ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব পরিবেশ দিবস পালিত


ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

বিশ্ব পরিবেশ দিবসে "জলবায়ু পরিবর্তনে আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা" প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহষ্পতিবার (৯ জুলাই) ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

দুপুরের সময়ে জেলা প্রশাসক কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আবুসাঈদ। 

পরিবেশ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক নাজিম উদ্দিন শেখ।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় সংঘর্ষ, আহত ১০

বিশেষ অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ মো. গাওছাল আজম, পিপিএম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রশাসক শরিফুল ইসলাম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে, তরী বাংলাদেশ আহবায়ক শামীম আহমেদ, বিডি ক্লিন ব্রাহ্মণবাড়িয়ার যোবায়ের শাওন, তরী বাংলাদেশের সদস্য সোহেল রানা ভ‚ইয়া প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবু সাঈদ বলেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাসহ জেলার বিভিন্ন এলাকায় পরিবেশবান্ধব নগর ব্যবস্থাপনা গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব রয়েছে। একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ সংরক্ষণে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি এবং সুশীল সমাজের সদস্যরা।

আরও পড়ুন: কুয়াকাটায় অনুমোদনহীন নির্মাণের অভিযোগে ইস্তানবুল হোটেলের কাজ বন্ধ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাঙামাটিতে পানিবন্দী কয়েক হাজার মানুষ, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৬:২৬ পি.এম


রাঙামাটিতে পানিবন্দী কয়েক হাজার মানুষ, নিহত ২

পাহাড়ে বৃষ্টি থামছেই না। কখনো ভারি বৃষ্টি হচ্ছে, কখনো মাঝারি, আবার কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আবহাওয়া অফিস ২৮৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। এর মধ্যে রাঙামাটির ১৬টি আশ্রয় কেন্দ্রে প্রায় ৮০০এর অধিক মানুষ আশ্রয় নিয়েছে।

রাঙামাটি সদর, বাঘাইছড়ি ও লংগদু উপজেলাবাসির জন্য পানি বন্ধ রয়েছে। অন্যদিকে রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় পাহাড় ধসে এক নিখোঁজ রয়েছে। এখনও তার নাম পরিচয়সর্বস্ব। আরও জানা গেছে, রাঙামাটি সদর এলাকার মগবানে ইউনিয়নে বানের কারণে দলমনি চাকমা নামের একজন মারা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে খবর, গত পাঁচদিনের টানা ভারি বৃষ্টিপাতে রাঙামাটিতে ব্যাপক পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এই পাহাড় ধসের ফলে রাঙামাটি-চট্টগ্রাম, কাপ্তাই-আসামবস্তি, রাজস্থলী-বাঙ্গালহালিয়া, রাঙামাটি-খাগড়াছড়ি দীঘিনালা ও সাজেক সড়কে চরম ক্ষতি হয়েছে। এছাড়া রাঙামাটি শহরের উন্নয়নবোর্ড সংলগ্ন আভ্যন্তরিন সড়কও ভেঙ্গে গেছে। রাঙাপানি ভেদভেদী সড়কও ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাঙামাটি সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেছেন, রাঙামাটি ১৬টি স্থানে পাহাড় ধসে সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। আপাতত মাটি সরিয়ে সড়ক চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে। তবে যদি বৃষ্টিপাত আরও অব্যাহত থাকে, তাহলে যানচালাচল বন্ধ হয়ে রাঙামাটি বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে।

এদিকে পাহাড় ধসে বিলাইছড়িতে ৩৭টি স্থানে বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। কাউখালী উপজেলার অনেক মানুষের ঘর ভেঙে গেছে। এছাড়া নীচু অঞ্চলে প্লাবিত হয়ে রাঙামাটি তিনটি উপজেলার কয়েক হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়েছেন।

রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী জানান, রাঙামাটি ১৬টি আশ্রয় কেন্দ্রে ৮০০এর বেশি মানুষ আশ্রয় নিয়েছে। তাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। আরও জানালেন, ১০৪টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। কাচালং নদীতে পানি বৃদ্ধি এবং দীঘিনালায় সড়কে পাহাড় ধসের কারণে পর্যটকদের সাজেকে অবস্থান করতে নিষেধ করা হয়েছে। ঝুঁকিপূর্ণ স্থানে মাইকিং অব্যাহত রয়েছে। মাঠে পুলিশ, সেনাবাহিনী, ম্যাজিন্ট্রেট, ফায়ার সার্ভিস, সড়ক ও জনপদ বিভাগ এবং স্বেচ্ছাসেবক দল কাজ করছে।

এদিকে, বুধবার রাতে পার্বত্য প্রতিমন্ত্রী মীর মো. হেলাল উদ্দীন রাঙামাটিতে হঠাৎ সফর করেছেন। তিনি রাঙামাটির বিভিন্ন আশ্রয় কেন্দ্র ঘুরে দেখেছেন। পরে সাংবাদিকদের তিনি জানান, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জন্য সরকারের পক্ষ থেকে ১৩০০ মেট্টিক টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের জন্য পরবর্তীতে আরও সহায়তা দেওয়া হবে।

এছাড়া রাঙামাটির বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন সংসদ সদস্য এ্যাডভোকেট দীপেন দেওয়ান। তিনিও আশ্রয় কেন্দ্রের মানুষের জন্য খাবার বিতরণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুনামগঞ্জে ভারি বৃষ্টি, সড়ক যোগাযোগ বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৬:২৭ পি.এম


সুনামগঞ্জে ভারি বৃষ্টি, সড়ক যোগাযোগ বন্ধ

হাওরের সুনামগঞ্জে চলতি মৌসুমের রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা জেলার সর্বোচ্চ বৃষ্টিপাত হিসেবে চিহ্নিত। টানা বৃষ্টিপাতের কারণে জেলা এলাকার সুরমা, কুশিয়ারা, বৌলাইসহ ছোট-বড় সকল নদ-নদীর পানির স্তর বাড়তে শুরু করেছে।

উজানের ঢল এবং বৃষ্টিপাতের ফলে সুরমা নদীর পানি শহরের নবীনগর পয়েন্টে বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল পর্যন্ত ৫১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৬০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পাহাড়ি ঢলের কারণে তাহিরপুরের আনোয়ারপুর সড়ক ডুবে যাওয়ায় জেলা শহরের সাথে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

এদিকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইমদাদুল হক জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টিপাত অব্যাহত থাকার পাশাপাশি উজানে ভারি এবং অতি ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় নদীর পানি বৃদ্ধি পেয়ে মৌসুমী বিপদসীমা অতিক্রম করে নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

জেলা প্রশাসন জানিয়েছে, বন্যা মোকাবেলার জন্য আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হচ্ছে এবং সকল ধরনের প্রস্তুতির কথা জানানো হচ্ছে। জেলা প্রশামক মোহাম্মদ মিনহাজুর রহমান জানিয়েছেন, জেলায় ১৩১১টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। উদ্ধার কাজ পরিচালনার জন্য ৪৯২টি শতাধিক নৌযান ও সহ্রাধিক স্বেচ্ছাসেবক এবং ১০৫৬টি মেডিকেল টিম প্রস্তুত রাখার কথাও জানিয়েছেন জেলা প্রশাসক। জিয়ার চাল, শুকনো খাবার সংরক্ষণের পাশাপাশি সংশ্লিষ্ট নির্বাহী অফিসার, পিআইওগণ এবং ডিআরআরওকরদের দুর্যোগের বিষয়ে সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। জনগণকে দুর্যোগ মোকাবেলার জন্য সতর্ক করার উদ্দেশ্যে মাইকিং, মসজিদ ও মন্দিরে প্রচারের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সকল উপজেলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পের সঙ্গে বাকবিতণ্ডা নয়, নিজেদের স্বার্থ রক্ষায় অটল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৬:২৮ পি.এম


ট্রাম্পের সঙ্গে বাকবিতণ্ডা নয়, নিজেদের স্বার্থ রক্ষায় অটল ইরান

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অপমানজনক বক্তব্যের জবাবে তেহরান একই ধরনের ভাষা ব্যবহার করবে না।

তিনি সরকারি কর্মকর্তাদের ট্রাম্পকে একইভাবে কটূক্তি করে জবাব দেওয়ার আহ্বান জানানো সমালোচকদের প্রত্যাখ্যান করেন। এমন খবর জানায় আলজাজিরা।

পেজেশকিয়ান ইরানের একটি স্কুলে যুক্তরাষ্ট্রের হামলায় শতাধিক শিশু নিহত হওয়ার ঘটনার প্রতি ইঙ্গিত করে বলেন, ‘যার হাত শিশুদের রক্তে রঞ্জিত, তার কাছ থেকে আমরা এমন রাজনীতি শিখব না।’

তিনি আরও বলেন, ‘যে ব্যক্তি অপমান ছাড়া কথা বলতে বা নিজের চিন্তা প্রকাশ করতে পারেন না, তার বক্তব্য ও চিন্তাধারাই অপমানজনক। আমরা আমাদের অধিকার দৃঢ়ভাবে রক্ষা করব।’

এদিকে, তুরস্কের আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনে দেওয়ার সময় ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতিকে ‘শেষ’ বলে ঘোষণা করেন।

তিনি ইরানের নেতাদের ‘মিথ্যাবাদী’, ‘জঘন্য এবং হিংস্র’, ‘সহিংস ও অসুস্থ মানসিকতার মানুষ’ বলে আখ্যায়িত করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরখাস্ত হচ্ছেন ৫৭ জন পুলিশ কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৬:২৯ পি.এম


বরখাস্ত হচ্ছেন ৫৭ জন পুলিশ কর্মকর্তা

চব্বিশের গণঅভ্যুত্থানের পর থেকে কর্মস্থলে অনুপস্থিত ও পলাতক থাকা ৫৭ জন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এর অংশ হিসেবে, বৃহস্পতিবার (৯ জুলাই) তিন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বরখাস্ত হওয়া তিন কর্মকর্তা হলেন—৩৩তম বিসিএস ব্যাচের মিশু বিশ্বাস, জুয়েল চাকমা এবং ৩৬তম বিসিএস ব্যাচের মাহমুদুল হাসান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (শৃঙ্খলা) কাজী সাইফুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পুলিশের অন্তত ৮২ জন ক্যাডার কর্মকর্তা পলাতক আছেন। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বরখাস্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। প্রাথমিকভাবে ৫৭ জনের একটি তালিকা চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে আজ তিনজনকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাকিদেরও পর্যায়ক্রমে বরখাস্ত করা হবে।’

সংশ্লিষ্ট সূত্র জানায়, বরখাস্তের তালিকায় থাকা অন্য কর্মকর্তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ, সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার, সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, সাবেক ডিআইজি নূরে আলম মিনা, সাবেক ডিআইজি মো. আনিসুর রহমান, ডিআইজি এ কে এম এহসানউল্লাহ, ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার এবং ডিআইজি টুটুল চক্রবর্তী।

তালিকায় আরও আছেন—সাবেক যুগ্ম পুলিশ কমিশনার এস এম মেহেদী হাসান, রিফাত রহমান শামীম, সুদীপ কুমার চক্রবর্তী, সঞ্জিত কুমার রায়, সাবেক উপ-পুলিশ কমিশনার কাজী আশরাফুল আজীম, মো. ইকবাল হোসাইন, মো. নাজমুল ইসলাম, মানস কুমার পোদ্দার, কাজী মনিরুজ্জামান, মো. শাহ নূর আলম পাটওয়ারী ও এটিইউর সাবেক পুলিশ কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন।

এ ছাড়া পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে তালিকায় রয়েছেন—মো. আলী আশরাফ ভূঞা, জেসমিন কেকা, মো. আবু মারুফ হোসেন, আয়েশা সিদ্দিকা, মোহাম্মদ ফরিদ উদ্দিন, মো. রহমত উল্লাহ চৌধুরী, মো. তারেক বিন রশিদ, মো. আসাদুজ্জামান, আরিফুর রহমান মন্ডল, মোহাম্মদ জায়েদুল আলম, মো. শাহজাহান, গোলাম মোস্তফা রাসেল, হাসান আরাফাত, রাজীব দাস, হাসানুজ্জামান মোল্যা, মো. হাফিজ আল ফারুক, রুবাইয়াত জামান, এস এম জাহাঙ্গীর হাছান, রাজন কুমার দাস, মো. মাসুদুর রহমান মনির, মোৎ. রাশেদুল ইসলাম, তোহিদুল ইসলাম, মো. রওশানুল হক সৈকত ও এস এম শামীম।

সহকারী পুলিশ সুপার ও সহকারী কমিশনার পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে বরখাস্তের তালিকায় আছেন—মো. হাবিবুল্লাহ দালাল, মো. আরিফুজ্জামান, মো. আল ইমরান হোসেন, মোহাম্মদ ইমরুল, শাহ আলম মো. আখতারুজ্জামান ইসলাম, ইফতেখারুল ইসলাম, পলাশ রঞ্জন দে, মফিজুর রহমান পলাশ, মো. গোলাম রুহানী ও নাহিদ ফেরদৌস। তাঁদের মধ্যে কয়েকজন বর্তমানে সাময়িক বরখাস্ত অবস্থায় রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%