ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

নানক ও তাপসসহ ২৮ জনের সাক্ষ্যগ্রহণ ১২ অক্টোবর


নানক ও তাপসসহ ২৮ জনের সাক্ষ্যগ্রহণ ১২ অক্টোবর

জুলাই মাসে গণ-অভ্যুত্থানের সময় রাজধানী মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় নির্ধারিত সাক্ষ্যগ্রহণের তারিখ পরিবর্তন করা হয়েছে। ট্রাইব্যুনাল আগামী ১২ অক্টোবর পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য নতুন দিন ধার্য করেছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চ প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই তারিখ নির্ধারণ করেন। প্রসিকিউশনের পক্ষে সময় চেয়ে আবেদন করেন প্রসিকিউটর সহিদুল ইসলাম সরদার। এ সময় প্রসিকিউটর মিজানুল ইসলাম, তাসমিরুল ইসলাম, মার্জিনা রায়হানসহ অন্যান্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন।

প্রসিকিউশন জানায়, আজ রাষ্ট্রপক্ষে দশম সাক্ষীর জবানবন্দি নেওয়ার কথা ছিল। নির্ধারিত তারিখ থাকায় সাক্ষীও ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। তবে অন্য একটি মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণের কারণে সময় চাওয়া হয়। পরে ট্রাইব্যুনাল আগামী ১২ অক্টোবর নতুন তারিখ ঠিক করে।

আরও পড়ুন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত গ্রহণযোগ্য

গত ৩০ সেপ্টেম্বর নানক ও তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে নবম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন শহীদ মাহামুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তী। তার ভাই সৈকত ২০২৪ সালের ৭ জুলাই মোহাম্মদপুর নূরজাহান রোডে পুলিশের গুলিতে নিহত হন।

মামলায় চার আসামি গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তারা হলেন নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, আনসার সদস্য ওমর ফারুক এবং যুবলীগকর্মী ফজলে রাব্বি।

নানক ও তাপসসহ পলাতক আসামিদের মধ্যে রয়েছেন—তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, এডিসি রওশুনুল হক, এমএ সাত্তার, তোফায়েল, তারেকুজ্জামান, আরিফুর রহমান তুহিন, আহাদ হোসাইন, মো. ইউনূস, মোল্লা রুবেল, আজিজুল হক, রিয়াজ মাহমুদ, হৃদয়, মাইনুল ইসলাম, শেখ বজলুর রহমান, জহির উদ্দিন, আয়মান, সেন্টু মিয়া এবং ডিএনসিসির ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম।

এর আগে, ১০ মে প্রসিকিউশনের আনা তিনটি আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গঠনের মাধ্যমে ২৮ জনের বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-১।

আরও পড়ুন: অপ্রতিম হত্যা মামলার চার্জশিট শিগগিরই দাখিল হবে: কুমিল্লা পুলিশ সুপার

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনে নৃশংসতা চালায় আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আসামিদের উসকানি-প্ররোচনা ও প্রত্যক্ষ-পরোক্ষ উপস্থিতিতে জুলাই আন্দোলনে নিরীহ ছাত্র-জনতার ওপর গুলি চালানো হয়। এতে মাহমুদুর রহমান সৈকত, ফারহান ফাইয়াজসহ ৯ জন নিহত হন এবং আহত হন আরো অনেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টিনার কাছে ৭-০ গোলে হারের পর ফিফাকে চ্যালেঞ্জ জানালেন বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০২:২৬ পি.এম


আর্জেন্টিনার কাছে ৭-০ গোলে হারের পর ফিফাকে চ্যালেঞ্জ জানালেন বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট

আর্জেন্টিনার কাছে ৭-০ গোলের বিশাল ব্যবধানে পরাজয়ের পর বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট ইব্রাহিম ট্রাওরে দেশটির ফুটবল ফেডারেশনের প্রশাসনে সরাসরি হস্তক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন। তার এই বক্তব্য আন্তর্জাতিক ফুটবলে নতুন আলোচনা সৃষ্টি করেছে। গোলডটকম এবং ফরাসি গণমাধ্যম আরএমসির সূত্রে এ তথ্য প্রকাশিত হয়েছে।

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের পূর্বে ফ্লাইট জটিলতার কারণে বুরকিনা ফাসোর জাতীয় দলের বেশ কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড় ম্যাচে অংশ নিতে পারেননি। এই কারণে কোচিং স্টাফ তরুণ ও অনভিজ্ঞ ফুটবলারদের নিয়ে দল গঠন করতে বাধ্য হন। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিরুদ্ধে সেই দলটি ৭-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত হয়।

এরপরই বুরকিনা ফাসোর ফুটবল ব্যবস্থাপনা নিয়ে কথা বলেন প্রেসিডেন্ট ট্রাওরে। তিনি উল্লেখ করেন, বুরকিনা ফাসোর ফুটবল নানা সমস্যায় জর্জরিত। এই সমস্যাগুলোর সমাধান না হলে নতুন বিনিয়োগ করা সম্ভব নয়। ফুটবলকে সঠিক পথে ফিরিয়ে আনতে চলতি সপ্তাহেই কঠোর ও নজিরবিহীন সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা রয়েছে।

ট্রাওরে আরও বলেন, তরুণ প্রতিভাবান ফুটবলারদের সঠিকভাবে গড়ে তুলতে হবে এবং ভবিষ্যৎ আন্তর্জাতিক টুর্নামেন্টের জন্য প্রস্তুত করতে হবে। এ জন্য ফুটবল ফেডারেশনের কার্যক্রমে পরিবর্তন আনার কথাও তিনি উল্লেখ করেন।

ফেডারেশনের সভাপতিকে উদ্দেশ্য করে ট্রাওরে বলেন, সাধারণত রাষ্ট্র ফুটবল ফেডারেশনের প্রশাসনিক কর্মকাণ্ডে হস্তক্ষেপ করে না। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তাদের সামনে আর কোনো বিকল্প নেই। তাই ফুটবলের গুণগত পরিবর্তনের স্বার্থে এবার হস্তক্ষেপ করতে হচ্ছে।

জাতীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত বক্তব্যের সময় ট্রাওরের পাশে বুরকিনা ফাসো ফুটবল ফেডারেশনের সভাপতিকে নীরব থাকতে দেখা যায়।

তবে প্রেসিডেন্টের এই সরাসরি হস্তক্ষেপের হুঁশিয়ারি ফিফার নিয়মের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। ফিফার বিধান অনুযায়ী, সদস্য দেশগুলোর ফুটবল ফেডারেশনকে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে স্বাধীনভাবে কাজ করতে হয়। ফলে ট্রাওরের ঘোষিত পদক্ষেপ বাস্তবে কার্যকর হলে বুরকিনা ফাসো আন্তর্জাতিক ফুটবলে নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারে।

বর্তমানে ফিফা র‍্যাংকিংয়ে ৬২ নম্বরে অবস্থান করা দেশটির জন্য পরিস্থিতি কোন দিকে যায়, সেটি এখন দেখার বিষয়।

সূত্র: গোলডটকম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাবিপ্রবির ৮ শিক্ষক বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০২:২৮ পি.এম


পাবিপ্রবির ৮ শিক্ষক বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায়

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান করে নিয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ৮ জন শিক্ষক-গবেষক। এই তালিকা তৈরি করা হয়েছে ২০২৬ সালের গবেষণার ভিত্তিতে, যা প্রকাশিত হয়েছে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডস ভিত্তিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ারের মাধ্যমে।

গবেষকদের প্রকাশিত গবেষণাপত্র, সাইটেশন, এইচ-ইনডেক্স, সহ-লেখকদের প্রভাবসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে ২০টি বৈজ্ঞানিক ক্ষেত্র ও ১৭৪টি উপক্ষেত্রে তাদের ক্যারিয়ার-লং এবং সাম্প্রতিক এক বছরের গবেষণা-প্রভাবের মূল্যায়ন করা হয়েছে। এবছর বাংলাদেশের ৮৮টি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান থেকে মোট ৩৪৭ জন গবেষক এই তালিকায় স্থান পেয়েছেন।

তালিকাভুক্ত পাবিপ্রবির ৮ জন শিক্ষক হলেন: গণিত বিভাগের অধ্যাপক ড. মো. নূর আলম, সহযোগী অধ্যাপক ড. মো. একরামুল ইসলাম, সহযোগী অধ্যাপক এসএম রায়হানুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আতিকুর রহমান, সহযোগী অধ্যাপক ড. মো. লোকমান আলী, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইইসিই) বিভাগের অধ্যাপক ড. শেখ রাসেল আল আহমেদ, সহকারী অধ্যাপক লিটন চন্দ্র পাল এবং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. এএইচএম ইফতেখারুল ফেরদৌস।

উল্লেখ্য, গতবছর বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় পাবিপ্রবির ৪ জন শিক্ষক স্থান পেয়েছিলেন। এবছর নতুন ৪ জন যুক্ত হয়ে মোট ৮ জন শিক্ষক এই তালিকায় স্থান পেয়েছেন। ৮ জন শিক্ষকের মধ্যে গণিত বিভাগের অধ্যাপক ড. মো. নূর আলম টানা ৫বার বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন। এছাড়াও, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. একরামুল ইসলাম, সহযোগী অধ্যাপক এসএম রায়হানুল ইসলাম এবং ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইইসিই) বিভাগের অধ্যাপক ড. শেখ রাসেল আল আহমেদও তালিকায় স্থান পেয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘প্রেম খুঁজতে এখন আরো বিভ্রান্তি’, বললেন ঐশ্বর্য

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০২:২৯ পি.এম


‘প্রেম খুঁজতে এখন আরো বিভ্রান্তি’, বললেন ঐশ্বর্য

আধুনিক যুগে প্রেমের সম্পর্কের ধরন পরিবর্তিত হয়েছে। ডেটিং অ্যাপের প্রভাবে পছন্দের মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, কিন্তু এর সঙ্গে বিভ্রান্তির পরিমাণও বেড়েছে। অভিনেত্রী ঐশ্বর্য লক্ষ্মীর মতে, বর্তমানে মনের মতো মানুষ খুঁজে পাওয়া আগের তুলনায় অনেক বেশি কঠিন হয়ে পড়েছে।

সম্প্রতি ইন্ডিয়া টুডেকে দেওয়া একটি সাক্ষাৎকারে প্রেম, ডেটিং অ্যাপ এবং আধুনিক সম্পর্ক নিয়ে তার মতামত প্রকাশ করেন অভিনেত্রী। তার মতে, মানুষের সামনে এখন অনেক বেশি বিকল্প থাকলেও সঠিক মানুষটিকে বেছে নেওয়া সহজ নয়।

ঐশ্বর্য মন্তব্য করেন, ডেটিং অ্যাপে অসংখ্য বিকল্প থাকার কারণে অনেক সময় মানুষ বুঝতে পারেন না কোন পথে এগোবেন। শেষ পর্যন্ত প্রত্যেকেই এমন একজন মানুষকে খোঁজেন, যাকে নিজের মানুষ বলে মনে হবে। আর সেই খোঁজ এখন আগের চেয়ে বেশি বিভ্রান্তিকর হয়ে উঠেছে।

আধুনিক সম্পর্কের নতুন শব্দগুলো নিয়েও মজা করেন অভিনেত্রী। ‘সিচুয়েশনশিপ’, ‘ন্যানোশিপ’সহ সম্পর্কের নানা নতুন সংজ্ঞা নিয়ে তার মন্তব্য, প্রেমের বিষয়টি এখন অনেক বেশি জটিল হয়ে গেছে। এমনকি ‘বিঞ্জিং’ শব্দটিও সম্পর্কের ক্ষেত্রে ব্যবহৃত হয়, জেনে তিনি অবাক হয়েছেন বলে জানান।

তবে সময়ের সাথে প্রেম সম্পর্কে তার ধারণাও পরিবর্তিত হয়েছে ঐশ্বর্যর। তার কাছে প্রেম এখন মানে স্বস্তি, নিরাপত্তা এবং অন্য একজন মানুষের সামনে নিজের মতো করে থাকতে পারা।

অভিনেত্রী বলেন, সঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রে তিনি প্রথমে ‘কম্প্যাটিবিলিটি’ বা মানসিক সামঞ্জস্যকে গুরুত্ব দেন। প্রথম কথোপকথন থেকেই এমন একটি স্বস্তি থাকা প্রয়োজন, যেখানে নিজের কথা নির্ভয়ে বলা যায় এবং অন্যজন সেটিকে বিচার না করে গ্রহণ করেন।

ঐশ্বর্যর কাছে সম্পর্কের মধ্যে বন্ধুত্বও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মতে, স্বামী-স্ত্রীর আগে দুজনের ভালো বন্ধু হওয়া জরুরি। আশপাশের অনেক দম্পতিকে তিনি দেখেছেন, যাদের সম্পর্কের ভিত্তি বন্ধুত্ব এবং সেই কারণেই তাদের দাম্পত্য ভালো চলছে।

প্রেমের ক্ষেত্রে নিজের পছন্দের কথাও জানান অভিনেত্রী। পর্দায় তিনি অনেক সময় তীব্র ও আবেগঘন প্রেমের গল্পে অভিনয় করলেও বাস্তব জীবনে এমন সম্পর্ক তার পছন্দ নয়।

নিজের অভিনীত ‘মায়ানাদি’ ছবির কথা উল্লেখ করে ঐশ্বর্য জানান, ছবিটি একজন অভিনেতা হিসেবে তার ভাবনাকে অনেকটাই প্রভাবিত করেছে। বাস্তব আবেগনির্ভর প্রেমের গল্পে কাজ করতে তিনি এখনও আগ্রহী। তবে ব্যক্তিগতভাবে তিনি সহজ, স্বস্তিদায়ক ও সুখী প্রেমের গল্পই পছন্দ করেন।

ঐশ্বর্যর ভাষায়, তীব্র ও কষ্টভরা প্রেমের গল্প পর্দায় যতই স্মরণীয় হোক, ব্যক্তিগত জীবনে তিনি এমন সম্পর্ক থেকে অনেকটাই দূরে থাকতে চান। তার পছন্দের প্রেমের গল্পের শেষটা বরং হোক সুখের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হোসেন হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০২:২৯ পি.এম


হোসেন হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় মো. হোসেন নামক এক মালবাহী ট্রাকের চালককে হত্যা সংক্রান্ত মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জগঠন শুনানি আগামী ২৬ অক্টোবরের জন্য পুনঃনির্ধারণ করেছে আদালত।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম এই তারিখ নির্ধারণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী বেলাল হোসেন।

তিনি জানান, মামলার দুই আসামী সাজ্জাদ হোসেন এবং নাইমুল হাসান রাসেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানির কারণে আদালতে উপস্থিত হতে পারেননি। এই কারণে আদালত পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।

এদিন আদালতে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ পলকসহ ৮ জনকে উপস্থিত করা হয়। শুনানি শেষে, লিফট চালু থাকা সত্ত্বেও আদালতের সিঁড়ি দিয়ে ছয়তলায় এজলাসে উঠানো হয়েছে বলে অভিযোগ জানান পলক।

তিনি বলেন, মাননীয় আদালত, "এটা কী ধরনের সিস্টেম, লিফট চালু দেখলাম তার পরেও হাতকড়া পেছনে দিয়ে আমাকে ছয়তলা সিঁড়ি দিয়ে ওঠানো হয়েছে। আদালতের কাছে আমার অনুরোধ, মানবিক দিক বিবেচনায় রেখে হাতকড়া সামনে দেওয়ার ব্যবস্থা করা হোক।"

বিচারক পরে তাকে উদ্দেশ্য করে বলেন, "এটা তো আপনাদের নিরাপত্তার জন্যই।" পলক জবাব দেন, "এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অথরিটি। আপনার না হাতকড়া সামনের দিকে রাখলেই হয়।" এ সময় তিনি সংশ্লিষ্ট আদালতের পিপিকে বলেন, "পিপির মনে রাখা দরকার, তার ওই স্থান থেকে আমার এই স্থানের দূরত্ব বেশি নয়।"

শুনানি শেষে তাকে আদালত থেকে নামানোর সময় সিঁড়ি দিয়ে হাঁটতে দেখা যায়। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে পলক সাংবাদিকদের বলেন, "লিফট শুধু আমাদের জন্য নষ্ট থাকে।"

এ সময় পলকের পক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি, তরিকুল ইসলামসহ অন্যান্যরা এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেন।

আদালত সূত্রে জানা গেছে, এদিন কারাগারে থাকা ৮ জনকে আদালতে উপস্থিত করা হয়। মামলায় ৩৪ জন আসামির মধ্যে ১০ জন কারাগারে আটক রয়েছে, বাকি ২০ জন পলাতক।

মামলার অভিযোগ অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন মো. হোসেন। তিনি পেশায় ট্রাকচালক ছিলেন এবং সেদিন গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফিরছিলেন। চাঁদ উদ্যান এলাকায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। নিহতের মা রীনা বেগম ২০২৪ সালের ৩১ আগস্ট মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক আকরামুজ্জামান আদালতে শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

মামলার অন্যান্য আসামির মধ্যে রয়েছেন— আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, আসিফ আহম্মেদ, তারেকুজ্জামান রাজিব, শেখ বজলুর রহমান, নুর মোহাম্মদ সেন্টু, তোফায়েল সিদ্দিক ওরফে তুহিন, রহমান মিয়া ওরফে এ কে এম অহিদুর রহমান, পলাশ, ওলিউর রহমান, খলিলুর রহমান, ইমন, এস এম রিয়াজুল হক তামিম, মাসুদুর রহমান বিপ্লব, আব্দুস সাত্তার ভূইয়া ওরফে এম এ সাত্তার, পারভেজ ওরফে গোল্ডেন পারভেজ, সুমন মিয়া ওরফে কাইল্লা সুমন, মিলন হোসেন, সোহেল ওরফে ভূইয়া সোহেল ওরফে বুনিয়া সোহেল, সলিম উল্লাহ সলু, ইরফান, মুহাম্মদ বদিউল আলম ওরফে বদিউজ্জামান, ফুরকান হোসেন, শাজাহান খান, সাজ্জাদ হোসেন, ফারুক হোসেন অভি, নাইমুল হাসান রাসেল। আসামিদের মধ্যে পলক, সাদেক, ফুরকান ও শাজাহান কারাগারে আটক রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%