১০:৩৭ পি.এম
ইসরায়েলি সেনাবাহিনীর ব্যাপক অভিযান চলাকালীন ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরের কিছু এলাকা জনশূন্য হয়ে গেছে। সামরিক দখল, বাড়িঘর ধ্বংস এবং বাসিন্দাদের উচ্ছেদের ফলে শহরটির পরিস্থিতি ক্রমাগত অবনতির দিকে যাচ্ছে।
সাংবাদিক জ্যাসপার নাথানিয়েল আলজাজিরাকে জানিয়েছেন, ‘সবাইকে উচ্ছেদ করা হয়েছে। হেবরন এখন যেন একটি ভূতুড়ে শহর।’
গত শুক্রবারের এক হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর থেকে শহরটিতে ইসরায়েলি বাহিনী শত শত অভিযান পরিচালনা করেছে। ওই হামলায় দুই ফিলিস্তিনি বন্দুকধারীও নিহত হন।
আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না
নাথানিয়েল জানিয়েছেন, অভিযুক্ত দুই হামলাকারীর বসবাসের এলাকা পুরোপুরি ঘিরে ফেলা হয়েছে ইসরায়েলি সেনাদের দ্বারা। সেখানকার পরিবারগুলোকে তাদের বাড়িঘর ত্যাগ করতে বাধ্য করা হয়েছে এবং বাড়ির দেয়ালে ‘এক্স’ চিহ্ন এঁকে দেওয়া হয়েছে।
হামলার ঘটনাস্থলের নিকটবর্তী একটি চেকপোস্টের আশপাশে বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার কাজও করেছে ইসরায়েলি বাহিনী। এ সময় বাসিন্দাদের বন্দুকের মুখে মাত্র কয়েক মিনিটের নোটিশে বাড়ি ছাড়তে বলা হয়েছে বলেও জানিয়েছেন নাথানিয়েল।
নাথানিয়েল আরও বলেন, সেখানে সেনাবাহিনী ঠিক কী করছে, তা নিয়ে একধরনের অনিশ্চয়তা দেখা যাচ্ছে।
আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন