ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

অ্যাপসের মাধ্যমে প্রেম, বাংলাদেশে এসে খালি হাতে ফিরলেন চীনা নাগরিক


অ্যাপসের মাধ্যমে প্রেম, বাংলাদেশে এসে খালি হাতে ফিরলেন চীনা নাগরিক

মোবাইলে একটি অ্যাপসের মাধ্যমে চীনের নাগরিক এম এ হাইশানের (৩৯) সঙ্গে কুষ্টিয়ার রিয়া আক্তার নামের একজন মেয়ের পরিচয় হয়েছিল প্রায় আট মাস আগে। তাদের মধ্যে কথাবার্তার এক পর্যায়ে বন্ধুত্ব গড়ে ওঠে, যার পরিণতি হয় প্রেমের সম্পর্ক। সেই প্রেমের টানেই হাইশান সুদূর চীন থেকে বাংলাদেশে এসে হাজির হয়েছেন। যদিও তিনি প্রেমিকার সঙ্গে দেখা করতে পেরেছেন, কিন্তু বিয়ের আগেই খালি হাতে নিজ দেশে ফেরত যাওয়ার পরিস্থিতিতে পড়েছেন।

বুধবার (১০ জুন) কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উত্তর পার সাঁওতা এলাকায় এটি ঘটে।

অভিযোগ রয়েছে যে, প্রায় আট মাস আগে সামাজিক একটি অ্যাপসের মাধ্যমে কুমারখালীর রিয়ার সঙ্গে হাইশানের পরিচয় হয়। তাদের মধ্যে প্রাথমিক পরিচয়ের পর বেরিয়ে আসে কথাবার্তা এবং বন্ধুত্ব। এখানে বন্ধুত্বের পরিণতি হিসেবে তারা প্রেমের সম্পর্ক গড়ে তোলে। সেই প্রেমের টানেই বুধবার (১০ জুন) সকালে তিনি একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। সেখানে রিয়া এবং তার দাদি হাইশানকে রিসিভ করে সরাসরি কুমারখালী নিয়ে যান। বৃহস্পতিবার তিনি ফিরে যাওয়ার জন্য কুমারখালী ত্যাগ করেন।

আরও পড়ুন: ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহানগর বিএনপির প্রস্তুতি সভা

রিয়া আক্তার বলেন, "প্রায় আট মাস আগে অ্যাপসের মাধ্যমে আমাদের পরিচয় হয় এবং বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে। বুধবার বিকেলে তিনি আমাদের বাসায় এসেছিলেন এবং আমি ও আমার দাদি তাকে ঢাকা এয়ারপোর্টে আনতে গিয়েছিলাম। আমি বর্তমানে এসএসসি পরীক্ষার্থী, আমার বয়স কম হওয়ায় পরিবারসহ অনেকেই বিয়েতে অসম্মতি জানিয়েছেন; এজন্য আমরা বিয়ের পরিকল্পনা করছি না। হাইশান আজ (বৃহস্পতিবার) দুপুরে ঢাকা উদ্দেশে রওনা দিয়েছেন আমাদের বাসা থেকে।"

রিয়া আরও বলেন, "আমি অপেক্ষা করবো যতদিন না আমার বিয়ের বয়স হয়। আর তখন যদি সে না আসে তাহলে আমি আমার জন্য নতুন করে চিন্তা করবো।"

এ বিষয়ে, মেয়ে জানায় যে, তার মা এই ব্যাপারে মন্তব্য করতে রাজি নন। তবে নাম প্রকাশে অনিচ্ছুক মেয়ের মা বলেন, "ওই লোকের সঙ্গে আমার মেয়ের পরিচয় হওয়ার পর সে আমাকে বিষয়টি জানিয়েছে। গতকাল সে বাংলাদেশে এসেছে। মেয়ের বয়স কম হওয়ায় আমরা সিদ্ধান্ত নিয়েছি, বিয়ে দেব না।"

চীনা নাগরিক এম এ হাইশান বলেন, "মোবাইল অ্যাপসের মাধ্যমে আমাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক থেকে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে। আমি এসেছিলাম বিয়ে করতে এবং দেশে ফিরে যাব। কিন্তু, কিছু সমস্যা কারণে বিয়ে হচ্ছে না। তবে আমি দেড় বছর অপেক্ষা করবো আমার প্রিয়তমার জন্য।"

আরও পড়ুন: বিজলী ক্যাবলস লিমিটেডের পুরস্কার পেলেন, নারায়ণগঞ্জের রনি মল্লিক ও নবী হোসেন।

স্থানীয় বাসিন্দাদের মতামত, "আমাদের এই গ্রামে এর আগে এমন ঘটনা ঘটেনি। চীন থেকে ওই লোক এসে আমাদের গ্রামের মেয়েকে বিয়ে করতে এসেছে অথচ তার সম্পর্কে আমরা ভালোভাবে কিছু জানি না। তাছাড়া তার ভাষাও আমরা বুঝি না। আশপাশের লোকজন তাকে দেখার জন্য আসছেন।"

এদিকে চাপড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনামুল হক মনজু জানান, "প্রেমের সম্পর্কের জেরে চীনা লোক এসে আমাদের গ্রামে এসেছে। আমরা রাতে প্রশাসনসহ পাহারা দিয়েছি। আশা করি, মেয়ের পরিবার বিষয়টি বুঝতে পেরেছে এবং তারা মেয়েকে বিয়ে দিতে আগ্রহী নন। মেয়েটি কেবল এসএসসি পরীক্ষার্থী, তার বয়সও কম। এজন্য দুপুরে প্রশাসনের সহায়তায় চীনা ব্যক্তিকে তার দেশে ফেরত পাঠানো হয়েছে।"

কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আখতার বলেন, "ঘটনাটি আমার জানা আছে। ওই চীনা ব্যক্তি বর্তমানে তার দেশে ফেরত গেছেন। আমরা সব সময় বিষয়টি পর্যবেক্ষণে রেখেছিলাম। আসলে পরিবারের সদস্যরা বুঝতে পেরেছিলেন যে, তাদের মেয়ের বয়স কম। এই কারণে পরিবার থেকে বিয়ের অনুমতি দেওয়া হয়নি।

আরও পড়ুন: মাদক ও কিশোর গ্যাং দমনে কাউনিয়ায় পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডোবে পড়ে শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৭:৩৫ পি.এম


ডোবে পড়ে শিশুর মৃত্যু

গাইবান্ধার গোবিন্দঞ্জে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে আব্দুর রহমান (৩) নামে এক শিশুর মৃত্যু ঘটে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার নাকাই ইউনিয়নের নাকাই গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান একই উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের কুন্দুলপাড়া এলাকার আল আমিনের ছেলে।

এই বিষয়টি নিশ্চিত করেন নাকাই ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড (ইউপি) সদস্য তাজুল ইসলাম।

স্থানীয়রা ও ইউপি সদস্য জানান, কয়েকদিন আগে শিশুটি তার মা শিউলি বেগমের সাথে ওই এলাকায় নানা আব্দুল খালেকের বাড়িতে বেড়াতে আসেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আব্দুর রহমান উঠানে অন্য শিশুদের সাথে খেলা করছিল। একসময় শিশুটিকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। আশপাশের বাড়িতেও তাকে পাওয়া যায়নি। পরে বাড়ির সামনে ডোবাতে নেমে তাকে খুঁজতে গিয়েও শিশু আব্দুর রহমানকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

শিশুটির মা শিউলি বেগম বলেন, খেলতে দেখে আমি বাড়ির ভিতরে যাই, কিছুক্ষণ পর বের হয়ে এসে দেখি আব্দুর রহমান নেই। পরে ডোবা থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

শিশুটির বাবা আল আমিন জানান, সকালে মা ও ছেলেকে বাড়িতে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু পথে গিয়ে ছেলের মৃত্যুর কথা জানতে পারি। আমি ছেলের শোক সইবো কি করে? এই প্রশ্ন তার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাবি ছাত্র উপদেষ্টা অধ্যাপক আমিরুল ইসলাম কনক আস্থা অর্জনে ব্যর্থ হয়ে পদত্যাগ করেছেন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৭:৩৬ পি.এম


রাবি ছাত্র উপদেষ্টা অধ্যাপক আমিরুল ইসলাম কনক আস্থা অর্জনে ব্যর্থ হয়ে পদত্যাগ করেছেন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্র উপদেষ্টা অধ্যাপক আমিরুল ইসলাম কনক স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।

তিনি বৃহস্পতিবার (১১ জুন) দুপুর দুইটায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ব্যক্তিগত টাইমলাইনে রেজিস্ট্রার বরাবর পাঠানো পদত্যাগপত্রের ছবি প্রকাশ করে এই ঘোষণা দেন। তিনি জানিয়ে দেন, শিক্ষার্থীদের মাঝে কাঙ্ক্ষিত আস্থা অর্জন করতে না পারায় এবং প্রাতিষ্ঠানিক ব্যস্ততা বৃদ্ধির কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

লিখিতপত্রে অধ্যাপক আমিরুল ইসলাম উল্লেখ করেন, গত ২০২৪ সালের ৬ সেপ্টেম্বর থেকে তিনি ছাত্র উপদেষ্টার দায়িত্বে নিযুক্ত ছিলেন। বর্তমানে প্রাতিষ্ঠানিক একাডেমিক ও গবেষণামূলক কাজের ব্যস্ততা বেড়ে যাওয়ার কারণে তার পক্ষে এই পদের গুরুদায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না।

পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ বলেন, তারা ইতিমধ্যেই পদত্যাগপত্রটি হাতে পেয়েছেন। বিএনটি বিষয়টি নিয়ে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

অধ্যাপক আমিরুল ইসলাম বলেন, আকস্মিক এই পদত্যাগের কারণ জানতে চাইলে, ‘গতকাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর আকস্মিক মৃত্যু আমাকে গভীরভাবে ব্যথিত করেছে। আমি সবসময় শিক্ষার্থীদের মানসিক সংকট উত্তরণে পাশে থাকার এবং তাদের প্রয়োজনীয় মনস্তাত্ত্বিক পরামর্শ দেওয়ার আপ্রাণ চেষ্টা করেছি। এর আগে অনেক শিক্ষার্থীকে চরম হতাশা ও মানসিক অবসাদ থেকে ফিরিয়ে এনেছি, তারা এখন স্বাভাবিক জীবনে সুপ্রতিষ্ঠিত। এরপরও কেন শিক্ষার্থীরা এমন আত্মহননের পথ বেছে নিচ্ছে?’

তিনি আরও বলেন, ‘যেকোনো সংকটে তারা তো অন্তত একবার ছাত্র উপদেষ্টার পরামর্শ নিতে পারত! আমার মনে হয়েছে, আমি শিক্ষার্থীদের মাঝে সেই কাক্সিক্ষত আস্থা ও ভরসার জায়গা তৈরি করতে পারিনি। এই নৈতিক দায়বদ্ধতা এবং একই সঙ্গে প্রাতিষ্ঠানিক ব্যস্ততা বৃদ্ধির কারণেই আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’

এদিকে, উল্লেখ্য যে, গতকাল বুধবার (১০ জুন) দুপুর দুইটার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমজাদের মোড় এলাকার একটি ছাত্রাবাস থেকে ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহফুজুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করেছে পুলিশ। তার মৃত্যুর ২৪ ঘন্টা পেরোনোর আগেই পদত্যাগের সিদ্ধান্ত নেন অধ্যাপক কনক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে ব্রাজিলের সমর্থনে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৭:৩৭ পি.এম


শেরপুরে ব্রাজিলের সমর্থনে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত

শেরপুরে ব্রাজিল ফুটবল দলের শুভকামনায় মিলনমেলা ও আনন্দ মিছিল আয়োজন করেছেন ব্রাজিল সমর্থকরা।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে শেরপুর সরকারি কলেজ মাঠে মিলনমেলা শেষে আনন্দ র‌্যালি বের করেন সমর্থকরা।

এ সময় ব্রাজিল ফুটবল দলের ভক্তরা হলুদ জার্সি পরে ভুভুজেলা বাজানোসহ নানা রঙের ফেস্টুন, ব্যানার এবং জাতীয় ও ব্রাজিলের পতাকা নিয়ে উল্লাস প্রকাশ করেন। এই আনন্দ র‌্যালির আয়োজন করেছে শেরপুর জেলা ব্রাজিল ফ্রেন্ডসক্লাব।

র‍্যালিতে সম্প্রতি শেরপুরের এক আর্জেন্টিনার সমর্থক দুধ দিয়ে গোসল করে ব্রাজিল দলের সমর্থক হিসেবে যোগ দেওয়া ভাইরাল হওয়া শিবুও অংশ নেয়।

এ বিষয়ে ব্রাজিল ফ্রেন্ডস ক্লাবের আয়োজকদের অন্যতম জাকির হোসেন বলেন, শেরপুরে আমরা বিশ্বকাপ ফুটবলের ব্রাজিল দলের অন্যতম সমর্থক। আমরা আশা করছি এবার ব্রাজিল চ্যাম্পিয়ন হবে। কারণ ব্রাজিল হচ্ছে তারকা খেলোয়াড় সমৃদ্ধ দল এবং নান্দনিক ছন্দের খেলার একটি দল। সেজন্য আমরা ব্রাজিল ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে এই মিলনমেলা এবং র‍্যালির আয়োজন করেছি। ব্রাজিলের খেলা গুলো শহরের বিভিন্ন মোড়ে প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শনের ব্যবস্থা করা হবে বলেও জানান আয়োজকরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাড়বে পাঙ্গাশ মাছের দাম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৭:৩৯ পি.এম


বাড়বে পাঙ্গাশ মাছের দাম

দেশীয় মৎস্য প্রক্রিয়াকরণশিল্পকে সুরক্ষা দিতে, আমদানি করা পাঙ্গাশ মাছের ফিলের ওপর ২০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করছেন।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টার দিকে বাজেট প্রস্তাব পেশ করা শুরু করেন তিনি। কিছু কিছু পণ্য ও সেবার ওপর শুল্ককর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতে এসব পণ্যের দাম বেড়ে যেতে পারে এবং বাজেটের শুল্ককর প্রস্তাব ঘোষণার সঙ্গে সঙ্গেই কার্যকর হয়ে যায়।

প্রতিরক্ষায় প্রায় ২ হাজার কোটি বরাদ্দ বাড়ানোর প্রস্তাব রয়েছে।

আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নিত্যপ্রয়োজনীয় পণ্য, জ্বালানি, চিকিৎসাসামগ্রী, মোবাইল ফোন, বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি খাতে কর ও শুল্ক ছাড়ের প্রস্তাব আসতে পারে। এতে আমদানি করা পাঙ্গাশ মাছের দাম বাড়তে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%