ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

হোসেন হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জগঠন পেছাল


হোসেন হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় মো. হোসেন নামক এক মালবাহী ট্রাকের চালককে হত্যা সংক্রান্ত মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জগঠন শুনানি আগামী ২৬ অক্টোবরের জন্য পুনঃনির্ধারণ করেছে আদালত।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম এই তারিখ নির্ধারণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী বেলাল হোসেন।

তিনি জানান, মামলার দুই আসামী সাজ্জাদ হোসেন এবং নাইমুল হাসান রাসেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানির কারণে আদালতে উপস্থিত হতে পারেননি। এই কারণে আদালত পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।

আরও পড়ুন: পূজা মণ্ডপে কুড়াল হাতে ‘ঘুরঘুর’, এরপর গণেশ প্রতিমা ভাঙচুর

এদিন আদালতে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ পলকসহ ৮ জনকে উপস্থিত করা হয়। শুনানি শেষে, লিফট চালু থাকা সত্ত্বেও আদালতের সিঁড়ি দিয়ে ছয়তলায় এজলাসে উঠানো হয়েছে বলে অভিযোগ জানান পলক।

তিনি বলেন, মাননীয় আদালত, "এটা কী ধরনের সিস্টেম, লিফট চালু দেখলাম তার পরেও হাতকড়া পেছনে দিয়ে আমাকে ছয়তলা সিঁড়ি দিয়ে ওঠানো হয়েছে। আদালতের কাছে আমার অনুরোধ, মানবিক দিক বিবেচনায় রেখে হাতকড়া সামনে দেওয়ার ব্যবস্থা করা হোক।"

বিচারক পরে তাকে উদ্দেশ্য করে বলেন, "এটা তো আপনাদের নিরাপত্তার জন্যই।" পলক জবাব দেন, "এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অথরিটি। আপনার না হাতকড়া সামনের দিকে রাখলেই হয়।" এ সময় তিনি সংশ্লিষ্ট আদালতের পিপিকে বলেন, "পিপির মনে রাখা দরকার, তার ওই স্থান থেকে আমার এই স্থানের দূরত্ব বেশি নয়।"

শুনানি শেষে তাকে আদালত থেকে নামানোর সময় সিঁড়ি দিয়ে হাঁটতে দেখা যায়। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে পলক সাংবাদিকদের বলেন, "লিফট শুধু আমাদের জন্য নষ্ট থাকে।"

আরও পড়ুন: রাজস্থানে ১৫ ফুট গভীর খাদে বাস দুর্ঘটনায় নিহত ৮

এ সময় পলকের পক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি, তরিকুল ইসলামসহ অন্যান্যরা এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেন।

আদালত সূত্রে জানা গেছে, এদিন কারাগারে থাকা ৮ জনকে আদালতে উপস্থিত করা হয়। মামলায় ৩৪ জন আসামির মধ্যে ১০ জন কারাগারে আটক রয়েছে, বাকি ২০ জন পলাতক।

মামলার অভিযোগ অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন মো. হোসেন। তিনি পেশায় ট্রাকচালক ছিলেন এবং সেদিন গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফিরছিলেন। চাঁদ উদ্যান এলাকায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। নিহতের মা রীনা বেগম ২০২৪ সালের ৩১ আগস্ট মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক আকরামুজ্জামান আদালতে শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

আরও পড়ুন: সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয়ের সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

মামলার অন্যান্য আসামির মধ্যে রয়েছেন— আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, আসিফ আহম্মেদ, তারেকুজ্জামান রাজিব, শেখ বজলুর রহমান, নুর মোহাম্মদ সেন্টু, তোফায়েল সিদ্দিক ওরফে তুহিন, রহমান মিয়া ওরফে এ কে এম অহিদুর রহমান, পলাশ, ওলিউর রহমান, খলিলুর রহমান, ইমন, এস এম রিয়াজুল হক তামিম, মাসুদুর রহমান বিপ্লব, আব্দুস সাত্তার ভূইয়া ওরফে এম এ সাত্তার, পারভেজ ওরফে গোল্ডেন পারভেজ, সুমন মিয়া ওরফে কাইল্লা সুমন, মিলন হোসেন, সোহেল ওরফে ভূইয়া সোহেল ওরফে বুনিয়া সোহেল, সলিম উল্লাহ সলু, ইরফান, মুহাম্মদ বদিউল আলম ওরফে বদিউজ্জামান, ফুরকান হোসেন, শাজাহান খান, সাজ্জাদ হোসেন, ফারুক হোসেন অভি, নাইমুল হাসান রাসেল। আসামিদের মধ্যে পলক, সাদেক, ফুরকান ও শাজাহান কারাগারে আটক রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৭ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

আন্তর্জাতিক ডেস্ক

নড়াইল প্রতিনিধি

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:০৬ পি.এম


নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৭ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের পঞ্চম ও অষ্টম শ্রেণিতে ২০২৫ সালে বৃত্তিপ্রাপ্ত ৭৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে বিদ্যালয় চত্বরে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মহীউদ্দিনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আকবর আলী, ধৃতি সুন্দর মল্লিকসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক অমল কান্তি নাগ।

শুধু সার্টিফিকেট অর্জন নয়, আলোকিত ও ভালো মানুষ হওয়ার প্রতি গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।

এদিকে, অষ্টম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী ফারদিন শাহরিয়ার খানসহ অন্যরা জানায়, বিদ্যালয় থেকে এ ধরণের সংবর্ধনা পেয়ে তারা আনন্দিত। পড়ালেখার প্রতি আরও মনোযোগী হয়ে সুশিক্ষায় সুনাগরিক হতে চায়। জীবন গঠনে জেলা প্রশাসক স্যারের সুন্দর পরামর্শ পেয়ে শিক্ষার্থীরা সমৃদ্ধ হয়েছে বলে জানিয়েছে তারা। #

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক

আন্তর্জাতিক ডেস্ক

বাকৃবি প্রতিনিধি

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:০৯ পি.এম


বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক
 
 
 
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১৬ জন শিক্ষক ও গবেষক। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক ও নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ারের প্রস্তুত করা ২০২৬ সালের হালনাগাদ তালিকায় তাঁদের নাম উঠে এসেছে। 
 
বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রকাশিত এ তালিকায় বাংলাদেশের ৮৮টি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের মোট ৩৪৭ জন গবেষক স্থান পেয়েছেন। প্রতিষ্ঠানভিত্তিক হিসাবে ১৬ জন গবেষক নিয়ে দেশের তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। তালিকায় ২২ জন গবেষক নিয়ে প্রথম অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ২০ জন গবেষক নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি)।
 
২০২৬ সালের এ তালিকা মূলত ২০২৫ সালে গবেষণাপত্রের উদ্ধৃতি বা সাইটেশনের প্রভাব বিবেচনায় প্রস্তুত করা হয়েছে। একক বছরের (সিঙ্গেল-ইয়ার) গবেষণা-প্রভাব মূল্যায়নের ভিত্তিতে বাকৃবির ১৬ জন গবেষক এতে স্থান পেয়েছেন।
 
তালিকায় স্থান পাওয়া গবেষকেরা হলেন তালিকায় স্থান পাওয়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা হলেন, ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. শাহজাহান, কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. এহসানুল কবীর, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল হান্নান, অ্যাকোয়াকালচার বিভাগের সহকারী অধ্যাপক মো. ফজলে রোহানী, মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. তানভীর রহমান, কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. এস এম লুৎফুল কবির।
 
এছাড়া তালিকায় আরো স্থান পেয়েছেন উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. কে এম গোলাম দস্তগীর, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. তাহজিব-উল-আরিফ, অ্যাকোয়াকালচার বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল হক, কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগের অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান খান, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল মজিদ, কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের সহযোগী অধ্যাপক ড. টুম্পা রানী সরকার, কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. হুমায়ূন কবির, সীড সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সাইদুর রহমান এবং প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নুরুজ্জামান।
 
উল্লেখ্য, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক জন পি এ আয়োনিডিসের নেতৃত্বে প্রস্তুত করা আন্তর্জাতিক এ তথ্যভান্ডারে গবেষকদের কর্মজীবনের সামগ্রিক গবেষণা-প্রভাব এবং নির্দিষ্ট এক বছরের গবেষণা-প্রভাব পৃথকভাবে মূল্যায়ন করা হয়। গত বছরের তুলনায় এবার বাকৃবির গবেষকের সংখ্যা চারজন বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক এ তালিকায় বিশ্ববিদ্যালয়টির ১৬ গবেষকের অন্তর্ভুক্তি বাকৃবির গবেষণা কার্যক্রমের বৈশ্বিক দৃশ্যমানতার একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত।
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্যাসিবাদী সরকার শিক্ষাব্যবস্থা ধ্বংস করেছে: রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৯ পি.এম


ফ্যাসিবাদী সরকার শিক্ষাব্যবস্থা ধ্বংস করেছে: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ মন্তব্য করেছেন যে, ফ্যাসিবাদী সরকারের শাসনকালে দেশের শিক্ষাব্যবস্থা এবং নৈতিক ভিত্তিকে চরমভাবে পক্ষাঘাতগ্রস্ত করা হয়েছিল।

তিনি অভিযোগ করেন যে, গুণগত শিক্ষা প্রদানের পরিবর্তে কেবল পাসের হার (৯০-৯৫ শতাংশ) দেখানোর রাজনীতি করা হয়েছিল। এমনকি, খাতায় না লিখলেও শিক্ষকদের এবং শিক্ষা কর্মকর্তাদের ওপর চাপ দিয়ে পাস করানোর জন্য বাধ্য করা হতো।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের আয়োজনে অনুষ্ঠিত বিশাল শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘একটি জাতির মেরুদণ্ড দুর্বল হলে, পুরো শরীর পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে, ঠিক তেমনি শিক্ষা খাত ধ্বংস হলে পুরো জাতি পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায়। অতীতের সরকারগুলোর অতিরিক্ত রাজনীতিকরণের কারণে আমাদের শিক্ষার গুণগত মান অনেক নিচে নেমে গেছে। বইয়ের পাতায় ব্যক্তির গুণকীর্তন ও ছবি রাখার প্রাধান্য থাকলেও নৈতিক শিক্ষার স্থান ছিল না।’

শিক্ষকদের উদ্দেশ্যে রিজভী আহ্বান জানান যে, আন্দোলনের পাশাপাশি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে তোলার দায়িত্বও তাদের নিতে হবে।

তিনি বলেন, দাবি আদায়ের পাশাপাশি শিক্ষার গুণগত মান নিশ্চিত করাও অত্যন্ত জরুরি।

বিএনপির প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, বিএনপি সব সময় প্রতিশ্রুতি ও বাস্তবায়নের অসাধারণ সমন্বয় করে এসেছে। শিক্ষক সমাজের ন্যায্য দাবিদাওয়ার বিষয়ে দল সচেতন। আমাদের দলের যে ভিশন ও পরিকল্পনা রয়েছে, তাতে শিক্ষক সমাজ কখনো তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হবে না।

এই সমাবেশে সভাপতিত্ব করেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। সমাবেশে দেশজুড়ে আগত শিক্ষক-কর্মচারী নেতারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু, সহ-অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন এবং শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মহাসচিব চৌধুরী মুকিম উদ্দীন মাহমুদও বক্তব্য দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩১ পি.এম


আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা সম্পর্কে তথ্য প্রদান করেছে আবহাওয়া অধিদপ্তর। এই সময়ের মধ্যে ছয়টি বিভাগে তুলনামূলকভাবে বেশি বৃষ্টির ঘটনা ঘটতে পারে। তাপমাত্রা দিন ও রাতের ক্ষেত্রে সামান্য কমে যেতে পারে।

আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, আগামীকাল শুক্রবার সকাল পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক স্থানে এই ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ সময়ে দেশের কিছু অঞ্চলে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমি বায়ু বাংলাদেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের ওপর মোটামুটি সক্রিয় অবস্থায় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের পশ্চিমাঞ্চল থেকে বিদায় নিয়েছে এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্যান্য অঞ্চল থেকেও বিদায় নিতে পারে।

শনিবার (১০ অক্টোবর) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু স্থানে এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

রোববার (১১ অক্টোবর) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের দুয়েক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সোমবার (১২ অক্টোবর) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%