ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সাক্ষাৎ


বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সাক্ষাৎ

বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনার মিজ সুসান রাইল সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এ সাক্ষাতটি সোমবার সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

এ সময় বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: জামায়াত নেতাদের ভারতীয় গোয়েন্দাদের সঙ্গে বৈঠকের দাবি, রাশেদকে চ্যালেঞ্জ

বৈঠকে অস্ট্রেলিয়ান হাইকমিশনের প্রথম সচিব মিজ এ্যানা পিটারসন এবং মি. হ্যারি থম্পসন উপস্থিত ছিলেন।

বৈঠকে আলোচিত হয়েছে বিরোধীদলীয় নেতার আসন্ন অস্ট্রেলিয়া সফর, জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী সময়ে গণতন্ত্রকে আরও অর্থবহ করে তুলতে সরকার ও বিরোধী দলের ভূমিকা এবং সংসদীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী করার বিভিন্ন উপায়নিয়ে।

বিরোধী দলের সক্রিয় অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র কার্যকর ও প্রাণবন্ত হতে পারে না, এ সময় এমন অভিমত দেওয়া হয়। উভয়পক্ষ ঘোষিত জাতীয় বাজেট এবং বিরোধী দলের প্রস্তাবিত ছায়া বাজেট নিয়েও মতবিনিময় করেছেন।

এ বৈঠকে রোহিঙ্গা সংকটের একটি টেকসই সমাধান এবং বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা উন্নয়নের বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে জ্বালানি খাতের উন্নয়ন প্রসঙ্গটিতে বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

আরও পড়ুন: চাঁদা না পেয়ে ইউপি সদস্যকে মারধর করলেন বিএনপি নেতা তোতা

আলোচনার এক পর্যায়ে বিরোধীদলীয় নেতা বাংলাদেশের দক্ষতা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে অস্ট্রেলিয়া সরকারের সম্ভাব্য সহযোগিতার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। অস্ট্রেলিয়ান হাইকমিশনার বাংলাদেশের জামায়াতে ইসলামীর গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন।

ভবিষ্যতে পারস্পরিক দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোকে আরও এগিয়ে নেওয়ার বিভিন্ন উপায় বিষয়ক আলোচনা করেন দুই পক্ষ।

বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান, এমপি; সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নূরুন্নিসা সিদ্দীকা, এমপি ও মারদিয়া মমতাজ, এমপি; এবং দলের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা টিমের সদস্য আলী আহমেদ মাবরুর উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: রাঙামাটি ও বান্দরবান সফর বাতিল: রাষ্ট্রপতির চট্টগ্রাম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উদ্ধার হওয়া ২৪টি মোবাইল ও ৩৮ হাজার টাকা মালিকদের ফেরত দিল পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

১১:০৬ পি.এম


উদ্ধার হওয়া ২৪টি মোবাইল ও ৩৮ হাজার টাকা মালিকদের ফেরত দিল পুলিশ

সাতক্ষীরায় হারিয়ে যাওয়া ২৪টি মোবাইল ফোন এবং বিকাশের মাধ্যমে প্রতারণার শিকার হওয়া ৩৮ হাজার টাকা প্রকৃত মালিকদের কাছে পুলিশ হস্তান্তর করেছে।

সোমবার সকালবেলা সাতক্ষীরা জেলা পুলিশের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশের পক্ষ থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোন ও অর্থ ভুক্তভোগীদের হাতে তুলে দেন পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম।

অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, সাতক্ষীরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ২৪টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়েছেন। একই সাথে বিকাশের মাধ্যমে প্রতারণার শিকার তিনজন ভুক্তভোগীর ৩৮ হাজার টাকা উদ্ধার করে তাদের কাছে ফেরত দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সাতক্ষীরায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত খোয়া যাওয়া এক হাজার ৭০৩টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ধরনের অনলাইন ও মোবাইল আর্থিক সেবার প্রতারণার ঘটনায় ভুক্তভোগীদের প্রায় অর্ধকোটি টাকা উদ্ধার করে ফেরত দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার আমিনূর রহমান, মিথুন সরকারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

১১:০৮ পি.এম


স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে তিনি এ ব্যাপারে তথ্য সরবরাহ করেন। রুমিন ফারহানা এ সময় বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যিনি মন্ত্রী আছেন, তাঁর কাছে আমার প্রশ্ন হলো, আমাদের স্থানীয় সরকারের যে নির্বাচনগুলো হওয়ার পরিকল্পনা ছিল- ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ- এই নির্বাচনগুলো কবে অনুষ্ঠিত হবে?

তিনি আরও বলেন, আমরা প্রায় পুরো জেলাগুলোতে দেখেছি যে জেলা প্রশাসক নিয়োগ সম্পন্ন হয়েছে এবং প্রতিটি জেলা প্রশাসকই দলীয়ভাবে মনোনীত। গণতন্ত্রের জন্য আমরা দীর্ঘ ১০ বছর ধরে লড়াই করছি। কিন্তু আমরা দেখছি যে জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে এবং সেটাও রাজনৈতিক বিবেচনায়। অথচ ২০১৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশের মানুষ নিরবচ্ছিন্নভাবে এই গণতন্ত্রের জন্য লড়েছে, সংগ্রাম করেছে। কিন্তু স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে… এখন পর্যন্ত প্রায় চার মাস হয়ে গেছে সরকার গঠিত হয়েছে, তবুও আমরা এ ব্যাপারে কিছু জানতে পারিনি।

জবাবে মন্ত্রী মির্জা ফখরুল বলেন, আমাদের সংসদ সদস্যরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। তবে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি নিয়ে আমি তাদের আশ্বস্ত করতে পারি যে, যথাসময়ে অনুষ্ঠিত হবে নির্বাচনের কর্মকাণ্ড এবং আমরা ঐ সিদ্ধান্তে একমত হয়েছি। সেই সিদ্ধান্তের আলোকে আমরা যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত করবো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওমরায় গিয়ে তিন বছর হাসপাতালে, দেশে ফেরার এক মাস পর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

১১:১১ পি.এম


ওমরায় গিয়ে তিন বছর হাসপাতালে, দেশে ফেরার এক মাস পর মৃত্যু

ফেনীর পরশুরাম উপজেলার হেদায়েতুল ইসলাম, যিনি মানিক হুজুর নামে পরিচিত (৬৫), ওমরাহ হজ পালন করতে গিয়ে সৌদি আরবে অসুস্থ হয়ে পড়েন। তিনি সেখানে টানা ৩ বছর তিন মাস হাসপাতালের শয্যায় ছিলেন। বাংলাদেশ সরকারের উদ্যোগে ১৩ মে দেশে ফেরার পর স্বজনদের দীর্ঘ অপেক্ষা শেষ হলেও তাকে আর সুস্থ করে ঘরে ফেরানো সম্ভব হয়নি। গত সোমবার (১৫ জুন) সকাল ১০টার দিকে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মৃত হেদায়েতুল ইসলাম পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের মহেশপুষ্করণী গ্রামের বাসিন্দা ছিলেন। তার পরিবারে রয়েছে স্ত্রী, তিন ছেলে ও এক কন্যাসন্তান। পারিবারিক সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি স্ত্রীকে নিয়ে ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে মানিক হুজুর সৌদি আরব যান। মক্কায় কয়েক দিন অবস্থানের পর ১২ ফেব্রুয়ারি মদিনায় ফজরের নামাজ আদায়ের সময় দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং মসজিদের ফ্লোরে পড়ে যান। এরপর তাকে মদিনার কিং ফাহাদ হাসপাতালে ভর্তি করা হয়। ৪-৫ মাস সিসিইউ ও আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর তাকে অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয়।

প্রায় ৩ বছর তিন মাস তিনি সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং পরিবারের দাবি, এই সময়ে তিনি অচেতন অবস্থায় ছিলেন। সূত্র আরও জানায়, দীর্ঘদিন ধরে পরিবার তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। সর্বশেষ তার মেজো ছেলে আল শাহাদাত মোহাম্মদ হোসাইন ধর্ম মন্ত্রণালয়ে আবেদন করলে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। পরে এই প্রক্রিয়ায় বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়, বাংলাদেশ হজ মিশন এবং সৌদি সরকারের সহযোগিতায় গত ১৩ মে বিশেষ ব্যবস্থায় তাকে দেশে ফিরিয়ে আনা হয়।

দেশে ফেরার পর তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে এক মাসের বেশি সময় চিকিৎসাধীন থাকার পর সোমবার সকালে তার মৃত্যু হয়। আবুল কালাম নামে এক প্রতিবেশী বলেন, ‘একদম সুস্থ স্বাভাবিক অবস্থায় তিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে ওমরাহ করতে যান। সেখানে দীর্ঘ সময় অসুস্থ হওয়ায় অচেতন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালে তার সঙ্গে কেউ থাকার সুযোগ না থাকায় স্ত্রী তখনই দেশে ফিরে আসেন। এলাকার মানুষজন মাঝে মাঝে গিয়ে দেখতে যেত। তার ছেলেও সৌদি গিয়ে বাবাকে দেখে এসেছিল। টানা এত দিন একজন মানুষকে চিকিৎসা দেওয়ায় সৌদি সরকার অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। সর্বশেষ বাংলাদেশ সরকারের মধ্যস্থতায় তাকে দেশে ফিরিয়ে আনা হলেও আর ঘরে ফেরা হয়নি। তার মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।’

মৃত মানিক হুজুরের ছেলে আল শাহাদাত মোহাম্মদ হোসাইন বলেন, ‘দীর্ঘ ৩ বছরেরও বেশি সময় পর আমরা বাবাকে দেশে ফিরিয়ে আনতে পেরেছি। আশা ছিল তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। কিন্তু আল্লাহর ইচ্ছায় তা আর হলো না। আমরা সবার কাছে তার রুহের মাগফিরাত কামনা করছি। আজ রাত সাড়ে ৯টার দিকে জানাজা শেষে বাবাকে দাফন করা হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার তিন জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

১১:১৫ পি.এম


অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার তিন জন

যশোরের শার্শা উপজেলায় সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় পুলিশের কাছে এক প্রবাসীর স্ত্রী জানিয়ে পাঁচজনের নাম উল্লেখ করে একটি মামলা করেছেন। এ মামলার পরে পুলিশ অভিযান চালিয়ে তিনজন আসামিকে গ্রেপ্তার করে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, সোমবার (১৫ জুন) ভোর রাতে তাদের গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তারকৃত তিনজন হলেন- উপজেলার নিজামপুর ইউনিয়নের চান্দুড়িয়া ঘোপ গ্রামের হাসিব আল হাসান (১৯), ছোট বসন্তপুর গ্রামের আব্দুর রহমান ইমন (২২), এবং মেহেদি হাসান টুটুল (২৩)। মামলার অন্যান্য দুই আসামি আব্দুল্লাহ আল মামুন (২৪) এবং ইমন (২৩) বর্তমানে পলাতক রয়েছে।

এ বিষয়ে জানা গেছে, গত ১৩ জুন রাতে ওই প্রবাসীর স্ত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হন। ওই সময় একই গ্রামের আব্দুর রহমান ইমন ও মেহেদি হাসান টুটুলসহ পাঁচজন তাকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রাণনাশের হুমকি দিয়ে একটি নির্জন স্থানে ধর্ষণ করে।

ঘটনার পরে ভুক্তভোগী নারী শার্শা থানায় গিয়ে পাঁচজনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিকভাবে মামলা রুজু করে। ওসি মারুফ হোসেন জানান, ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগের ভিত্তিতে মামলার কার্যক্রম শুরু হয়ে এবং পরে বিশেষ অভিযান চালিয়ে তিনজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এছাড়াও, ঘটনায় জড়িত পলাতক দুই আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন ওসি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%