প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গোপালগঞ্জে ডেঙ্গু রোগের বিস্তার রোধ এবং জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে একটি সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে এটি সম্পন্ন হয়।
দেশব্যাপী ডেঙ্গুর বিস্তার রোধ এবং সমন্বিত প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
র্যালিতে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর, জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, সরকারি কর্মকর্তা, পৌরসভা কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী এবং সংবাদকর্মীরা অংশ নেন।
র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ডা. কে. এম বাবর ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান সচেতনতামূলক বক্তব্য উপস্থাপন করেন। তারা সকলকে ডেঙ্গু প্রতিরোধে নিজের নিজস্ব জায়গা থেকে কার্যকর ভূমিকা রাখতে আহ্বান জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন