০৩:২২ পি.এম
রাজধানীর বংশালে একটি হার্ডওয়ারের দোকানে আগুন লেগে ৩ জন কর্মচারী দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউট চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার (১ জুন) সকাল পৌনে ১১টার দিকে টেকেরহাট লেনের একটি হার্ডওয়ার দোকানে ঘটনাটি ঘটে। দগ্ধ হওয়া কর্মচারীরা হলেন—মিরাজ (২৫), ইফাত (২০) এবং রকি (২৬)।
আরও পড়ুন: পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি জীবনমান উন্নয়ন ও নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অগ্রগতি: মাহ্ধী আমিন
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, ‘দগ্ধদের মধ্যে মিরাজের দগ্ধের পরিমাণ ২ শতাংশ, ইফাতের শরীরে ২৫ শতাংশ এবং রকির দগ্ধ হয়েছে ২৩ শতাংশ।
দোকানের ম্যানেজার রাফিন জানিয়েছেন, ঈদের বন্ধের পর সোমবার (১ জুন) সকাল পৌনে ১১টার দিকে বংশালের টেকেরহাট লেনের হার্ডওয়ার দোকান খুলে বিদ্যুতিক সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়।
এতে তিন কর্মচারী দগ্ধ হন। পরবর্তীকালে তাদের বার্ন ইউনিটে পাঠানো হয়। তাদের ধারণা হচ্ছে, দীর্ঘ সময় বন্ধ থাকার কারণে সেখানে গ্যাস জমা হয়েছিল।
আর বৈদুতিক সুইচ দেওয়া মাত্রই আগুন লাগার ঘটনা ঘটে।
আরও পড়ুন: বালাগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে শ্রমিকলীগের নির্বাহী সম্পাদক গ্রেফতার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন