ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

সমাজ পরিবর্তনে আলেমদের প্রধান ভূমিকা রাখতে হবে: জামায়াত আমির


সমাজ পরিবর্তনে আলেমদের প্রধান ভূমিকা রাখতে হবে: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান উলামায়ে কেরামকে সমাজ পরিবর্তনের প্রধান রূপকার হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছন, উলামায়ে কেরাম শুধুমাত্র মসজিদে ইমামতি, ওয়াজ-নসিহত কিংবা খুতবার মধ্যে নিজেদের দায়িত্ব সীমাবদ্ধ রাখলে চলবে না। জাতির ক্রান্তিলগ্নে তাদের সঠিক পথনির্দেশনা, নেতৃত্ব ও আদর্শিক ভূমিকা পালন করতে হবে।

এটি শনিবার সকালে রাজধানীর কাকরাইলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় উলামা বিভাগীয় কমিটির উদ্যোগে আয়োজিত জাতীয় উলামা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘মতবিরোধ নয়, ঐক্যেই গড়ি আগামীর বাংলাদেশ’ স্লোগানে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় উলামা বিভাগীয় কমিটির সভাপতি ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। সম্মেলনে প্রস্তাবনা পেশ ও সঞ্চালনা করেন কেন্দ্রীয় উলামা বিভাগীয় কমিটির সেক্রেটারি ও তামিরুল মিল্লা কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. খলিলুর রহমান মাদানী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান এমপি এবং ড. এএইচ এম হামিদুর রহমান আযাদ। জামায়াত আমির আরও বলেন, উলামায়ে কেরামের ইলম চর্চার কেন্দ্রবিন্দু হতে হবে কোরআন ও সুন্নাহ। আল্লাহর বিধান মানার পূর্ণাঙ্গ মডেল মহানবী হজরত মুহাম্মদ (সা.) এবং তার আনুগত্যের বাস্তব মডেল সাহাবায়ে কেরাম। মুসলিম উম্মাহ এই আদর্শ অনুসরণ করলে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

তিনি উলামায়ে কেরামের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সত্য ও ন্যায়ের কথা বলতে হবে; তবে কাউকে অপমান, ছোট করা বা কটূক্তি করা যাবে না। দ্বীনের দাওয়াত এমনভাবে দিতে হবে, যাতে মানুষের হৃদয়ে তা পৌঁছে যায়। তিনি কোরআনের নির্দেশনার আলোকে প্রজ্ঞা, উত্তম উপদেশ ও সুন্দর ভাষায় মানুষকে আহ্বান জানানোর ওপর গুরুত্বারোপ করেন।

ডা. শফিকুর রহমান বলেন, উলামায়ে কেরামের চিন্তা ও মত সবসময় এক হবে না। অতীতেও মতপার্থক্য ছিল, ভবিষ্যতেও থাকবে। তবে মতের ভিন্নতার কারণে কাউকে অসম্মান করা যাবে না। কেউ সমালোচনা বা কটূক্তি করলেও পাল্টা কটূক্তি না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিপক্ষের জন্য দোয়া করতে হবে এবং তার বক্তব্যে কোনো কল্যাণকর বিষয় থাকলে তা গ্রহণ করতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বর্তমান সময়ে বিভিন্ন পক্ষ থেকে মাঝে মাঝে উত্তেজনামূলক বক্তব্য বা ‘আক্রমণাত্মক’ মন্তব্য ছড়িয়ে পড়ে। এ ধরনের পাল্টাপাল্টি আক্রমণ বন্ধ করতে হবে। কেউ আমাদের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়লেও আমরা পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ে দেব না, অর্থাৎ উসকানির জবাব উসকানি দিয়ে না দিয়ে ধৈর্য ও সংযমের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

তিনি বাংলাদেশের মাদ্রাসা শিক্ষাব্যবস্থা প্রসঙ্গে বলেন, বাংলাদেশের মুসলিম সমাজে আলিয়া ও কওমি দুই ধারার শিক্ষারই প্রয়োজন রয়েছে। আলিয়া শিক্ষায় শিক্ষিতরা সমাজের প্রচলিত ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভূমিকা রাখছেন, আর কওমি শিক্ষায় শিক্ষিতরা দ্বীনের মৌলিকত্ব ধরে রেখে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাই কোনো একটি ধারাকে বাদ দিয়ে নয়, বরং উভয় ধারার আলেম ও শিক্ষিত মানুষকে সম্মান ও সহযোগিতার মাধ্যমে এগিয়ে যেতে হবে।

আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ

তিনি বলেন, যে জাতি জ্ঞান ও গবেষণায় যত বেশি এগিয়ে যায়, সেই জাতি বিশ্বকে তত বেশি নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করে। তিনি উলামায়ে কেরামসহ সবাইকে শিক্ষা, গবেষণা ও জ্ঞানচর্চায় আরও বেশি মনোযোগ দেওয়ার আহ্বান জানান। ইসলামী জ্ঞান ও নৈতিক শিক্ষার সঙ্গে আধুনিক শিক্ষা ও গবেষণাকে সমান্তরালভাবে এগিয়ে নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।

ডা. শফিকুর রহমান সতর্ক করে বলেন, সত্য ও ন্যায়ের কথা বলতে গেলে বাধা আসতে পারে। কিন্তু সেই কারণে হকের কথা বলা থেকে বিরত হওয়া যাবে না। একই সঙ্গে কোনো উসকানিমূলক বক্তব্য দিয়ে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না।

উলামায়ে কেরামের দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, ইমাম যেমন নামাজে নেতৃত্ব দেন এবং মুসল্লিরা তাকে অনুসরণ করেন, তেমনি সমাজের মানুষও উলামায়ে কেরামের জীবন ও আমল অনুসরণ করবে। এজন্য উলামায়ে কেরামের সতর্কতার মাত্রা সাধারণ মানুষের চেয়ে বেশি হওয়া প্রয়োজন।

বিশেষ অতিথি জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশে বিভিন্ন পেশা, শ্রেণি ও মর্যাদার মানুষ থাকলেও জনগণের সঙ্গে সবচেয়ে বেশি ধারাবাহিক ও সরাসরি যোগাযোগ রয়েছে উলামায়ে কেরামের। কোনো বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া, সমাজ পরিবর্তন কিংবা একটি সভ্যতা ও পরিবারের পরিবর্তনে সবচেয়ে নিয়ামক ভূমিকা পালন করতে পারেন উলামায়ে কেরাম। সমাজে বিদ্যমান ইসলামের বিভিন্ন বিধান ও ফরজ দায়িত্ব সম্পর্কে মানুষের মধ্যে ভুল ধারণার বেড়াজাল ছিন্ন করে ইসলামের সঠিক শিক্ষা মানুষের সামনে তুলে ধরতে উলামায়ে কেরামকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: বিয়ের ১৫ দিনের মাথায় সড়কে প্রাণ গেল ইতালি প্রবাসী তানভীরের

সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম বলেন, রাসূলুল্লাহ (সা.) এর উম্মতের জন্য রেখে যাওয়া আল্লাহর কিতাব ও তার সুন্নাহ মুসলমানদের ঐক্যবদ্ধভাবে অনুসরণ করতে হবে।

সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি বলেন, বর্তমানে একটি শ্রেণি পরিকল্পিতভাবে জামায়াতে ইসলামী সম্পর্কে নানা ধরনের বিতর্ক ও অপপ্রচার চালাচ্ছে। উলামায়ে কেরামের উচিত এসব বিষয় আল্লাহর ওপর ছেড়ে দিয়ে নিজেদের দাওয়াত ও সাংগঠনিক কাজ চালিয়ে যাওয়া।

সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, মুসলমানদের উত্থান ও পতনের সঙ্গে কোরআনের সম্পর্ক অত্যন্ত গভীর।

