প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দীর্ঘ আন্দোলন ও সংগ্রামে যাদের অবদান রয়েছে, নারীরাই ঢাকা-২৩ সংরক্ষিত আসনে দলীয় মনোনয়ন পাবেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি সোমবার (১৯ অক্টোবর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।
রিজভী বলেন, ‘দীর্ঘ আন্দোলন ও সংগ্রামে যাদের অবদান রয়েছে, তারাই সংরক্ষিত আসন-২৩ এ মনোনয়ন পাবেন। স্থায়ী কমিটির সদস্যদের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে। কমিটির সকল সদস্যের সম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হবে, কাকে দল মনোনীত করবে।’
তিনি আরও জানান, দুই একদিনের মধ্যে প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া সম্পন্ন হবে।
এর আগে সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভায় মনোনয়ন প্রত্যাশীরা বিগত সময়ে দলের প্রতি তাদের আন্দোলন, সংগ্রাম ও ত্যাগের কথা তুলে ধরেন।
দলীয় সূত্রে জানা যায়, সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেতে ৭০ জন নারী নেত্রী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তাদের মধ্যে ৬৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের ফলে সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য হয়ে যায়। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন