০৬:০৩ পি.এম
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, মাদক এবং কিশোর গ্যাং বর্তমানে সারাদেশের একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এগুলো নিয়ন্ত্রণে কার্যকরভাবে নৈতিক শিক্ষা, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই।
তিনি রোববার বিকালে জেলার সোনাগাজী উপজেলার নবাবপুর বি সি লাহা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে এঞ্জেলস ক্লাব আয়োজিত একটি ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা প্রদানকালে এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, বিগত সরকার সমাজকে সব দিক থেকে কলুষিত করে ফেলেছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য বর্তমান সরকার যুব সমাজ এবং শিক্ষার্থীদের উন্নয়নে নানা উদ্যোগ গ্রহণ করেছে। খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে সরকার নতুন কুঁড়ি স্পোর্টস প্রোগ্রাম চালু করেছে। এর মাধ্যমে শিশু কিশোরদের মনস্তাত্ত্বিক ও শারীরিক বিকাশ ঘটবে।
আরও পড়ুন: অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী
এঞ্জেলস ক্লাবের সাবেক সভাপতি ও নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ক্লাবের সভাপতি আজিমউদ্দিন স্বাগত বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি উপজেলা আহবায়ক জয়নাল আবেদীন বাবলু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঁইয়া, গ্রিনল্যান্ড গ্রুপের পরিচালক আনসার উদ্দিন, জেলা ছাত্রদল সভাপতি সালাউদ্দিন মামুন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি কফিল উদ্দিন মামুন ও উপজেলা যুবদলের আহবায়ক খুরশিদ আলম ভূঁইয়া প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন