ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

ইরানের নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলা


ইরানের নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলা

ইরানের পরমাণু শক্তি সংস্থা রবিবার দাবি করেছে, যুক্তরাষ্ট্র দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নির্মাণাধীন একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে।

এই ঘটনা তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে উত্তেজনাকে আরও উস্কে দিলো।

বার্তা সংস্থা এএফপি তেহরান থেকে এ খবর জানিয়েছে।

আরও পড়ুন: ফ্যামিলি কার্ড বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে সরকারের দৃঢ়প্রতিজ্ঞ : এরশাদ উল্লাহ

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, মার্কিন বাহিনী রোববার নির্মাণাধীন দারखোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হামলা চালিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রাথমিক শিক্ষায় গবেষণা প্রস্তাব আহ্বান, অনুদান সর্বোচ্চ ২ লাখ টাকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৬:৪৭ পি.এম


প্রাথমিক শিক্ষায় গবেষণা প্রস্তাব আহ্বান, অনুদান সর্বোচ্চ ২ লাখ টাকা

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরে পাঁচটি ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এই লক্ষ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তা ও শিক্ষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে। নির্বাচিত প্রতিটি গবেষণা কার্যক্রমের জন্য সর্বোচ্চ দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হবে।

সম্প্রতি, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়। এতে বলা হয়েছে, রাজস্ব খাতের আওতায় পরিচালিত এ গবেষণায় পাঁচটি বিষয়ে প্রস্তাব জমা দেওয়া যাবে। বিষয়গুলো হলো– প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি মৌলিক সাক্ষরতা উন্নয়নের কার্যকর পদ্ধতি, গণিত শিক্ষায় চ্যালেঞ্জিং বিষয় উপস্থাপনের কার্যকর কৌশল, পরিমার্জিত ডিপিএড (বিটিপিটি) প্রশিক্ষণের তথ্যপুস্তক, ম্যানুয়াল ও শিক্ষাক্রমের কার্যকারিতা, প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষাক্রম, পাঠ্যবই ও শিক্ষক সহায়িকার কার্যকারিতা এবং প্রাথমিক শিক্ষা প্রশাসনের কার্যক্রম সহজীকরণে বিশেষ উদ্যোগের কার্যকারিতা নির্ণয়।

এ বছর বিশেষভাবে পরীক্ষামূলক গবেষণাকে অগ্রাধিকার দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। গবেষণা পরিচালনার জন্য একজন টিম লিডারের নেতৃত্বে এক বা একাধিক সহযোগী গবেষক নিয়ে গবেষণা দল গঠন করতে হবে। পিটিআই, ইউপিইটিসি, শিক্ষা প্রশাসনের কর্মকর্তা এবং পরীক্ষণ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এ দলে গবেষক হিসেবে অংশ নিতে পারবেন।

নির্ধারিত কাঠামো অনুযায়ী গবেষণা প্রস্তাবের হার্ড কপি আগামী ১৫ আগস্ট ২০২৬-এর মধ্যে অনুষদ প্রধান, গবেষণা ও শিক্ষাক্রম উন্নয়ন অনুষদ, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ), ময়মনসিংহ ঠিকানায় পাঠাতে হবে। একই সঙ্গে সফট কপি (ওয়ার্ড ও পিডিএফ) [email protected] ই-মেইলে জমা দিতে হবে।

গবেষণা প্রস্তাবে গবেষণার শিরোনাম, ভূমিকা, সমস্যা, যৌক্তিকতা, উদ্দেশ্য, গবেষণা এলাকা, গবেষণা পদ্ধতি, গবেষণার ডিজাইন, নমুনায়ন, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ পদ্ধতি, প্রত্যাশিত ফলাফল, এপিএ-৭ অনুসারে রেফারেন্স, সময়াবদ্ধ কর্মপরিকল্পনা, বাজেট বিভাজন ও উপসংহার অন্তর্ভুক্ত করতে হবে।

নেপ জানিয়েছে, গবেষণা প্রস্তাব বাংলাদেশের প্রাথমিক শিক্ষার প্রেক্ষাপটে প্রাসঙ্গিকতা, গবেষণা সমস্যা ও উদ্দেশ্যের স্পষ্টতা, গবেষণা পদ্ধতির বৈজ্ঞানিক গ্রহণযোগ্যতা, নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নযোগ্যতা এবং বাজেটের যৌক্তিকতা– এই পাঁচটি সূচকের ভিত্তিতে মূল্যায়ন করে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে।

গবেষণা কার্যক্রম-সংক্রান্ত বিস্তারিত জানতে নেপের বিশেষজ্ঞ এ কে এম রাফেজ আলম অথবা সহকারী বিশেষজ্ঞ সোনিয়া ইয়াসমিনের সঙ্গে যোগাযোগ করা যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তাপপ্রবাহে সচেতনতায় শিক্ষার্থীদের পুরস্কার, রাজশাহীতে রেড ক্রিসেন্টের হিট অ্যাকশন ডে পালন

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৬:৪৯ পি.এম


তাপপ্রবাহে সচেতনতায় শিক্ষার্থীদের পুরস্কার, রাজশাহীতে রেড ক্রিসেন্টের হিট অ্যাকশন ডে পালন

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে এবং রেস (জঅঈঊ) প্রকল্পের আওতায় হিট অ্যাকশন ডে-২০২৬ উপলক্ষে বিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে তাপপ্রবাহ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত বিভিন্ন কর্মসূচির বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

রবিবার (১৯ জুলাই) দুপুরে নগরীর হামিদপুর নওদাপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান মোঃ মাহফুজুর রহমান রিটন। পরে তিনি বিদ্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান রিটন বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাপপ্রবাহের ঝুঁকি দিন দিন বাড়ছে। তাই শিক্ষার্থীসহ সকল নাগরিককে তীব্র গরমে করণীয় সম্পর্কে সচেতন হতে হবে। তিনি পর্যাপ্ত নিরাপদ পানি পান, অস্বাস্থ্যকর পানীয় পরিহার, বাইরে বের হলে ছাতা বা টুপি ব্যবহার, ভরদুপুরে অপ্রয়োজনে বাইরে না যাওয়া, হালকা রঙের সুতির পোশাক পরিধান এবং ছায়াযুক্ত স্থানে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন।

তিনি আরও বলেন, সবুজ ও পরিচ্ছন্ন রাজশাহী গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এ উদ্যোগ সফল করতে প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছের চারা রোপণের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে রেস প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের অংশগ্রহণে তাপপ্রবাহ বিষয়ে সচেতনতামূলক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাপ-লুডু খেলার আয়োজন করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা (ফার্স্ট এইড) বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় এবং সচেতনতামূলক বার্তা সম্বলিত হাতপাখা বিতরণ করা হয়। এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে হামিদপুর নওদাপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়কে একটি ফার্স্ট এইড বঙ্ও প্রদান করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু, সাধারণ সম্পাদক ডা. মোঃ শামীম হোসেন চৌধুরী, ইউনিট লেভেল অফিসার মির্জা শামীম আহসান, ফিল্ড অফিসার কান্তা রেজা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৬:৫২ পি.এম


আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ সুইটের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।

রবিবার (১৯ জুলাই) দুপুর দেড়টায় আরডিএ কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে রাজশাহী অঞ্চলের সার্বিক উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ এবং চলমান ও ভবিষ্যৎ অবকাঠামো উন্নয়ন প্রকল্প সম্পর্কে মতবিনিময় করা হয়।

বৈঠকের মধ্যে আরডিএ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ সুইট সংস্থার চলমান উন্নয়ন কার্যক্রম, বিভিন্ন প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে এমপিকে অবহিত করেন। তিনি উল্লেখ করেন, আধুনিক, বাসযোগ্য ও পরিবেশবান্ধব রাজশাহী গড়ে তোলার জন্য পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে আরডিএ ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

এ সময় সংসদ সদস্য আবু সাইদ চাঁদ রাজশাহীর টেকসই উন্নয়ন ও জনকল্যাণমূলক প্রকল্পের বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তিনি পরিকল্পিত নগরায়ণের সঙ্গেই অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে আহ্বান জানান।

সৌজন্য সাক্ষাৎ শেষে উভয়েই রাজশাহীর উন্নয়ন কার্যক্রমকে আরও এগিয়ে নেয়ার জন্য পারস্পরিক সহযোগিতা, সমন্বয় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর যৌথ উদ্যোগকে জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মঠবাড়িয়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন, গৃহনির্মাণ ও আর্থিক সহায়তার চেক বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

মঠবাড়িয়া (পিরোজপুর ) প্রতিনিধি

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৬:৫৩ পি.এম


মঠবাড়িয়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন, গৃহনির্মাণ ও আর্থিক সহায়তার চেক বিতরণ

পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ঢেউটিন, গৃহনির্মাণ ও আর্থিক সহায়তার চেক বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (১৯ জুলাই) বিকেল ৪ টায় মঠবাড়িয়া উপজেলা পরিষদ হলরুমে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপজেলা প্রশাসন এবং উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন দুলাল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য খালিদ সাইফুল্লাহ আমিন বাবু, পৌর বিএনপির সভাপতি জসিম ফরাজি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, পৌর বিএনপির সাবেক সভাপতি কে এম হুমায়ুন কবির, মঠবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল কবির মিরাজ এবং বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও সহায়তার লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দের আওতায় এই সহায়তা প্রদান করা হচ্ছে। ৫৬টি পরিবারকে ঢেউটিনসহ ৩ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। এছাড়া ১৭৫টি পরিবারকে মোট ৭ লক্ষ টাকার চেকও প্রদান করা হয়েছে।

পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য মোঃ রুহুল আমিন দুলাল জানান, ক্ষতিগ্রস্তদের হাতে সরকারি সহায়তার চেক ও ঢেউটিন তুলে দেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে সরকারের মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে এসব সহায়তা বিতরণ করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%