০৬:৩১ পি.এম
দেড় মাসব্যাপী ফুটবল বিশ্বকাপ মহারণের পর্দা এখন নামতে চলছে। আজ (১৯ জুলাই) রাতে নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে আর্জেন্টিনা এবং স্পেন মাঠে নামতে যাচ্ছে। শিরোপার লড়াইকে ঘিরে ফিফার পক্ষ থেকে ম্যাচের আগে, পরে এবং মাঝে বিশেষ কিছু আয়োজন রাখা হয়েছে।
ফাইনাল শুরু হওয়ার দেড় ঘণ্টা আগে অর্থাৎ বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় সমাপনী অনুষ্ঠানটি শুরু হবে। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করবেন অস্কারজয়ী শিল্পী জেনিফার হাডসন।
জাতীয় সংগীতটা পরিবেশনের পর মঞ্চ মাতাবেন রবি উইলিয়ামস, লরা পাউসিনি, নিকোল শেরজিঙ্গার এবং জনপ্রিয় ইউটিউবার আইশোস্পিড। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ উপস্থিতি হিসেবে থাকবেন হলিউড তারকা টম ক্রুজ।
আরও পড়ুন: ইংল্যান্ডও হারল পাকিস্তানের কাছে
শুধু শুরুতেই নয়, সংগীত কিংবা নৃত্যের আয়োজন থাকবে ম্যাচের হাফটাইমেও। বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এবারই প্রথম ফাইনালের হাফটাইম শোর আয়োজন দেখা যাবে সুপার বোলের আদলে। ১১ মিনিটের মূল পরিবেশনায় অংশ নেবেন ম্যাডোনা, শাকিরা, জাস্টিন বিবার এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস। আর পুরো আয়োজনের তত্ত্বাবধানে থাকবেন কোল্ডপ্লে ব্যান্ডের প্রধান গায়ক ক্রিস মার্টিন।
তবে এইসব আয়োজনে হাফটাইম দীর্ঘায়িত হওয়ার শঙ্কা রয়েছে। মঞ্চ তৈরি ও সরিয়ে নেওয়ার জন্য বিরতিতে ২০ থেকে ২৫ মিনিটের বেশি সময় লাগতে পারে।
ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা আইএফএবির নিয়ম অনুযায়ী, বিরতি সর্বোচ্চ ১৫ মিনিট হতে পারে। কিন্তু বিশেষ আয়োজনের কারণে এবার হয়তো ফাইনালের ক্ষেত্রে কিছুটা স্থিতিশীলতা দেখা যেতে পারে।
ম্যাচ শেষে চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এবারে প্রথমবারের মতো বিশ্বকাপজয়ী দলকে ট্রফির পাশাপাশি চ্যাম্পিয়নশিপ রিং দেওয়া হবে ফিফার পক্ষ থেকে। এই চ্যাম্পিয়ন দলের ৩০ সদস্য এই আংটি পাবেন। পুরস্কার বিতরণীর সময় অধিনায়ক ও কোচকে একই মাপের আংটি প্রতীকীভাবে দেওয়া হবে। পরে প্রত্যেকের আঙুলের মাপ অনুযায়ী ব্যক্তিগত আংটি তৈরি করে পৌঁছে দেওয়া হবে।
আরও পড়ুন: বার্সেলোনার উড়তে থাকা জয়রথ থামাল পিএসজি, ৪-২ ব্যবধানে জয়
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন