ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

পরমাণু ইস্যু শেষ, ইরানের সবচেয়ে ‘বড় অস্ত্র’ মোকাবেলায় হিমশিম যুক্তরাষ্ট্র


পরমাণু ইস্যু শেষ, ইরানের সবচেয়ে ‘বড় অস্ত্র’ মোকাবেলায় হিমশিম যুক্তরাষ্ট্র

আমেরিকার মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচিকে পরাস্ত করা। কিন্তু তেহরানের ভূ-রাজনৈতিক চাল ওয়াশিংটনকে এনে দাঁড় করিয়েছে এক অভূতপূর্ব চ্যালেঞ্জের মুখে। মার্কিন সংবাদমাধ্যম নিউজউইকের এক প্রতিবেদনে উঠে এসেছে, পরমাণু বোমার চেয়েও শক্তিশালী এক হাতিয়ার হিসেবে হরমুজ প্রণালিকে ব্যবহার করছে ইরান।

বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক জলপথের ওপর নিয়ন্ত্রণ বজায় রেখে তেহরান বৈশ্বিক বাণিজ্যে স্থবিরতা তৈরি করছে। এতে আমেরিকার সামরিক শক্তি ও অর্থনীতিও পরোক্ষা ও প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। গত ছয় মাস ধরে চলা এই উত্তেজনার শুরুতে মূল কেন্দ্রবিন্দু ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের অভিযোগ।

তেহরান সবসময়ই তাদের এই কর্মসূচিকে সম্পূর্ণ শান্তিপূর্ণ বলে দাবি করে আসলেও যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। কিন্তু সময়ের সাথে সাথে সংঘাতের গতিপথ পারমাণবিক বিতর্ক থেকে সরে গিয়ে এখন আন্তর্জাতিক সমুদ্রপথ এবং জ্বালানি নিরাপত্তায় এসে ঠেকেছে। হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরানের এই ভৌগোলিক সুবিধা এখন তাদের সবচেয়ে বড় কৌশলগত শক্তিতে পরিণত হয়েছে।

আরও পড়ুন: ভারত-চীন সম্পর্কের বরফ গলছে, তবে উদ্বেগ রয়ে গেছে

হরমুজে অচলাবস্থার কারণে বিশ্ববাজারে তেলের দামে তীব্র অস্থিরতা দেখা দিয়েছে। জাহাজ চলাচলের খরচ ও বিমা মাশুল আকাশচুম্বী হয়ে উঠেছে। এর ফলে তৈরি হওয়া বৈশ্বিক মূল্যস্ফীতি ও অর্থনৈতিক মন্দা আমেরিকায় সাধারণ মানুষের অসন্তোষ বাড়িয়ে তুলছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর ইতিহাসের সবচেয়ে বড় হামলার হুমকি দিলেও শেষ পর্যন্ত বাস্তবে তা প্রয়োগ করা থেকে পিছিয়ে আসতে বাধ্য হয়েছেন।

আর এতেই আমেরিকান নীতি নির্ধারণের জটিলতাকে স্পষ্ট করে তোলে। সাবেক মার্কিন সামরিক কর্মকর্তা ও ডিরেক্টর জশুয়া টালিস নিউজউইককে জানান, পারমাণবিক বোমার ব্যবহার আন্তর্জাতিকভাবে তেহরানকে একঘরে করে ফেলতে পারত কিন্তু বিশ্ব অর্থনীতিকে অর্থনৈতিক মন্দার মুখে ঠেলে দেওয়ার এই কৌশল অনেক বেশি কার্যকর।

ইরানের স্বল্পমূল্যের ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের বিপরীতে আমেরিকাকে অত্যন্ত ব্যয়বহুল প্রক্ষেপক ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হচ্ছে। ফলে মার্কিন যুদ্ধাস্ত্রের ভাণ্ডার দ্রুত খালি হচ্ছে। এই দীর্ঘমেয়াদী সংঘাত ওয়াশিংটনকে চরম সামরিক ও কৌশলগত চাপে ফেলে দিয়েছে।

এই যুদ্ধক্ষেত্রের কৌশলী পরিবর্তন তেহরানের কূটনৈতিক অবস্থানকেও শক্তিশালী করেছে। ওয়াশিংটনের সাথে সরাসরি আলোচনার পরিবর্তে ইরান এখন ওমানের মধ্যস্থতায় হরমুজ প্রণালির নিরাপদ চলাচল নিশ্চিত করার বিষয়ে আলোচনা চালাচ্ছে।

আরও পড়ুন: সুইজারল্যান্ডের প্রতি বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

ওমান সরকার একটি প্রস্তাব দিয়েছে, যার মাধ্যমে এই প্রণালি ব্যবহারকারী জাহাজগুলো একটি তহবিল গঠন করবে, যা নিরাপত্তা বজায় রাখতে ব্যবহৃত হবে। এর মাধ্যমে ইরান মূল যুদ্ধকে পারমাণবিক ইস্যু থেকে সরিয়ে বিশ্ব সমুদ্রপথের নিরাপত্তার দিকে ঘুরিয়ে দিতে সক্ষম হয়েছে।

ইরানের এই কৌশলের সাথে নতুন মাত্রা যোগ করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। লোহিত সাগরে হুথির ক্রমাগত হামলার কারণে বিশ্ব বাণিজ্যের বড় অংশ সুয়েজ খাল ত্যাগ করে আফ্রিকার উত্তমাশা অন্তরীপ দিয়ে ঘুরে যেতে বাধ্য হচ্ছে।

ফলে পণ্য পরিবহনে বাড়তি সময় ও অর্থ ব্যয় হচ্ছে। এতে সামগ্রিক সরবরাহ শৃঙ্খল ভেঙে পড়েছে। পূর্বে মার্কিন বোমাবর্ষণেও হুথিকে দমানো যায়নি। বর্তমান সময়ে সৌদি-সম্পর্কিত জাহাজে তাদের পুনঃরায় হামলা চালানো পুরো অঞ্চলে চরম অস্থিরতা তৈরি করেছে।

তেহরানভিত্তিক নিরাপত্তা বিশ্লেষক মোস্তফা নাজাফি মনে করেন, একসময় মার্কিন সামরিক শক্তির ভয় যে বিশ্বজুড়ে এক ধরনের প্রতিরোধ ক্ষমতা তৈরি করত, সাম্প্রতিক ঘটনাবলীতে সেই ধারণার বড় ধরনের পতন ঘটেছে। মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক উপস্থিতির কার্যকারিতা নিয়ে এখন স্বয়ং তাদের আঞ্চলিক সহযোগীরাই প্রশ্ন তুলতে শুরু করেছে।

আরও পড়ুন: এস এম জিলানী: গুপ্ত ও ফ্যাসিস্টরা নতুন চক্রান্ত শুরু করেছে

ফলে কোনো সামরিক পদক্ষেপের মুখোমুখি না হয়েও আমেরিকা এখন আগের মতো নিজের শক্তি প্রয়োগের হুমকি বজায় রাখতে পারছে না। আমেরিকা ও ইরানের মধ্যকার সাম্প্রতিক সমঝোতা চুক্তি ভেস্তে যাওয়ার পর সংকট আরও গভীর হয়েছে।

দীর্ঘমেয়াদী সংঘাত বা ক্ষয়িষ্ণু যুদ্ধের ক্ষেত্রে সময় যে আমেরিকার পক্ষে কাজ করবে না, বিশ্লেষকদের মতে সেটাই এখন স্পষ্ট। ওয়াশিংটনের সবচেয়ে বড় দুর্বলতা সংঘাত শুরু করা নয় বরং তা বজায় রাখা।

ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপ, রাজনৈতিক অস্থিরতা এবং সামরিক ক্লান্তির কারণে মার্কিন বাহিনী এই অঞ্চলে নিজেদের দীর্ঘমেয়াদী অবস্থান ধরে রাখতে হিমশিম খাবে। ফলে শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্য থেকে তাদের সম্পূর্ণ প্রত্যাহারের পথ তৈরিও হতে পারে।

আরও পড়ুন: গোলাম মোস্তফা: ২০০৬ সালের ২৮ অক্টোবর গণতন্ত্রের বিরুদ্ধে ফ্যাসিবাদের সূচনা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লাখ টাকার চাকরির প্রলোভনে কম্বোডিয়ায় মানবপাচার, গ্রেপ্তার দম্পতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৩১ পি.এম


লাখ টাকার চাকরির প্রলোভনে কম্বোডিয়ায় মানবপাচার, গ্রেপ্তার দম্পতি

কম্বোডিয়ায় মানবপাচারের অভিযোগে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে এক দম্পতিকে, যারা লাখ টাকার চাকরির প্রলোভন দেখিয়েছিলেন। খুলনার দৌলতপুর থানার মহেশ্বরপাশা মধ্যপাড়ার বাসিন্দা মো. জিহাদ আলী লস্কর ও তাঁর স্ত্রী সুমাইয়া সুমি ওরফে সুমি আক্তার এই দম্পতি।

গ্রেপ্তার হওয়ার পর তাঁরা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। পিবিআই-এর তদন্ত অনুযায়ী, জিহাদ আলী লস্কর দীর্ঘ সময় ধরে কম্বোডিয়ায় অবস্থান করে স্থানীয় কিছু ব্যক্তিকে মাসে এক লাখ টাকা বেতনের চাকরির আশ্বাস প্রদান করতেন।

তিনি বলেন, মোসতাকীম হাসান কাজী ও শেখ মনিরুল ইসলাম মুকুল নামে দুই প্রতিবেশী তাঁকে বিশ্বাস করে প্রত্যেকে ৬ লাখ ২০ হাজার টাকা করে মোট ১২ লাখ ৪০ হাজার টাকা দেন। পরে জিহাদ এবং তাঁর স্ত্রী তাঁদের কম্বোডিয়ায় নিয়ে যায়, কিন্তু প্রতিশ্রুত চাকরি প্রদান করা হয় না।

বরং, কম্বোডিয়ায় ভুক্তভোগীদের মেয়েদের পরিচয়ে কণ্ঠ পরিবর্তন করে বিদেশি নাগরিকদের সঙ্গে প্রতারণামূলক কথোপকথন ও অন্যান্য অবৈধ কাজের জন্য বাধ্য করা হয়। এই সময় ভুক্তভোগীদের কোনো বেতন দেয়নি এবং অমানবিক পরিবেশে রাখা হয়েছিল।

একপর্যায়ে, তাঁরা কৌশলে সেখান থেকে পালিয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। পরে তাঁদের স্বজনদের সহায়তায় দেশে ফিরে আসেন। দেশে ফিরে এসে দুই ভুক্তভোগী পৃথকভাবে দৌলতপুর থানায় মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬-এর ৭/২২ ধারায় মামলা করেন। মামলার তদন্তের দায়িত্ব পিবিআই খুলনার উপর ন্যস্ত করা হয়েছে।

তথ্যপ্রযুক্তি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার সময় ঢাকার সাভারের হেমায়েতপুর এলাকা থেকে জিহাদ আলী লস্কর ও সুমাইয়া সুমিকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরবর্তীতে আদালতেও তাঁরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পিবিআইয়ের তদন্তে আরো জানা গেছে, একই কৌশলে এলাকায় আরও কয়েকজনকে কম্বোডিয়ায় পাঠিয়ে প্রতারণা করা হয়েছে। এর মধ্যে একই এলাকার আরও দুই ব্যক্তি পৃথক দুটি মামলা করেছেন।

পিবিআই খুলনার বিশেষ পুলিশ সুপার রেশমা শারমিন বলেন, বিদেশে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে মানবপাচারে জড়িত চক্রের বিরুদ্ধে পিবিআই জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। এই ধরনের অপরাধে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে। তিনি সকলের প্রতি আহ্বান জানান, বিদেশে চাকরির প্রলোভনে অর্থ লেনদেনের আগে যথাযথ যাচাই-বাছাই করার জন্য।

পিবিআই জানিয়েছে, মামলার অন্য সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারের অভিযান এবং তদন্ত অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতক্ষীরা শহরের বেসরকারি ব্লিস হাসপাতালে ভয়াবহ আগুন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৩৪ পি.এম


সাতক্ষীরা শহরের বেসরকারি ব্লিস হাসপাতালে ভয়াবহ আগুন

সাতক্ষীরা শহরের বেসরকারি ব্লিস হাসপাতালে ভয়াবহ আগুন লেগেছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে শহরের প্রাণকেন্দ্রে দশ তলা ওই হাসপাতালে আগুন লাগে। এই ঘটনার ফলস্বরূপ পুরো হাসপাতালজুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জানা যায়, দুপুরের দিকে সাতক্ষীরা ব্লিস হাসপাতালের গ্রাউন্ড ফ্লোরে অক্সিজেন লাইন থেকে আগুনের সূত্রপাত ঘটে। এবং যদিও তা বহুতল ভবনটির ওপরের তলাগুলোতে ছড়িয়ে না পড়লেও, ধোঁয়া সর্বত্র ছড়িয়ে পড়ে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আগুনের ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাসপাতালে ভর্তি নবজাতকসহ গুরুতর রোগীদের প্রথমেই উদ্ধার করে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়। সেন্ট্রাল অক্সিজেনের কাজ করার সময় এ আগুনের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো নিহতের ঘটনা ঘটেনি। এই অগ্নিকাণ্ডে কয়েকজন ফায়ার সার্ভিসের সদস্যও আহত হয়েছেন।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এবং দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরাও আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন বলে জানান রোগী ও রোগীর স্বজনরা।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, দুপুর সাড়ে ১২টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তার আগে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে চলে আসেন।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও উদ্ধার কাজে সহযোগিতায় আসে ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান এবং কয়েকটি প্লাটুন সৈনিক। তবে হাসপাতালে ভর্তি কোনো রোগী নিহত বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে বলে জানান ওসি।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সাতক্ষীরা ব্লিস হাসপাতালের অর্থোপেডিক্স সার্জন ডা. বিকে মণ্ডল জানান, সেন্ট্রাল অক্সিজেনের কাজ করার সময় নীচ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি। সবাইকে নিরাপত্তার সঙ্গে অন্যত্র স্থানান্তর করা হয়েছে।

এ বিষয়ে সাতক্ষীরা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সাইফুল ইসলাম জানান, হতাহত ও ক্ষয়ক্ষতি এখনো নিরূপণ করা যায়নি। তবে আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। তার কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৩৮ পি.এম


আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ জানিয়েছেন যে, দেশে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে এবং আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ইতোমধ্যে যেকোনো ধরনের অপতৎপরতা রুখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তিনি এসব মন্তব্য করেছেন, মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সমসাময়িক বিষয়ে এক প্রেস ব্রিফিংয়ে। ওই ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে এই তথ্য তুলে ধরেন।

মন্ত্রী বলেন, 'উগ্রবাদ দমন এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখতে গোয়েন্দা সংস্থা ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সদা তৎপর রয়েছে।' পুলিশের নিরাপত্তা জোরদারের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, 'এটি পুলিশের একটি নরমাল প্র্যাকটিস। টহল বা ডিউটির সময় কেউ যেন আন-অ্যাটেন্ডেড না থাকে—তার জন্য নিয়মিতই সতর্ক করা হয়। একে অন্যভাবে নেওয়ার কোনো কারণ নেই।'

নিষিদ্ধ রাজনৈতিক দলগুলোর সক্রিয়তায় কড়া সতর্কতা অবলম্বন করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ জানান, 'তারা মাঝেমধ্যে বিদেশ থেকে সামাজিক মাধ্যমে উঁকিঝুঁকি মারা ছাড়া মাঠে কোনও প্রভাব ফেলার সামর্থ্য রাখে না।' তিনি বলেন, 'এনসিপির ওপর ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাগুলোর সুষ্ঠু তদন্তের মাধ্যমে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।' রাষ্ট্রপতি নির্বাচনসংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিষয়টি নির্বাচন কমিশনের এখতিয়ারের আওতায় পড়ে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকেরগঞ্জে ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের সাথে এমপির মতবিনিময় সভা

আন্তর্জাতিক ডেস্ক

বাকেরগঞ্জ প্রতিনিধি

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৪১ পি.এম


বাকেরগঞ্জে ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের সাথে এমপির মতবিনিময় সভা

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় অবস্থিত মসজিদ সমূহের সন্মানিত ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সাথে সংসদ সদস্য আবুল হোসেন খানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এ মতবিনিময় সভা প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা করা প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে সন্মানিত ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সরকারি ভাতা প্রদান প্রসঙ্গে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল হোসেন খান আয়োজন করেন।

মঙ্গলবার বিকেল ৪ টায় উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বাকেরগঞ্জ পৌরসভা ও উপজেলা ১৪টি ইউনিয়নের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা অংশ নেন।

উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পালের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আবুল হোসেন খান।

উপজেলা বিএনপি নেতা মিজানুর রহমান চুন্নুর সঞ্চালনায় এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহীন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাছির হাওলাদার প্রমূখ।

মতবিনিময় সভায় প্রধান অতিথি আবুল হোসেন খান এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ইমাম মুয়াজ্জিন ও খাদেমদের সম্মানিত করার বিষয়ে অনেক ভাবেন। তিনি বলেন, তাদের পরিবার পরিজনের কথা চিন্তা করেই সরকার থেকে বেতন দেয়ার ঘোষণা দিয়েছেন। সেজন্যই স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে সন্মানিত ইমাম, মুয়াজ্জিম ও খাদেমদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

মতবিনিময় সভায় তিনি আরও বলেন, সমাজে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে ইমাম, মুয়াজ্জিম ও খাদেমদের ভূমিকা অপরিসীম। সমাজের বিশৃঙ্খলা রোধে তারা জনসাধারণকে সচেতন করতে ব্যাপক দায়িত্ব পালন করতে পারেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%