প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত মন্তব্য করেছেন, ‘আওয়ামী লীগ বিদ্যুতের নামে শুধুমাত্র প্লান্ট স্থাপন করেছে, কিন্তু বিদ্যুৎ প্লান্টের কার্যক্রম কিভাবে পরিচালিত হবে সে সম্পর্কে কোনো পরিকল্পনা নেই, তাহলে ভবিষ্যতে এটি কিভাবে চলবে?’
তিনি শুক্রবার জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, যা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয়।
বিকালে দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় উপজেলা বিএনপির সভাপতি শ্যামল চন্দের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, জেলা পরিষদের প্রশাসন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা প্রমুখ।
বিমানমন্ত্রী আরও উল্লেখ করেন, ‘অন্তবর্তীকালীন সরকার বিদ্যুৎ সংক্রান্ত কোনো কার্যক্রম গ্রহণ করেনি, গ্যাস উৎপাদনের জন্য প্রয়োজনীয় একটি মেশিন নষ্ট হয়ে গিয়েছিল, সেটিও মেরামত করা হয়নি, যার ফলে বিদ্যুৎ উৎপাদনে সমস্যা দেখা দিচ্ছে। ফলে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি সৃষ্টি হচ্ছে। একটি দেশকে নতুন করে গড়তে এবং রাষ্ট্র নির্মাণ করতে হলে আমাদের কিছুটা সময় দিতে হবে।’
এলাকার মানুষের কৃষি ও খাদ্য সহায়তার বিষয়ে তিনি বলেন, ‘স্থানীয় সমস্যাগুলোর সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। চলতি মাস থেকেই প্রতিটি ইউনিয়নে সারের ডিলার এবং টিসিবির ডিলার নিয়োগ দেওয়া হবে। এর মাধ্যমে বিগত ফ্যাসিবাদের সাথে জড়িতরা যেন আর কোনো কারসাজি করতে না পারে, তা নিশ্চিত করা হবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন