ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

শেরপুরে ব্রাজিলের সমর্থনে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত


শেরপুরে ব্রাজিলের সমর্থনে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত

শেরপুরে ব্রাজিল ফুটবল দলের শুভকামনায় মিলনমেলা ও আনন্দ মিছিল আয়োজন করেছেন ব্রাজিল সমর্থকরা।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে শেরপুর সরকারি কলেজ মাঠে মিলনমেলা শেষে আনন্দ র‌্যালি বের করেন সমর্থকরা।

এ সময় ব্রাজিল ফুটবল দলের ভক্তরা হলুদ জার্সি পরে ভুভুজেলা বাজানোসহ নানা রঙের ফেস্টুন, ব্যানার এবং জাতীয় ও ব্রাজিলের পতাকা নিয়ে উল্লাস প্রকাশ করেন। এই আনন্দ র‌্যালির আয়োজন করেছে শেরপুর জেলা ব্রাজিল ফ্রেন্ডসক্লাব।

আরও পড়ুন: ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহানগর বিএনপির প্রস্তুতি সভা

র‍্যালিতে সম্প্রতি শেরপুরের এক আর্জেন্টিনার সমর্থক দুধ দিয়ে গোসল করে ব্রাজিল দলের সমর্থক হিসেবে যোগ দেওয়া ভাইরাল হওয়া শিবুও অংশ নেয়।

এ বিষয়ে ব্রাজিল ফ্রেন্ডস ক্লাবের আয়োজকদের অন্যতম জাকির হোসেন বলেন, শেরপুরে আমরা বিশ্বকাপ ফুটবলের ব্রাজিল দলের অন্যতম সমর্থক। আমরা আশা করছি এবার ব্রাজিল চ্যাম্পিয়ন হবে। কারণ ব্রাজিল হচ্ছে তারকা খেলোয়াড় সমৃদ্ধ দল এবং নান্দনিক ছন্দের খেলার একটি দল। সেজন্য আমরা ব্রাজিল ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে এই মিলনমেলা এবং র‍্যালির আয়োজন করেছি। ব্রাজিলের খেলা গুলো শহরের বিভিন্ন মোড়ে প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শনের ব্যবস্থা করা হবে বলেও জানান আয়োজকরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাড়বে পাঙ্গাশ মাছের দাম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৭:৩৯ পি.এম


বাড়বে পাঙ্গাশ মাছের দাম

দেশীয় মৎস্য প্রক্রিয়াকরণশিল্পকে সুরক্ষা দিতে, আমদানি করা পাঙ্গাশ মাছের ফিলের ওপর ২০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করছেন।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টার দিকে বাজেট প্রস্তাব পেশ করা শুরু করেন তিনি। কিছু কিছু পণ্য ও সেবার ওপর শুল্ককর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতে এসব পণ্যের দাম বেড়ে যেতে পারে এবং বাজেটের শুল্ককর প্রস্তাব ঘোষণার সঙ্গে সঙ্গেই কার্যকর হয়ে যায়।

প্রতিরক্ষায় প্রায় ২ হাজার কোটি বরাদ্দ বাড়ানোর প্রস্তাব রয়েছে।

আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নিত্যপ্রয়োজনীয় পণ্য, জ্বালানি, চিকিৎসাসামগ্রী, মোবাইল ফোন, বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি খাতে কর ও শুল্ক ছাড়ের প্রস্তাব আসতে পারে। এতে আমদানি করা পাঙ্গাশ মাছের দাম বাড়তে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে পুকুরে ডুবে একজনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৭:৩৯ পি.এম


চট্টগ্রামে পুকুরে ডুবে একজনের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কানুনগো পাড়া এলাকায় একটি দোকান থেকে ফেরার পথে ৫০ বছর বয়সী এক ব্যক্তি, যিনি রতন সর্দার নামে পরিচিত, পুকুরে ডুবে মারা গেছে। জানা গেছে, তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন। রতন সর্দার আমুচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের প্রফুল্ল সর্দারের পুত্র। বুধবার দিবাগত রাত ৮টার দিকে উপজেলার কানুনগোপাড়ায় এই ঘটনা ঘটেছে।

নিহতের ছেলে দুর্জয় সর্দার জানান, গতকাল রাত সোয়া ৮টার দিকে তার বাবা দোকানে আড্ডা দিয়ে বাড়ি ফেরার সময় একটি পুকুরে পড়ে যান। এর আধা ঘণ্টা পর একজন ব্যক্তি তাকে দেখতে পেয়ে খবর দেয় এবং উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা আহত রতন সর্দারকে মৃত ঘোষণা করেন। তিনি দীর্ঘদিন ধরে মৃগী রোগে পীড়িত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সঞ্চয় সেন জানান, বুধবার রাত সোয়া ৯টার দিকে মৃত রতন নামের এক ব্যক্তিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এআই বলছে আর্জেন্টিনা এবার বিশ্বকাপ ‘জিতবে’ না!

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৭:৪০ পি.এম


এআই বলছে আর্জেন্টিনা এবার বিশ্বকাপ ‘জিতবে’ না!

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এর আগে আমরা ‘পল দ্য অক্টোপাস’-এর মতো বিখ্যাত সব ভবিষ্যদ্বাণীকারীকে দেখেছি। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং মেশিন লার্নিংয়ের এই যুগে ফুটবল বিশ্বকাপের বিজয়ী দল বেছে নেওয়ার পদ্ধতি এখন আগের চেয়ে অনেক বেশি সূক্ষ্ম ও আধুনিক হয়ে উঠেছে। এরকম এক চমকপ্রদ ভবিষ্যদ্বাণী নিয়ে এসেছেন অস্ট্রিয়ার ইনসব্রুক বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যানের অধ্যাপক আখিম জেইলেইস। তিনি একটি জটিল মেশিন লার্নিং অ্যালগরিদম এবং লক্ষাধিক সিমুলেশনের ওপর ভিত্তি করে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়ন দলের নাম বের করেছেন। আর তার এই মডেলের তথ্য অনুযায়ী, এবারের আসরে শিরোপা জয়ের দৌড়ে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কিন্তু সবার শীর্ষে অবস্থান করছে না।

অধ্যাপক আখিম জেইলেইসের তৈরি করা এই বিশেষ অ্যালগরিদমটি মূলত দুটি ধাপে কাজ করে। প্রথম ধাপে ফুটবলারদের বাজারমূল্য, দলগুলোর শক্তি এবং আন্তর্জাতিক বুকমেকারদের মতামতের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিশদ পরিসংখ্যানের মাধ্যমে বিশ্লেষণ করা হয়। এরপর, দ্বিতীয় ধাপে মেশিন লার্নিং অ্যালগরিদম ব্যবহার করে এই সব তথ্য ও উপাত্তকে নিখুঁতভাবে সমন্বয় করা হয়। পুরো টুর্নামেন্টের সম্ভাব্য গতিপথ এবং ফলাফল কেমন হতে পারে, তা নিশ্চিত হতে এই মডেলটির মাধ্যমে প্রায় ১ লক্ষ বার টুর্নামেন্টের কৃত্রিম সিমুলেশন বা মহড়া চালানো হয়েছে। আর তাতেই বেরিয়ে এসেছে এবারের বিশ্বকাপের আসল ফেভারিট দলের নাম।

এই অ্যালগরিদমের চূড়ান্ত ফলাফল বলছে, ২০২৬ ফুটবল বিশ্বকাপ জয়ের সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে স্পেনের। প্রায় ১৪.৫ শতাংশ সম্ভাবনা নিয়ে স্প্যানিশরাই এবার শিরোপা জয়ের দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছে। স্পেনের ঠিক পেছনেই সমান ১২.৪ শতাংশ সম্ভাবনা নিয়ে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইংল্যান্ড ও ফ্রান্স। জার্মানির শিরোপা জেতার সম্ভাবনা ধরা হচ্ছে ১১.২ শতাংশ। ফুটবল ভক্তদের জন্য সবচেয়ে বড় চমক হচ্ছে, ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল এবং লিওনেল মেসির বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এই তালিকার কিছুটা নিচের দিকে রয়েছে। পর্তুগালের শিরোপা জয়ের সম্ভাবনা ৮.৯ শতাংশ এবং আর্জেন্টিনার ক্ষেত্রে এই সম্ভাবনা মাত্র ৮.২ শতাংশ।

এই ভবিষ্যদ্বাণীতে পৌঁছানোর জন্য মূলত চারটি প্রধান বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছে। প্রথমত, বিগত আট বছরে দলগুলোর সবকটি আন্তর্জাতিক ম্যাচের ফলাফল বিশ্লেষণ করে তাদের অতীত শক্তির একটি খসড়া তৈরি করা হয়েছে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক বুকমেকারদের দেওয়া বাজির দর বা ওডস বিবেচনায় নেওয়া হয়েছে, যা টুর্নামেন্ট নিয়ে বিশেষজ্ঞদের প্রত্যাশাকে ফুটিয়ে তোলে। তৃতীয়ত, ক্লাব ও জাতীয় দলের হয়ে ফুটবলারদের গোল এবং অ্যাসিস্টের অবদানের ভিত্তিতে ব্যক্তিগত রেটিং নির্ধারণ করা হয়েছে। সবশেষে, ট্রান্সফারমার্কেট ওয়েবসাইট থেকে খেলোয়াড়দের বর্তমান বাজারমূল্য ও ভবিষ্যৎ সম্ভাবনাকে যুক্ত করা হয়েছে। প্রযুক্তির এই যুগে এসে মেশিন লার্নিংয়ের স্পেনের পক্ষে দেওয়া এই রায় কতটুকু সত্যি হয়, তা দেখার জন্য এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে পুরো ফুটবল বিশ্ব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতিরক্ষা খাতে প্রায় ২ হাজার কোটি টাকা বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৭:৪১ পি.এম


প্রতিরক্ষা খাতে প্রায় ২ হাজার কোটি টাকা বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ হয়েেছে ৪২ হাজার ৪৯৭ কোটি টাকা। এটি বিদায়ী অর্থবছরের তুলনায় ১ হাজার ৮৩৫ কোটি টাকা বেশি।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, আগামী অর্থবছরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য ৪২ হাজার ৪৯৭ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে প্রতিরক্ষা খাতে ৪০ হাজার ৬৬২ কোটি টাকা বরাদ্দ ছিল।

এদিকে, আগামী অর্থবছরে সশস্ত্র বাহিনী বিভাগের জন্য ৪৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। গত বছর এ খাতে বরাদ্দ ছিল ৪০ কোটি টাকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%