ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

সন্ধ্যার পর টানা ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যে সব এলাকায়


সন্ধ্যার পর টানা ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যে সব এলাকায়

উচ্চচাপ বিশিষ্ট গ্যাস সঞ্চালন পাইপলাইনের জরুরি লিকেজ মেরামতের কাজের জন্য নারায়ণগঞ্জের কিছু এলাকায় গ্যাসের অভাব থাকবে, যা ১০ ঘণ্টা স্থায়ী হতে পারে।

শনিবার (৬ জুন) এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পাইপলাইনের জরুরি লিকেজ মেরামতের জন্য আজ শনিবার রাত ৮টা থেকে রোববার (৭ জুন) সকাল ৬টা পর্যন্ত কাঁচপুর থেকে তারাবো বিশ্বরোড, রুপসী, বরপা, ভুলতা মোড় এলাকায় এবং মুড়াপাড়া ও লক্ষনখোলা ডিআরএসের আওতাধীন সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বা সেখানে চাপ স্বল্পতা বিরাজ করবে।

আরও পড়ুন: সিপিবি অফিসে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি সাইফুল হকের

এ বিষয়ে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‌্যালি অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

০৬:৪৬ পি.এম


গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‌্যালি অনুষ্ঠিত

গোপালগঞ্জে ডেঙ্গু রোগের বিস্তার রোধ এবং জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে একটি সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে এটি সম্পন্ন হয়।

দেশব্যাপী ডেঙ্গুর বিস্তার রোধ এবং সমন্বিত প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

র‌্যালিতে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর, জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, সরকারি কর্মকর্তা, পৌরসভা কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী এবং সংবাদকর্মীরা অংশ নেন।

র‌্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ডা. কে. এম বাবর ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান সচেতনতামূলক বক্তব্য উপস্থাপন করেন। তারা সকলকে ডেঙ্গু প্রতিরোধে নিজের নিজস্ব জায়গা থেকে কার্যকর ভূমিকা রাখতে আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের সচেতনতামূলক র‌্যালি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

০৬:৪৮ পি.এম


ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের সচেতনতামূলক র‌্যালি

ডেঙ্গু প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও জনসচেতনতা কার্যক্রমকে জোরদার করার জন্য জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ফতুল্লার শিবু মার্কেট থেকে শুরু করে জেলা পরিষদের কার্যালয় পর্যন্ত এই র‌্যালির আয়োজন করা হয়।

এসময় জেলা পরিষদের কার্যালয়ের পাশের খালে পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রমের উদ্বোধন এবং পরিবেশ রক্ষার জন্য স্মারক বৃক্ষরোপণ করা হয়েছে। একই সাথে ফগার মেশিন দিয়ে মশা নিধনের জন্য ওষুধও ছিটানো হয়।

এ বিষয়ে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, "প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিলো আমরা যেন বড় র‌্যালি করে জনসচেতনতামূলক কার্যক্রম করি। তারই অংশ হিসেবে আমরা র‌্যালি করেছি। এর উদ্দেশ্য হচ্ছে ডেঙ্গু প্রকোপ শুরু হওয়ার আগেই আমরা যেন জনগণকে সচেতন করে তুলতে পারি। যে জায়গাগুলো ডেঙ্গু মশা বংশ বিস্তার করে, সেগুলো চিহ্নিত করে পরিস্কার পরিচ্ছন্ন করা হবে। ডেঙ্গুনাশক কীটনাশক প্রয়োগ করে ডেঙ্গু লার্ভা নষ্ট করে দেয়া যায়।"

তিনি আরও বলেন, "আমরা প্রতি শনিবারই এই কাজগুলো করি। আজ আমরা সবাইকে নিয়েই এই কার্যক্রম করেছি, যাতে করে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগের বিষয়টি সকলেই অবগত হন এবং জনসাধারণ প্রত্যেকেই নিজেদের মতো করে সচেতন হন।"

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ, জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজ উদ্দিন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা মঈনউদ্দিন আহমদ, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব, নারায়ণগঞ্জ চেম্বারের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী ও গণসংহতি আন্দোলন জেলা সমন্বয়ক তরিকুল সুজন সহ আরো অনেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রামে শব্দদূষণ বিরোধী অভিযান, ৪ চালককে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

০৬:৫১ পি.এম


কুড়িগ্রামে শব্দদূষণ বিরোধী অভিযান, ৪ চালককে জরিমানা

কুড়িগ্রামে শব্দদূষণ নিয়ন্ত্রণ করতে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন একটি বিশেষ অভিযান পরিচালনা করেছে। এই অভিযানটি শনিবার সকালে কুড়িগ্রাম সদর উপজেলার ত্রিমোহনী বাজার সংলগ্ন রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে পরিচালিত হয়।

অভিযান সূত্রের তথ্য অনুযায়ী, শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা লঙ্ঘন করার জন্য যানবাহনে অনুমোদিত শব্দের সীমা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ন ব্যবহার করার জন্য বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুসারে ৪টি যানবাহনের চালককে ৪টি মামলায় মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা আদায় করার পাশাপাশি, তাৎক্ষণিকভাবে যানগুলো থেকে ৬টি নিষিদ্ধ হাইড্রোলিক হর্নও জব্দ করা হয়।

এই অভিযানে কুড়িগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন এবং কাজী রীমা আক্তার মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন। অভিযানকালে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের পরিচালক রেজাউল করিম, জেলা পুলিশের সদস্য ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যপ্রাচ্যে অস্থিরতায় জিসিসি অঞ্চলের বিমান চলাচলে বড় বিপর্যয়

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

০৬:৫৫ পি.এম


মধ্যপ্রাচ্যে অস্থিরতায় জিসিসি অঞ্চলের বিমান চলাচলে বড় বিপর্যয়

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার কারণে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) ভুক্ত দেশগুলোর বিমান চলাচল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে গত কয়েক ঘণ্টায় কিছু লক্ষণ দেখে মনে হচ্ছে, তাৎক্ষণিক ঝুঁকিটি হয়তো আপাতত কিছুটা কমে এসেছে।

শনিবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সম্প্রতি ইরানি হামলার কারণে স্থগিত থাকার পর কুয়েত পুনরায় তাদের বিমান চলাচল শুরু করেছে। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে নিশ্চিত করেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে স্থানীয় সময় সকাল ৬:১৫ মিনিটে (গ্রিনিচ মান সময় ০৩:১৫) বিমান চলাচল পুনরায় শুরু করা হয়েছে।

বিবৃতিতে আরও নিশ্চিত করা হয়েছে, কুয়েতের ওপর চালানো ইরানি আগ্রাসনের পর বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল এবং ঝুঁকি দূর হয়েছে।

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কুয়েতের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল, যার ফলে কুয়েত এয়ারওয়েজ এবং জাজিরা এয়ারওয়েজের ১১টি ফ্লাইট পার্শ্ববর্তী বিমানবন্দরগুলোতে ঘুরিয়ে দেওয়া হয়।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বিমান চলাচল খাত একটি বড় ধরনের ধাক্কা খেয়েছে। উল্লেখ্য, বিশ্বব্যাপী বিমান চলাচলের জন্য জিসিসি (জিসিসি) ভুক্ত সব দেশই এই অঞ্চলে বড় বড় বিমানবন্দর এবং ট্রানজিট হাব পরিচালনা করে থাকে।

সূত্র : আল-জাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%