০৪:৫৭ পি.এম
যশোরের মণিরামপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীর লাঠির আঘাতে এক বৃদ্ধ নিহত হওয়ার অভিযোগ উঠেছে।
ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত পুলিশের হাতে আটক হয়েছেন অভিযুক্ত স্ত্রী।
মঙ্গলবার (৭ জুলাই) সকালে উপজেলার মদনপুর গ্রামের নিজ বাড়ি থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন: নলছিটি ফেরিঘাটের রাস্তা মেরামত, যাত্রীদের স্বস্তি ফিরেছে
নিহত আরিফুর রহমান (৭০) মদনপুর গ্রামের মৃত লালচাঁদ গাজীর ছেলে।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ জানান, পারিবারিক কলহের এক পর্যায়ে আরিফুর রহমানকে তার স্ত্রী শেফালী বেগম লাঠি দিয়ে মাথা ও কপালে আঘাত করেন।
এতে তিনি গুরুতর আহত হয়ে মারা যান। পরে শেফালী বেগম তার এক আত্মীয়কে ডেকে এনে এটি ‘স্বাভাবিক মৃত্যু’ হয়েছে বলে দাবি করেন।
তবে সকালে স্থানীয় ইউপি সদস্য মরদেহে রক্তাক্ত জখম দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি
খবর পেয়ে ঝাঁপা পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ ঘটনার পর পুলিশি তদন্ত শুরু হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন