১০:১১ এম
গার্মেন্টস শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হবে বুধবার (৪ নভেম্বর) বিকেল ৩টায়।
এ তথ্য নিশ্চিত করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম সকালে।
পোশাকশিল্পের শ্রমিকেরা গত সপ্তাহে ৩০ হাজার টাকা মজুরি করার দাবিতে বিক্ষোভ শুরু করেন। চলতি সপ্তাহের প্রথম দিন থেকে গাজীপুর, সাভার–আশুলিয়া ও মিরপুরে এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: পতেঙ্গায় শিশু সোহাগ হত্যা: ইমাম হোসেনের মৃত্যুদণ্ড
সরকার গত রোববার পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর উদ্দেশ্যে নিম্নতম মজুরি বোর্ড গঠন করলেও পরিস্থিতির উন্নতি হয়নি।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মজুরি বোর্ড শাখা থেকে এ সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করা হয়েছে।
উপসচিব মো. মাহবুবুর রহমানের সই করা গেজেটে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সংশোধিত ২০২৬) এর ১৩৮ ধারার ৩(ক) ও ৩(খ) উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার ‘গার্মেন্টস’ শিল্প সেক্টরে নিম্নলিখিত ব্যক্তিদের নিম্নতম মজুরি বোর্ডের সদস্য হিসেবে নিয়োগ দিয়েছে।
গেজেটে বিজিএমইএ’র পরিচালক এ বি এম সামছুদ্দিনকে মালিকপক্ষের প্রতিনিধিত্বকারী সদস্য হিসেবে এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডাব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতারকে শ্রমিকপক্ষের প্রতিনিধিত্বকারী সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে।
আরও পড়ুন: আ.লীগ ও অন্তর্বর্তী সরকারের আমলের অনিয়ম-দুর্নীতির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি
এছাড়াও, গেজেটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদকে নিরপেক্ষ সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম-মহাসচিব আসিফ আইয়ুবকে মালিকদের প্রতিনিধিত্বকারী সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনকে শ্রমিকদের প্রতিনিধিত্বকারী সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন