ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম


দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম মন্তব্য করেছেন যে, আজ মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীকে পদত্যাগ করানো হয়েছে। তবে আইনশৃঙ্খলার অবনতির জন্য যিনি মূলত দায়ী, সেই স্বরাষ্ট্রমন্ত্রীকে কোনো ধরনের জবাবদিহির আওতায় আনা হচ্ছে না। তিনি বলেন, "দেশবাসী তাকিয়ে আছে স্বরাষ্ট্রমন্ত্রী কবে পদত্যাগ করবেন। কারণ তিনি সম্পূর্ণভাবে ব্যর্থ। যেটা স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ, তিনি সেটা করছেন না। তিনি সংবিধান নিয়ে ব্যস্ত আছেন।" সোমবার (১৯ অক্টোবর) দুর্গাপূজা উপলক্ষে শ্রীশ্রী পূর্ব বাড্ডা নিমতলা কালীমন্দির পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম আরও উল্লেখ করেন, ইশরাক হোসেন ফৌজদারি অপরাধ করেছেন এবং আইন প্রয়োগকারী সংস্থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, "এর আগে মিষ্টি পদত্যাগ করেছেন। তাকে এখনো গ্রেফতার করা হয়নি। এক ব্যক্তির ইচ্ছা, অনিচ্ছা, অনুরোধ বা নির্দেশনামতো দেশ চলছে। এটা কোনো গণতন্ত্রের উদাহরণ নয়, আইনের শাসনের উদাহরণ নয়।"

সংবিধান সংশোধন কমিটি সম্পর্কে তিনি বলেন, ‘সংবিধান সংশোধন কমিটির নামে সরকার এখনো নাটক করছে। এ কমিটিকে এ দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। দলীয় সুশীল বুদ্ধিজীবীদের নিয়ে কমিটি বৈঠক করছে। তাদের দিয়ে বিএনপি নিজেদের মেনে নেওয়া সংস্কারের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে। এসব জনগণের সঙ্গে প্রহসন।’

আরও পড়ুন: বাংলাদেশ-জাপান চুক্তি: ২০২৭ সালের এপ্রিল থেকে শুরু হবে পাঁচ বছর মেয়াদি কর্মসংস্থান চুক্তি

পরিদর্শনের সময় এনসিপির মুখপাত্র এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ কেন্দ্রীয় ও মহানগরীর নেতারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আল্লাহর কাছে প্রিয় দুটি বাক্য ও তার ফজিলত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০১:০৯ এম


আল্লাহর কাছে প্রিয় দুটি বাক্য ও তার ফজিলত

মহান আল্লাহ মানুষের সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের উদ্দেশ্যে। পবিত্র কোরআনে মহান আল্লাহ উল্লেখ করেছেন, ‘আর আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষকে এজন্যেই যে, তারা কেবল আমার ইবাদাত করবে।’ (সুরা জারিয়াত, আয়াত: ৫৬)

মহান আল্লাহ সবার আমল হিসাব করবেন। ছোট আমল হোক কিংবা বড়, একজন মুমিনের জন্য সবকিছুই আমলের খাতায় লেখা থাকবে। তাই কোনো আমলকে ছোট করে দেখা যাবে না। একাগ্রতার সঙ্গে ছোট ছোট আমলগুলোও করতে হবে। ছোট ছোট আমলগুলো একদিন মহৎ প্রাপ্তি হিসেবে কাজে আসবে।

বিখ্যাত সাহাবি হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে দুটি বাক্য খুবই প্রিয়। যদিও এগুলো জিহ্বায় উচ্চারণ করা হালকা, তবে পরকালের পাল্লায় তা অনেক ভারি হবে। বাক্য দুটি হলো,

سبحان الله وبحمده سبحان الله العظيم উচ্চারণ: সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম। (বুখারি: ৬৪০৬)

এই দুটি বাক্যের তিনটি ফজিলত রয়েছে। প্রথমত, এটি আল্লাহর প্রিয় বাক্য। দ্বিতীয়ত, উচ্চারণে এটি খুবই সহজ। তৃতীয়ত, পরকালে এর সওয়াব অনেক বেশি। হাদিসে উল্লিখিত বাক্য দুটিতে মহান আল্লাহর প্রশংসা ও পবিত্রতার কথা বর্ণিত হয়েছে, যা মহান আল্লাহর জিকির তথা তাকে শ্রদ্ধাভরে স্মরণ করার অন্তর্ভুক্ত। মহান আল্লাহ বলেছেন,

اَلَا بِذِکۡرِ اللّٰهِ تَطۡمَئِنُّ الۡقُلُوۡبُ অর্থ: আল্লাহর স্মরণে অন্তর প্রশান্ত হয়। (সুরা রাদ, আয়াত: ২৮)

কিয়ামতের দিন মানুষের কাজ পরিমাপের জন্য ‘মিজান’ তথা পরিমাপক স্থাপন করা হবে। কারও ভালো কাজ ভারি হবে এবং কারও মন্দ কাজ। তবে মুমিনের কিছু আমল আছে, যা হালকা মনে হলেও এর ওজন অনেক বেশি হবে। মহান আল্লাহ বলেছেন,

وَ نَضَعُ الۡمَوَازِیۡنَ الۡقِسۡطَ لِیَوۡمِ الۡقِیٰمَۃِ فَلَا تُظۡلَمُ نَفۡسٌ شَیۡئًا ؕ وَ اِنۡ کَانَ مِثۡقَالَ حَبَّۃٍ مِّنۡ خَرۡدَلٍ اَتَیۡنَا بِهَا ؕ وَ کَفٰی بِنَا حٰسِبِیۡنَ অর্থ: আমি কিয়ামতের দিন ন্যায়বিচারের মানদণ্ড স্থাপন করব। সুতরাং কারও প্রতি কোনো অবিচার করা হবে না। কোনো কাজ যদি তিল পরিমাণ ওজনের হয়, তবু আমি তা উপস্থিত করব। হিসাব গ্রহণকারী হিসেবে আমিই যথেষ্ট। (সুরা আম্বিয়া: ৪৭)

হজরত জাবের (রা.) থেকে বর্ণিত হাদিসে নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ‘সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি’ পাঠ করে, তার জন্য জান্নাতে একটি খেজুরগাছ রোপণ করা হয়। (তিরমিজি: ৩৪৬৪)

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিজভী: দীর্ঘ আন্দোলনে অবদান রাখা নারীরাই ঢাকা-২৩ আসনে মনোনয়ন পাবেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০১:১০ এম


রিজভী: দীর্ঘ আন্দোলনে অবদান রাখা নারীরাই ঢাকা-২৩ আসনে মনোনয়ন পাবেন

দীর্ঘ আন্দোলন ও সংগ্রামে যাদের অবদান রয়েছে, নারীরাই ঢাকা-২৩ সংরক্ষিত আসনে দলীয় মনোনয়ন পাবেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি সোমবার (১৯ অক্টোবর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

রিজভী বলেন, ‘দীর্ঘ আন্দোলন ও সংগ্রামে যাদের অবদান রয়েছে, তারাই সংরক্ষিত আসন-২৩ এ মনোনয়ন পাবেন। স্থায়ী কমিটির সদস্যদের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে। কমিটির সকল সদস্যের সম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হবে, কাকে দল মনোনীত করবে।’

তিনি আরও জানান, দুই একদিনের মধ্যে প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া সম্পন্ন হবে।

এর আগে সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভায় মনোনয়ন প্রত্যাশীরা বিগত সময়ে দলের প্রতি তাদের আন্দোলন, সংগ্রাম ও ত্যাগের কথা তুলে ধরেন।

দলীয় সূত্রে জানা যায়, সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেতে ৭০ জন নারী নেত্রী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তাদের মধ্যে ৬৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের ফলে সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য হয়ে যায়। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শামা ওবায়েদ: বিএনপি সরকারের আমলে সব ধর্মের মানুষ সমঅধিকার পায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০১:১০ এম


শামা ওবায়েদ: বিএনপি সরকারের আমলে সব ধর্মের মানুষ সমঅধিকার পায়

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম দাবি করেছেন যে, বিএনপি সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকলে সব ধর্মের মানুষ সমঅধিকার পায়।

তিনি সোমবার (১৯ অক্টোবর) রাতে ফরিদপুরের সালথায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপ পরিদর্শনকালে এ কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, ‘বিগত বছরগুলো এবং চলতি বছরের পূজা উদ্‌যাপনের মধ্যে পার্থক্য রয়েছে। বর্তমানে আমরা একটি গণতান্ত্রিক সরকারের অধীনে রয়েছি। গত ফেব্রুয়ারি মাসে জনগণের বিপুল ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে বিএনপি। এই সরকার সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

তিনি আরও উল্লেখ করেন, ‘গত ১৭ বছর মানুষ একটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে পার করেছেন। তবে এবারের শারদীয় দুর্গাপূজায় সব ধর্মের মানুষ এক হয়ে, ভাই ভাই হিসেবে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে উৎসব পালন করছেন। এটাই বাংলাদেশের সৌন্দর্য ও মাধুর্য। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে সম্প্রীতির এই বন্ধন আরও সুদৃঢ় হবে।’

শামা ওবায়েদ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের অবস্থান তুলে ধরে বলেন, ‘আমরা ১৮ কোটি মানুষকে আশ্বস্ত করতে চাই, তারা যে ধর্মের বা বর্ণেরই হোন না কেন, সবাই সমঅধিকার নিয়ে বাঁচবেন। আমরা সংখ্যালঘু শব্দে বিশ্বাস করি না। পূজামণ্ডপগুলোতে বিগত সরকারের সময়ের বরাদ্দের চেয়ে এবছর বর্তমান সরকার বরাদ্দও বেশি দিয়েছে।’

তিনি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘নিজেদের মধ্যে কোনো ধরনের কোন্দল সৃষ্টি করা যাবে না। সবাইকে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে কাজের মধ্য দিয়ে সংগঠনকে শক্তিশালী করতে হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অপরাধীরা যত ক্ষমতাবানই হোক, ছাড় পাবে না: আইজিপি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০১:১১ এম


অপরাধীরা যত ক্ষমতাবানই হোক, ছাড় পাবে না: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির কঠোরভাবে হুঁশিয়ারি দিয়েছেন যে, অপরাধীরা যতই ক্ষমতাবান হোক, তাদেরকে কোনো ছাড় দেয়া হবে না।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশন আশ্রমে পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এই হুঁশিয়ারি দেন। প্রেস ব্রিফিংয়ে আইজিপি বলেন, ‘মাদক ও কিশোর গ্যাং পাড়া মহল্লাগুলোতে ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে। সব অপরাধের মূল কারণ হচ্ছে মাদক। মাদকের কারণে হত্যাকাণ্ডের ঘটনাও ঘটছে।’

তিনি মাদক, কিশোর গ্যাং এবং চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে বলেন, ‘অপরাধীরা যে ধর্মের, মতের বা যত ক্ষমতাবান হোক না কেন, পুলিশ তাদের কাউকেই রেহাই দেবে না।’

আলী হোসেন ফকির উল্লেখ করেন, পাড়ায় পাড়ায় যুব সমাজ মাদকের সঙ্গে যুক্ত হয়ে পড়েছে। তিনি বলেন, ‘তারা পড়াশোনা ছেড়ে এখন বিভিন্ন অন্ধকার জায়গায় নেশা করছে। এর ফলে বড় বড় খুনের ঘটনা ঘটছে। সব কিন্তু নেশাগ্রস্ত লোকের কারণে। কিশোর গ্যাং নির্মূলে আমরা কাজ করছি।’

কিশোর গ্যাংয়ের প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ওসি সদস্য সচিব হবে এবং টিএনও সভাপতি হবে।’

আইজিপি ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান ও তার পরবর্তী সময়ে পুলিশের মধ্যে ভীতিকর পরিস্থিতির কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশ পুলিশ বাহিনীর যে অবস্থান ছিল, পুলিশ রাস্তায় ডিউটি করতে ভয় পেত। সেখান থেকে পুলিশকে আমরা ঘুরে দাঁড়াতে সক্ষম করেছি। তাদের মনোবল, ক্যাপাসিটি ও স্কিল বৃদ্ধির জন্য আমরা সার্বিকভাবে চেষ্টা করছি। মানুষ যাতে নিরাপদে ঘরে বসবাস করতে পারে এবং দিনে রাতে নির্ভয়ে চলাচল করতে পারে, সেই পরিবেশ সৃষ্টি করেছি। আপনারা আমাদের সহযোগিতা করুন। সহযোগিতা ছাড়া কিন্তু হবে না।’

আইজিপি আলী হোসেন ফকির আইন প্রয়োগ যথাযথভাবে বাস্তবায়ন করতে দেশের প্রচলিত সব আইন মেনে চলতে প্রতিটি নাগরিককে আহ্বান জানান।

আইন প্রসঙ্গে নাগরিক সমাজকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আইন ঠিক রাখতে হলে সিটিজেনদের আইন মানতে হবে। আইন ভঙ্গকারী সিটিজেন তো দেশের কোনো উপকারে আসবে না। সেই বিষয়গুলো নিয়ে আমরা সবাই একযোগে কাজ করব। আইনকে প্রতিষ্ঠিত করব। আইন শৃঙ্খলা বাহিনীকে আরো ইম্পায়ার করব। তা না হলে তো আপনার আমার কারো ভবিষ্যৎ নিরাপদ নয়।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%