০৪:৫৩ পি.এম
মাদারীপুরের কালকিনি উপজেলায় রান্নার প্রস্তুতি নিতে গিয়ে লাকড়ির স্তূপ থেকে লাকড়ি তুলতে গিয়ে বিষধর সাপের ছোবলে খাদিজা বেগম (২৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার আলিনগর ইউনিয়নের উত্তর কোলচরি (সস্তাল) গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত খাদিজা বেগম ওই গ্রামের আব্দুর রাজ্জাক হাওলাদারের মেয়ে এবং জাকির বেপারীর স্ত্রী।
আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি
স্বজনরা জানান, প্রতিদিনের মতো সকালে রান্নার জন্য লাকড়ি-খড়ি আনতে রান্নাঘরে যান খাদিজা। এ সময় লাকড়ির স্তূপে লুকিয়ে থাকা একটি বিষধর সাপ তার হাতে ছোবল দেয়। ছোবল খাওয়ার পর তিনি দ্রুত অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যান।
মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শিহাব উদ্দিন জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই খাদিজা বেগমের মৃত্যু হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল পুলিশ ইনচার্জ এএসআই আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন