০৪:৫০ পি.এম
ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)। এই ঘটনা ঘটেছে রবিবার (১২ জুলাই) দিবাগত রাতে।
গ্রেপ্তাররা হলেন মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার বালিটা গ্রামের মোহাম্মদ কাজীর ছেলে মো. জুয়েল কাজী (৪৯) এবং অপরজন কুমিল্লা জেলার কোতোয়ালি থানার সাংরাইশ গ্রামের মাসুক মিয়ার ছেলে মো. মামুন হোসেন (২০)।
সোমবার (১৩ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা ডিবির (দক্ষিণ) ওসি মো. রেজাউল করিম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত মধ্যরাতে জানতে পারি যে, দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া এলাকায় একদল মাদক কারবারি মাদক বিক্রি করার প্রস্তুতি নিচ্ছে।
আরও পড়ুন: মাদারীপুরে ইসলামী আন্দোলনের জেলা মজলিসে শুরার বৈঠক অনুষ্ঠিত
এমন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক ঢাকা জেলা ডিবির (দক্ষিণ) একটি চৌকস টিমের মাধ্যমে শুভাঢ্যা ইউনিয়নের চুনকুটিয়া সাকিনস্থ ভোজন বাড়ি রেস্টুরেন্টের সামনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
ডিবি পুলিশ অভিযানে উল্লেখিত দুই ব্যক্তিকে আটক করে। পরে ডিবি পুলিশ তাদের হেফাজতে থাকা দুই কেজি গাঁজা উদ্ধার করে ঢাকা জেলা ডিবির (দক্ষিণ) কার্যালয়ে নিয়ে আসে।
তিনি আরো জানান, ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানান, দীর্ঘদিন ধরে তারা মাদক কারবারের সঙ্গে জড়িত রয়েছেন। তারা দেশের সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে ঢাকাসহ তার আশপাশ এলাকায় বিক্রি করে আসছেন।
ডিবি পুলিশ বাদী হয়ে আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। তাদের গ্রেপ্তার দেখিয়ে আরো জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমাণ্ড আবেদন করে সোমবার দুপুরে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: বাড়িতে ফিরল সৌদিতে নিহত সাহেদের নিথর দেহ, স্ত্রী-সন্তানের আহাজারি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন