ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

কালকিনিতে আড়িয়াল খাঁ নদীতে জমজমাট নৌকা বাইচ অনুষ্ঠিত


কালকিনিতে আড়িয়াল খাঁ নদীতে জমজমাট নৌকা বাইচ অনুষ্ঠিত

মাদারীপুরের কালকিনি উপজেলার আড়িয়াল খাঁ নদীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার সমিতির হাট লঞ্চঘাট থেকে বাঁশগাড়ী লঞ্চঘাট পর্যন্ত প্রায় চার কিলোমিটার নদীপথে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

নৌকা বাইচ দেখতে নদীর দুই পাড়ে ভিড় করেন স্থানীয় ও বিভিন্ন যায়গা থেকে আগত বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিশু-কিশোররা। প্রতিযোগিতাকে ঘিরে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবের আমেজ।

আরও পড়ুন: হাইকোর্টের নির্দেশনা ও সরকারি পরিপত্রের পরও কেশরহাট স্কুল মাঠে মেলার তোড়জোড়, নিশ্চুপ কেন জেলা প্রশাসক ও ইউএনও?

প্রতিযোগিতায় পাঁচটি নৌকা অংশ নেয়। এর মধ্যে তালুকদার গ্রুপের বাদল তালুকদারের নৌকা প্রথম স্থান অর্জন করে। খাঁ যুবসমাজ ও লিটন সরদারের নৌকা যথাক্রমে দ্বিতীয় স্থান অর্জন করে। সুমন শিকদারের নৌকা তৃতীয় হয়। এছাড়া একটি ডিঙি নৌকাও প্রতিযোগিতায় অংশ নেয়।

প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে একটি ফ্রিজ দেওয়া হয়। এছাড়া অংশগ্রহণকারী সব প্রতিযোগীকে ৩২ ইঞ্চি স্মার্ট টেলিভিশন পুরস্কার হিসেবে দেওয়া হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রবাসী মিরাজ হাওলাদার ও ইলিয়াস তালুকদার প্রতিযোগিতার পুরস্কারগুলো দেয়া হয়।

নৌকা বাইচ প্রতিযোগিতার সার্বিক পরিচালনায় ছিলেন বাদল তালুকদার, ইয়ামিন তালুকদারসহ স্থানীয় আরও অনেকে।

আরও পড়ুন: কালকিনির রমজানপুরে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা, পাইক পরিবারের সমর্থন পেলেন আব্বাস পাইক

স্থানীয়রা বলেন, গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ শুধু বিনোদনের আয়োজন নয়, এটি আবহমান বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। এ ধরনের আয়োজন নিয়মিত হলে নতুন প্রজন্মের কাছে হারিয়ে যেতে বসা নৌকা বাইচের ঐতিহ্য আরও পরিচিত ও জনপ্রিয় হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ভালো কাজের নিন্দুকেরা উন্নত মানসিকতার হতে পারে না’- এমপি খোকন

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:০২ পি.এম


‘ভালো কাজের নিন্দুকেরা উন্নত মানসিকতার হতে পারে না’- এমপি খোকন

ভালো কাজ ও ইতিবাচক উদ্যোগের সমালোচনাকারীরা উন্নত মানসিকতার পরিচয় দিতে পারেন না বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে মাদারীপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ‘আব্দুল করিম খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খোকন তালুকদার বলেন, ভালো কোনো উদ্যোগ নেওয়া হলে তার সমালোচনা বা নিন্দা হবেই। তবে এসব সমালোচনায় ভালো কাজ থেমে থাকে না। দেশের মানুষ সচেতন এবং তারা ভালো কাজ ও উন্নয়নের পক্ষে রয়েছে।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর গুম, খুন ও নির্যাতনের শিকার মানুষের প্রতিনিধি হিসেবে এবং গণমানুষের ভালোবাসায় তারেক রহমান আজ দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। মানুষের সেবা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে তিনি প্রতিদিন দীর্ঘ সময় কাজ করে যাচ্ছেন। তাঁর এই প্রচেষ্টায় অংশীদার হয়ে সাধারণ মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তরুণ ও শিক্ষার্থীদের খেলাধুলায় ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করে সংসদ সদস্য বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশের ক্রীড়াঙ্গনে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে বিভিন্ন এলাকায় নানা নামে ক্রীড়া প্রতিযোগিতা ও ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের মাঠমুখী করতে এ ধরনের আয়োজন আরও বাড়াতে হবে। তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করার মাধ্যমে একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।

ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠানে মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মুরাদ, জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার, জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান জাকির, সদস্যসচিব কামরুল হাসানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে অতিথিরা ফাইনাল খেলা উপভোগ করেন এবং খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাম্প্রদায়িক সম্প্রীতিতে বাংলাদেশ অনন্য: বাণিজ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:০২ পি.এম


সাম্প্রদায়িক সম্প্রীতিতে বাংলাদেশ অনন্য: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি অনন্য উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন। তিনি মন্তব্য করেন যে, একটি বিশেষ গোষ্ঠী দীর্ঘকাল ধরে রাজনৈতিক স্বার্থে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা চালিয়ে আসছে।আজ শুক্রবার রাজধানীর স্বামীবাগে অবস্থিত ইসকন মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উৎসবে অংশগ্রহণ করে তিনি এসব কথা বলেন।বাণিজ্যমন্ত্রী আরও বলেন, "বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ পৃথিবীতে আর কোথাও নেই।" তিনি উল্লেখ করেন যে, এই দেশের মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ দীর্ঘকাল ধরে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের সঙ্গে বসবাস করে আসছেন। ধর্মীয় উৎসবগুলোতে একে অপরের পাশে দাঁড়ানোর যে সংস্কৃতি বাংলাদেশে বিদ্যমান, তা অক্ষুণ্ণ রাখতে হবে।তিনি রাজনৈতিক উদ্দেশ্যে সাম্প্রদায়িক বিভাজন তৈরির যেকোনো অপচেষ্টাকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানান।অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার গুরুত্বের ওপর জোর দেন। তিনি পার্শ্ববর্তী একটি দেশের ক্রমাগত উসকানিতে বিভ্রান্ত না হয়ে দেশের শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আহ্বান জানান।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেপালের চেয়েও মহাবিপর্যয়ের শঙ্কায় সিকিম, ঝুঁকিতে ৪০ হিমবাহ হ্রদ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:১২ পি.এম


নেপালের চেয়েও মহাবিপর্যয়ের শঙ্কায় সিকিম, ঝুঁকিতে ৪০ হিমবাহ হ্রদ

ভারতের পাহাড়ি রাজ্য সিকিমে নতুন করে প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, স্যাটেলাইট এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে হিমবাহ থেকে উৎপন্ন হ্রদগুলো পর্যবেক্ষণ করে রাজ্যটির ৪০টি হিমবাহ হ্রদ মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে ১৬টি হ্রদকে অত্যন্ত আশঙ্কাজনক হিসেবে চিহ্নিত করা হয়েছে।

হিমালয়ের উচ্চ অঞ্চলে তীব্র ঠান্ডার কারণে বরফ জমে বিশাল হিমবাহ ও হ্রদ তৈরি হয়। তবে বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধির ফলে বরফ দ্রুত গলতে থাকায় এসব হ্রদে পানির পরিমাণ ও চাপ বৃদ্ধি পাচ্ছে। পাহাড়ধস, ভূমিকম্প বা অতিরিক্ত পানির চাপের কারণে কোনো হ্রদের প্রাকৃতিক বাঁধ ভেঙে গেলে আকস্মিকভাবে বিপুল পরিমাণ পানি নিচের দিকে নেমে আসতে পারে। এতে পাহাড়ি ঢল এবং আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

সিকিমের অতীত অভিজ্ঞতা উদ্বেগ বাড়াচ্ছে। ২০২৩ সালের অক্টোবরে একটি হিমবাহ হ্রদ ফেটে ভয়াবহ বন্যা হয়েছিল। ওই ঘটনায় অন্তত ৬০ জনের প্রাণহানি ঘটে এবং একটি বড় বাঁধ সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। সম্প্রতি নেপাল সীমান্তে একই ধরনের বিপর্যয়ের ঘটনা ঘটেছে, যা হিমালয় অঞ্চলে নতুন করে সতর্কতা তৈরি করেছে।

সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় সিকিম সরকার আগাম প্রস্তুতি নেওয়া শুরু করেছে। সবচেয়ে বিপজ্জনক হিসেবে চিহ্নিত ‘শাকো ছা’ হ্রদ থেকে অতিরিক্ত পানি বের করে দেওয়ার জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি লোনাক ও গুরুডংমার হ্রদের পানির স্তর নিয়ন্ত্রণে রাখার জন্য বিশেষ প্রযুক্তি ব্যবহারের উদ্যোগও নেওয়া হচ্ছে।

হ্রদগুলোর বিপুল পরিমাণ পানি নিরাপদে সরিয়ে নেওয়ার পদ্ধতি নিয়ে বিজ্ঞানীরা কাজ করছেন। সম্ভাব্য পদ্ধতিগুলোর মধ্যে বড় পাইপের মাধ্যমে পানি পাম্প করে বের করে দেওয়া, সাইফন পদ্ধতি এবং সুরঙ্গ তৈরি করে পানির গতিপথ পরিবর্তনের বিষয়গুলোও বিবেচনা করা হচ্ছে।

এর পাশাপাশি পাহাড়ি এলাকায় নতুন ধরনের সেন্সর ও সাইরেন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে হ্রদের পরিস্থিতিতে আকস্মিক পরিবর্তন দেখা দিলে আগাম সতর্কবার্তা দিয়ে নিচু এলাকার মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে। সূত্র : দ্য হিন্দু।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আওয়ামী লীগ বিদ্যুৎ উৎপাদনে শুধু প্লান্ট করেছে, পরিচালনার পরিকল্পনা করেনি: বিমানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:১৬ পি.এম


আওয়ামী লীগ বিদ্যুৎ উৎপাদনে শুধু প্লান্ট করেছে, পরিচালনার পরিকল্পনা করেনি: বিমানমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত মন্তব্য করেছেন, ‘আওয়ামী লীগ বিদ্যুতের নামে শুধুমাত্র প্লান্ট স্থাপন করেছে, কিন্তু বিদ্যুৎ প্লান্টের কার্যক্রম কিভাবে পরিচালিত হবে সে সম্পর্কে কোনো পরিকল্পনা নেই, তাহলে ভবিষ্যতে এটি কিভাবে চলবে?’

তিনি শুক্রবার জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, যা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয়।

বিকালে দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় উপজেলা বিএনপির সভাপতি শ্যামল চন্দের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, জেলা পরিষদের প্রশাসন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা প্রমুখ।

বিমানমন্ত্রী আরও উল্লেখ করেন, ‘অন্তবর্তীকালীন সরকার বিদ্যুৎ সংক্রান্ত কোনো কার্যক্রম গ্রহণ করেনি, গ্যাস উৎপাদনের জন্য প্রয়োজনীয় একটি মেশিন নষ্ট হয়ে গিয়েছিল, সেটিও মেরামত করা হয়নি, যার ফলে বিদ্যুৎ উৎপাদনে সমস্যা দেখা দিচ্ছে। ফলে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি সৃষ্টি হচ্ছে। একটি দেশকে নতুন করে গড়তে এবং রাষ্ট্র নির্মাণ করতে হলে আমাদের কিছুটা সময় দিতে হবে।’

এলাকার মানুষের কৃষি ও খাদ্য সহায়তার বিষয়ে তিনি বলেন, ‘স্থানীয় সমস্যাগুলোর সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। চলতি মাস থেকেই প্রতিটি ইউনিয়নে সারের ডিলার এবং টিসিবির ডিলার নিয়োগ দেওয়া হবে। এর মাধ্যমে বিগত ফ্যাসিবাদের সাথে জড়িতরা যেন আর কোনো কারসাজি করতে না পারে, তা নিশ্চিত করা হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%