০৬:৫৫ পি.এম
ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের বানাই বাজার এলাকার বাসিন্দা সেটেলমেন্ট কর্মকর্তা মো. ফিরোজ হাওলাদারের সম্পদ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন উঠেছে। তার সম্পদের উৎস খতিয়ে দেখার দাবি জানিয়েছেন এলাকাবাসীর কেউ কেউ।
স্থানীয় সূত্রে জানা যায়, মো. ফিরোজ হাওলাদারের পিতা তেমন কোনো বড় ধরনের সম্পদের মালিক ছিলেন না। লেখাপড়া শেষে তিনি সেটেলমেন্ট অফিসে চাকরিতে যোগ দেন। তবে চাকরিতে যোগদানের পর থেকে তার সম্পদ বৃদ্ধির বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা রয়েছে বলে অভিযোগ উঠেছে।
আরও পড়ুন: আলফাডাঙ্গায় প্রবাসী আকাশ মিয়ার বিরুদ্ধে বানোয়াট কুৎসা রটানোর প্রতিবাদ করায় একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম
অভিযোগকারীদের দাবি, ফিরোজ হাওলাদারের নামে ও পরিবারের সদস্যদের নামে বিভিন্ন স্থানে জমি, সঞ্চয় এবং অন্যান্য সম্পদ রয়েছে। এছাড়া বরিশালে জমি কিনে বাড়ি নির্মাণ করেছেন বলেও অভিযোগ রয়েছে।
স্থানীয়দের আরও অভিযোগ, তার সন্তানদের লেখাপড়ার পেছনে প্রতি মাসে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে, যা তার সরকারি বেতনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না—তা নিয়ে প্রশ্ন রয়েছে।
তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কোনো সরকারি তদন্ত প্রতিবেদন বা প্রমাণ এখনো প্রকাশ্যে পাওয়া যায়নি। মো. ফিরোজ হাওলাদারের বক্তব্যও এ বিষয়ে জানা যায়নি।
স্থানীয় বাসিন্দারা বিষয়টি তদন্ত করে প্রকৃত তথ্য উদঘাটনের জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক)সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
আরও পড়ুন: বাকেরগঞ্জে পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বি-ক্ষোভ মিছিল ও সমাবেশ
উল্লেখ্য, মো. ফিরোজ হাওলাদার এর আগে মঠবাড়িয়া, ভান্ডারিয়াসহ বিভিন্ন উপজেলায় কর্মরত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন