০৩:১৭ পি.এম
বান্দরবানের রুমা উপজেলা সদরের থানা পাড়ায় বৃহস্পতিবার রাত ১১ জুনের রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডে ৪টি দোকান ও কয়েকটি ঘর সম্পূর্ণরূপে পুড়ে গেছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঘটে এই অগ্নিকাণ্ডের ঘটনা।
ফায়ার সার্ভিসের সূত্রে জানা যায়, রাতের এই ভয়াবহ আগুন লাগার খবর পেয়ে রুমা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে তারা সক্ষম হয়। অগ্নিকাণ্ডের কারণ এখনও তদন্ত করে দেখা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এই অগ্নিকাণ্ডের ফলে চিং শৈ প্রু মারমা, মে ম্রা, চিং মারমা, চসিং রাখাইন ও সাইফুল ইসলামের দোকানগুলো সম্পূর্ণ পুড়ে গেছে। এই ঘটনায় আশপাশের কয়েকটি বসতঘরও ভস্মীভূত হয়ে গেছে।
আরও পড়ুন: গাইবান্ধায় নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন