ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

আগামী ৫ দিন দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা


আগামী ৫ দিন দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা

আগামী পাঁচ দিন রাজধানী ঢাকা সহ দেশের সব বিভাগে টানা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, এই সময়ের মধ্যে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধির কারণে তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে বলেও জানানো হয়েছে।

রবিবার (১৯ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির-এর দেওয়া পূর্বাভাস অনুযায়ী, সোমবার সকাল ৯টার মধ্যে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এই ধরনের বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া সারাদেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে এবং সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের বহু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায়ও ভারী বর্ষণের আশঙ্কা করা হচ্ছে, এবং সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

বুধবার (২২ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেখানে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, এবং সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘গোলটি ৪ কোটি ৭০ লাখ স্প্যানিশের’, আবেগঘন তোরেস

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩০ এম


‘গোলটি ৪ কোটি ৭০ লাখ স্প্যানিশের’, আবেগঘন তোরেস

ফেরান তোরেসের হাতে ম্যাচসেরার পুরস্কার তুলে দেন বিশ্বকাপের থিম সংয়ের গায়িকা শাকিরা। ছবি : ফিফা

পুরো ম্যাচেই আধিপত্য দেখাচ্ছিল স্পেন। তবে ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার জন্য যা প্রয়োজন সেই ‘সোনার হরিণ’ খ্যাত গোলটা পাচ্ছিল না তারা।

অতিরিক্ত সময়ে সেই ডেডলক ভাঙলেন বদলি নামা ফেরান তোরেস। ১০৬ মিনিটে জয়সূচক গোলটি করে মেটলাইফ স্টেডিয়ামকে আনন্দে ভাসান ২৬ বছর বয়সী ফরোয়ার্ড। তার সেই গোলেই পরে স্পেন ১-০ ব্যবধানে জিতে ১৬ বছর পর দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে।

স্পেনকে স্মরণীয় দিন এনে দিতে দারুণ খুশি তোরেস। তাই ম্যাচ শেষে তিনি জানিয়েছিলেন, গোলটি ৪ কোটি ৭০ লাখ মানুষের। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর ফিফাকে তিনি বলেছেন, ‘গোলটি শুধু আমার কিংবা স্কোয়াডে থাকা ২৬ ফুটবলারের নয়, ৪ কোটি ৭০ লাখ স্প্যানিশের। আমি বিশ্বাস করি, আজকের ফলের ভাগ্যে আগেই লেখা হয়েছিল। আমাদের জয়ের জন্য। আর সেরাটা দিয়ে আমরা সেটাই করেছি।’

প্রতিপক্ষ হিসেবে লিওনেল মেসি থাকায় ফাইনালটা কঠিন হলেও নিজেদের ব্র্যান্ডিং ফুটবল আরেকবার দেখিয়েছেন বলে জানিয়েছেন তোরেস। বার্সেলোনার স্ট্রাইকার বলেছেন, ‘সব ফাইনালই কঠিন। প্রতিপক্ষ দলে মেসি থাকলে নার্ভাসনেস কাজ করাটাই স্বাভাবিক। তবে নিজেদের ব্র্যান্ডিং ফুটবল খেলে আজ আরেকবার বিশ্বকে দেখিয়ে দিলাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসির সরল স্বীকারোক্তি, ‘স্পেন আমাদের চেয়ে ভালো খেলেছে’

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩৩ এম


মেসির সরল স্বীকারোক্তি, ‘স্পেন আমাদের চেয়ে ভালো খেলেছে’

আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি ফাইনালে স্পেনের কাছে হেরে এইভাবে কাঁদতে থাকেন। ছবিতে দেখা যায় ফিফার এই দৃশ্য।

যদি যোগ করা সময় বিবেচনা করা হয়, তবে বিশ্বকাপ ফাইনালটি ১৩০ মিনিটের মতো হয়েছিল। এই দীর্ঘ সময়ে আর্জেন্টিনা লক্ষ্যে কোনও শট নিতে পারেনি।

এটি ভাবার মতো ব্যাপার।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেন এক গোলের ব্যবধানে জয়ী হলেও বাস্তবে আর্জেন্টিনাকে যেন দুঃস্বপ্ন তাড়া করে বেরিয়েছে। লিওনেল মেসিরা শনিবার রাতে পরিচিত ছন্দে পাওয়া যায়নি।

মেসি, যিনি তার সম্ভাব্য শেষ বিশ্বকাপে সোনালী ট্রফিটা হাতছাড়া করেছেন, তার চোখের জল গড়িয়ে পড়েছে। তিনি সেই জল মুছতে মুছতে স্বীকার করেছেন, ফাইনালে স্পেনই ভালো দল ছিল এবং শিরোপার যোগ্য দাবিদার ছিল।

মেসি ফাইনাল শেষে বলেন, ‘স্পেন আমাদের চেয়ে ভালো খেলেছে। তারা ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছিল এবং জয় পাওয়ার যোগ্য ছিল। হারটা খুব কষ্টের। কারণ আমরা শিরোপা ধরে রাখতে চেয়েছিলাম।’

৩৯ বছর বয়সী এই মহাতারকা আরও বলেন, ‘এই মুহূর্ত (ফাইনালে হার) মেনে নেওয়া কঠিন। তবে আমি আমার সতীর্থদের নিয়ে গর্বিত। আমরা শেষ পর্যন্ত লড়াই করেছি এবং পুরো টুর্নামেন্টে নিজেদের সবকিছু উজাড় করে দেওয়ার চেষ্টা করেছি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০ জুলাই: দেশে আজকের স্বর্ণ ও রুপার দাম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৮:৪৭ এম


২০ জুলাই: দেশে আজকের স্বর্ণ ও রুপার দাম

দেশের বাজারে স্বর্ণের দাম আরো কমানো হয়েছে। সর্বশেষ অনুযায়ী, আজ সোমবার (২০ জুলাই) দেশে স্বর্ণের সমন্বিত দামেই এই মূল্যবান ধাতু বিক্রি হচ্ছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে বাংলাদেশের জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমিয়েছে। সেদিন ভরিতে স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) প্রতি ভরির মূল্য কমেছে। তাই সার্বিক পরিস্থিতির ভিত্তিতে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এই নতুন দাম মঙ্গলবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। অন্যদিকে, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকায় বিক্রি হচ্ছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী কোনো সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এছাড়াও, সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।

এর আগে, বিগত ১৩ জুলাই সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। সে দিন ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকায় ছিল। যা সেদিন সকাল ১০টা থেকে কার্যকর ছিল।

এ পর্যন্ত চলতি বছর দেশের বাজারে ৯১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৪ দফা দাম বাড়ানো হয়েছে এবং ৪৬ দফা কমানো হয়েছে, ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। ২০২৫ সালে দেশে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল এবং ২৯ বার কমানো হয়েছিল।

স্বর্ণের দাম কমলেও দেশে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৬০৭ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ৮৫৮ টাকায় বিক্রি হচ্ছে।

এ পর্যন্ত চলতি বছর দেশের বাজারে ৫৬ দফা রুপার দাম সমন্বয় করা হয়েছে। ২৮ দফা বেড়েছে এবং ২৮ দফা কমেছে। ২০২৫ সালে রুপার দাম ওপর মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল, যেখান থেকে বেড়েছিল ১০ বার এবং কমেছিল ৩ বার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রথম ম্যাচ হারের পর টাইগারদের দুর্দান্ত প্রত্যাবর্তনের নেপথ্যে যে মন্ত্র

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫২ এম


প্রথম ম্যাচ হারের পর টাইগারদের দুর্দান্ত প্রত্যাবর্তনের নেপথ্যে যে মন্ত্র

অবশেষে জিম্বাবুয়ে সফরে এসে বাংলাদেশ ক্রিকেট দল একটি সিরিজ জয়ের দেখা পেয়েছে। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়ের বিরুদ্ধে ৪ উইকেটে জয় লাভ করেছে বাংলাদেশ। ফলস্বরূপ, টাইগাররা ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে।

এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে ১৪৩ রানের সংগ্রহ করেছে। বাংলাদেশ বোলিং এবং ফিল্ডিংয়ে দুর্দান্ত পারফর্ম করেছে। উত্তর দিতে গিয়ে তানজিদ হাসান তামিমের ফিফটিতে বাংলাদেশ জয়ের পথে এগিয়েছে। শেষ ওভারে বাংলাদেশের দরকার ছিল ৫ রান। কিন্তু সে মুহূর্তে টাইগাররা ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। তবে শেখ মেহেদী হাসানের দারুণ এক চারে টাইগারদের জয় নিশ্চিত হয়। ফলে, ম্যাচের সাথে সাথে সিরিজও জিতে নিয়েছে বাংলাদেশ।

প্রথম ম্যাচ হারার পর ধারাবাহিক দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা। ঘুরে দাঁড়ানোর কৌশল ম্যাচ শেষে দলের অধিনায়ক তাওহিদ হৃদয় ব্যাখ্যা করেছেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হৃদয় বলেন, ‘আলহামদুলিল্লাহ। ব্যাটিং এবং বোলিং উভয় ইউনিটেই আমরা দাপট দেখিয়েছি এবং শেষ দুই ম্যাচ নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। প্রথম ম্যাচ হারার পর আমরা একটি মিটিং আয়োজন করেছি। সে মিটিংয়ে আলোচনা হয়েছে কিভাবে এই কন্ডিশনে আমাদের কার্যকরীভাবে অগ্রসর হতে হবে। সেই আলোচনা শেষে সবাই তাদের ছন্দে ফিরে আসতে সক্ষম হয়েছে।’

এই ছাড়া, স্পিনার রিশাদ হোসেন এবং তানজিদ হাসান তামিমের বিষয়ে হৃদয় জানিয়েছেন, ‘রিশাদ তার সুযোগ পেয়ে নিজের সামর্থ্য প্রমাণ করেছে। যেকোনো সুযোগ পেলে সকল খেলোয়াড়কে প্রস্তুত থাকতে হবে দলের হয়ে পারফর্মের জন্য। সে (তানজিদ) একটি ক্লাস ব্যাটার। আমরা জানি তার সামর্থ্য কতোটা। তার দেয়া সুযোগে সে খেলা শেষ করে আসতে পারে। আশা করি সামনে দলটির হয়ে তার অবদান এভাবে থাকবে।’

ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হারলেও টাইগাররা একই ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয় লাভ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%