প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নড়াইল সদর উপজেলায় শিক্ষার্থী এবং শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী আয়োজন করা হয়েছে। এই প্রদর্শনীটি আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে ‘সৃজনশীলতা ও বিশ্লেষণধর্মী চিন্তা সৃষ্টিতে গুরুত্বারোপ এবং সুশিক্ষায় মেধাবী শিক্ষক’ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ‘উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী পুরস্কার’ এবং ‘সুশিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার’ প্রদানের উদ্দেশ্যে এডুকেশনাল এক্সিলেন্স সার্পোট স্কিমের আয়োজনে এবং সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে এ অনুষ্ঠানটি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার টি.এম. রাহসিন কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান আলেক, জেলা শিক্ষা অফিসার মো. জামাল উদ্দিন।
অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামান মল্লিক, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা বিকাশ কুসুম চক্রবর্তী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণও উপস্থিত ছিলেন।
বক্তারা এই বিষয়ে মন্তব্য করে বলেন, তরুণদের উদ্ভাবনী চিন্তা, বৈজ্ঞানিক অনুসন্ধান এবং উদ্যোক্তা মনোভাব বিকাশের লক্ষ্যে এই ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
এছাড়াও জেলার লোহাগড়া এবং কালিয়াতেও উপজেলা পর্যায়ের শিক্ষার্থী এবং শিক্ষকদের অংশগ্রহণে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী আয়োজন করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন