০৪:৫৬ পি.এম
কুড়িগ্রামের উলিপুরে স্বামী-স্ত্রীর মৃত্যু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটেছে।
বুধবার (৮ জুলাই) দুপুর ২টার দিকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বলদিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুই ব্যক্তি হলেন বলদিপাড়া এলাকার সাইদুর রহমান (৭০) এবং তার স্ত্রী রাবেয়া বেগম (৬০)।
আরও পড়ুন: এমপির হস্তক্ষেপের পরও কমেনি ডাকাতি, নাসিরনগরের আনন্দপুরে ফের ডাকাতি আজ ভোররাতে আবারও ডাকাতির ঘটনা, আতঙ্কে স্থানীয়রা
স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, দুপুরে রাবেয়া বেগম টিউবওয়েল থেকে পানি আনতে যান। এ সময় টিনের ঘরের বেড়ায় হাত লাগানোর পর বিদ্যুতায়িত হয়ে পড়েন এবং তিনি বিদ্যুৎস্পষ্ট হয়ে আটকে যান।
স্বামী সাইদুর রহমান যখন স্ত্রীকে উদ্ধার করতে এগিয়ে আসেন, তখন তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। ফলে ঘটনাস্থলে দুজনেরই মৃত্যু ঘটে।
এলাকা বাসী জানান, বৈদ্যুতিক সংযোগে ত্রুটির কারণে টিনের বেড়ায় বিদ্যুৎ প্রবাহিত হচ্ছিল, এবং বিষয়টি কেউ বুঝতে পারার আগেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায়।
খবর পাওয়া মাত্র স্থানীয় জনপ্রতিনিধি এবং আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পরিদর্শন করেছেন।
আরও পড়ুন: গ্রাহকের বাড়িতে পল্লী বিদ্যুতের ডিজিএম, ১ লাখ ১০ হাজার টাকার বিল নামলো ১১৮২ টাকায়
দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট প্রশাসন জানায়।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক আরটিভিকে এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুৎ শর্ট সার্কিটের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। বর্তমানে পুলিশ ঘটনাস্থলে নিহতদের সুরতহাল রিপোর্ট তৈরির কাজ করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন