০৭:৩৫ পি.এম
গাইবান্ধার গোবিন্দঞ্জে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে আব্দুর রহমান (৩) নামে এক শিশুর মৃত্যু ঘটে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার নাকাই ইউনিয়নের নাকাই গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান একই উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের কুন্দুলপাড়া এলাকার আল আমিনের ছেলে।
এই বিষয়টি নিশ্চিত করেন নাকাই ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড (ইউপি) সদস্য তাজুল ইসলাম।
স্থানীয়রা ও ইউপি সদস্য জানান, কয়েকদিন আগে শিশুটি তার মা শিউলি বেগমের সাথে ওই এলাকায় নানা আব্দুল খালেকের বাড়িতে বেড়াতে আসেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আব্দুর রহমান উঠানে অন্য শিশুদের সাথে খেলা করছিল। একসময় শিশুটিকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। আশপাশের বাড়িতেও তাকে পাওয়া যায়নি। পরে বাড়ির সামনে ডোবাতে নেমে তাকে খুঁজতে গিয়েও শিশু আব্দুর রহমানকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
আরও পড়ুন: ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহানগর বিএনপির প্রস্তুতি সভা
শিশুটির মা শিউলি বেগম বলেন, খেলতে দেখে আমি বাড়ির ভিতরে যাই, কিছুক্ষণ পর বের হয়ে এসে দেখি আব্দুর রহমান নেই। পরে ডোবা থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
শিশুটির বাবা আল আমিন জানান, সকালে মা ও ছেলেকে বাড়িতে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু পথে গিয়ে ছেলের মৃত্যুর কথা জানতে পারি। আমি ছেলের শোক সইবো কি করে? এই প্রশ্ন তার।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন