০৮:৩০ এম
ফেরান তোরেসের হাতে ম্যাচসেরার পুরস্কার তুলে দেন বিশ্বকাপের থিম সংয়ের গায়িকা শাকিরা। ছবি : ফিফা
পুরো ম্যাচেই আধিপত্য দেখাচ্ছিল স্পেন। তবে ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার জন্য যা প্রয়োজন সেই ‘সোনার হরিণ’ খ্যাত গোলটা পাচ্ছিল না তারা।
অতিরিক্ত সময়ে সেই ডেডলক ভাঙলেন বদলি নামা ফেরান তোরেস। ১০৬ মিনিটে জয়সূচক গোলটি করে মেটলাইফ স্টেডিয়ামকে আনন্দে ভাসান ২৬ বছর বয়সী ফরোয়ার্ড। তার সেই গোলেই পরে স্পেন ১-০ ব্যবধানে জিতে ১৬ বছর পর দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু
স্পেনকে স্মরণীয় দিন এনে দিতে দারুণ খুশি তোরেস। তাই ম্যাচ শেষে তিনি জানিয়েছিলেন, গোলটি ৪ কোটি ৭০ লাখ মানুষের। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর ফিফাকে তিনি বলেছেন, ‘গোলটি শুধু আমার কিংবা স্কোয়াডে থাকা ২৬ ফুটবলারের নয়, ৪ কোটি ৭০ লাখ স্প্যানিশের। আমি বিশ্বাস করি, আজকের ফলের ভাগ্যে আগেই লেখা হয়েছিল। আমাদের জয়ের জন্য। আর সেরাটা দিয়ে আমরা সেটাই করেছি।’
প্রতিপক্ষ হিসেবে লিওনেল মেসি থাকায় ফাইনালটা কঠিন হলেও নিজেদের ব্র্যান্ডিং ফুটবল আরেকবার দেখিয়েছেন বলে জানিয়েছেন তোরেস। বার্সেলোনার স্ট্রাইকার বলেছেন, ‘সব ফাইনালই কঠিন। প্রতিপক্ষ দলে মেসি থাকলে নার্ভাসনেস কাজ করাটাই স্বাভাবিক। তবে নিজেদের ব্র্যান্ডিং ফুটবল খেলে আজ আরেকবার বিশ্বকে দেখিয়ে দিলাম।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন