার (ওসি) রতন সেখ বলেন, হাসপাতালে আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। ফায়ার সার্ভিসের সদস্যরাও সেখানে উপস্থিত হন। গিয়ে আগুন লাগার কোনো ঘটনা দেখতে পাইনি। পরে জানতে পারি, একটি শিশুর হাত থেকে বেলুন উড়ে গিয়ে বৈদ্যুতিক পাখার সঙ্গে লেগে বিকট শব্দ হয়েছিল। বর্তমানে হাসপাতালের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গুজব না ছড়ানোর জন্য সবাইকে অনুরোধ করছি। হাসপাতালে কোনো আগুন লাগেনি।
‎
‎ঘটনার পর কিছু সময়ের জন্য আতঙ্ক তৈরি হলেও বর্তমানে হাসপাতালের চিকিৎসা ও অন্যান্য কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুসিয়ালার মাঠে ফেরায় স্বস্তি, স্বস্তির হাওয়া কোম্পানির দলে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:২৩ পি.এম


মুসিয়ালার মাঠে ফেরায় স্বস্তি, স্বস্তির হাওয়া কোম্পানির দলে

মাঠে ফিরে আসছেন জামাল মুসিয়ালা, অসুস্থতা কাটিয়ে ভিনসেন্ট কোম্পানির দলে স্বস্তির বাতাস বইছে।প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে আকস্মিকভাবে দুইবার জ্ঞান হারানোর ঘটনা ঘটে। তার শারীরিক অবস্থার কারণে নানা উদ্বেগ তৈরি হয়েছিল।তবে, সব বাধা পেরিয়ে অবশেষে প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরছেন বায়ার্ন মিউনিখের জার্মান উইঙ্গার জামাল মুসিয়ালা। বুন্দেসলিগায় এফসি শালকে ০৪-এর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে মুসিয়ালাকে দলে স্বাগত জানাতে প্রস্তুত বায়ার্ন।প্রতিবেদন অনুযায়ী, ২৩ বছর বয়সী মুসিয়ালাকে ম্যাচের জন্য দলের সফরকারী তালিকায় রাখা হয়েছে। এই মৌসুমে তিনি এখন পর্যন্ত বাভারিয়ান জায়ান্টদের হয়ে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে অংশগ্রহণ করেননি।

 

অসুস্থতার কারণে মৌসুমের প্রথম তিনটি ম্যাচে তিনি অনুপস্থিত ছিলেন।

গত ১৫ আগস্ট আরবি লাইপজিগের বিরুদ্ধে ম্যাচের সময় হঠাৎ করে মাঠে লুটিয়ে পড়েন। সেই ঘটনার প্রভাব কাটতে না কাটতেই তিন দিন পর এফসি হেইডেনহাইমের বিরুদ্ধে আবারও মাঠে লুটিয়ে পড়েন মুসিয়ালা।

এরপর তাকে চিকিৎসা পরীক্ষা ও বিশেষ প্রশিক্ষণের জন্য প্রতিযোগিতামূলক ম্যাচ থেকে দূরে রাখা হয়।

 

পরবর্তী পরীক্ষার ফলাফলে মুসিয়ালা নিজেই জানান, তার শরীরে একটি নিউরোলজিক্যাল সমস্যা ধরা পড়েছে, যার কারণে তিনি সাময়িক অ্যাবসেন্স সিজার বা মৃদু খিঁচুনিতে ভুগছিলেন।

বায়ার্নের মেডিকেল টিম তার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

মুসিয়ালার মাঠে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি। শুক্রবারের ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে তিনি জানান, মুসিয়ালা পুরো সপ্তাহ ভালোভাবে অনুশীলন করেছেন। তবে, শেষ মুহূর্তে অনুশীলনে তার শারীরিক প্রতিক্রিয়া দেখে ম্যাচে খেলানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

 

কোম্পানি বলেন, ‘সে ভালো, পূর্ণ একটি সপ্তাহ অনুশীলন করেছে। পরিস্থিতি এখন তার জন্য ভালো। আমরা কিভাবে বিষয়টি সামলাচ্ছি, সেটি আগেই ব্যাখ্যা করেছি। জামাল এখন ভালো একটি পর্যায়ে আছে।’

তিনি আরো বলেন, ‘আজকের অনুশীলনে সে কেমন অনুভব করে, সেটি দেখব। এরপর জামাল ও দলের জন্য যেটা সবচেয়ে ভালো, সেই সিদ্ধান্ত নেওয়া হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, সে যেন ভালো বোধ করে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%