জামায়াতের কেন্দ্রীয় উলামা বিভাগীয় কমিটির সভাপতি ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেন, উলামায়ে কেরামের মর্যাদা অনেক উঁচু এবং সমাজে তাদের প্রভাব ও দায়িত্বও অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের মানুষের কাছে ইসলামের সঠিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধ পৌঁছিয়ে দেওয়ার ক্ষেত্রে উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।

আরও পড়ুন: হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান করেন শফিকুল আলম

জাতীয় উলামা প্রতিনিধি সম্মেলনে সাতটি প্রস্তাব পেশ করা হয়। প্রস্তাবগুলো হলো ১. মাদ্রাসা ও কলেজে ইসলামী শিক্ষা সংকোচন বন্ধ করতে হবে। ২. মাদ্রাসার নারী শিক্ষার্থীদের ফুটবল টুর্নামেন্ট আয়োজনের নির্দেশ প্রত্যাহার করতে হবে। ৩. উদ্দেশ্য প্রণোদিতভাবে উলামা-মাশায়েখদের হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা বন্ধ করতে হবে। ৪. প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত প্রত্যাহার করে ধর্মীয় শিক্ষক নিয়োগ করতে হবে। ৫. ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণ করতে হবে। ৬. ইমাম-মুয়াজ্জিনদের সার্ভিস রুল ও পে-স্কেল দ্রুত বাস্তবায়ন করতে হবে। ৭. ফিলিস্তিনসহ সকল দেশের মুসলিম হত্যা ও নির্যাতন বন্ধ করতে হবে।

সম্মেলনে বক্তব্য রাখেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সেক্রেটারি মাওলানা নুরুল আমিন এমপি, মুফাসসিরে কোরআন মাওলানা তারিক মুনাওয়ার, কেন্দ্রীয় ওলামা বিভাগীয় কমিটির সদস্য অধ্যাপক ড. আব্দুস সামাদ, মুফতি ড. আবুল কালাম আজাদ বাশার, লক্ষ্মীপুরের মাওলানা ইসমাইল হোসেন, ঢাকা মহানগরী দক্ষিণের ওলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ মাওলানা মোশারফ হোসেন, ঢাকা মহানগর উত্তরের সভাপতি ড. মীম আতিকুল্লাহ, উত্তরের সাবেক সভাপতি ড. হাবিবুর রহমান এবং তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ হাবীবুল্লাহ মোহাম্মদ ইকবাল।

আরো বক্তব্য রাখেন অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, অধ্যাপক ড. নিজাম উদ্দিন, মাওলানা ফখরুদ্দিন আহমেদ, মাওলানা নাসির উদ্দিন হেলালী, মাওলানা বদরুল আলম, মাওলানা হাবিবুর রহমান, অধ্যক্ষ মাওলানা মহিউদ্দিন, মাওলানা আব্দুল মোমিন নাসেরী, মাওলানা আবুল কালাম আজাদ আজহারী, মাওলানা সাদিকুর রহমান আজহারী এবং মুফতি নূরুজ্জামান নুমানী।

উপস্থিত ছিলেন মো. কামাল হোসেন এমপি, ইসলামিক কানুন বাস্তবায়ন কমিটির সভাপতি মাওলানা আবু তাহের জিহাদী, মুফতি আলী হাসান উসামা, মাওলানা রুহুল আমিন, মাহবুব তাহের জাবেরি আল মাদানী, মোল্লা নাজিম উদ্দিনসহ সারাদেশ থেকে আগত উলামা প্রতিনিধিরা।

আরও পড়ুন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন সময়সীমা ১ নভেম্বর পর্যন্ত বাড়াল ইসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হল দখল করে সন্ত্রাসীদের অভয়াশ্রম করা যাবে না: শিবির সভাপতি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

১১:৫১ পি.এম


হল দখল করে সন্ত্রাসীদের অভয়াশ্রম করা যাবে না: শিবির সভাপতি

কোনো হলে দখল করে অছাত্র এবং সন্ত্রাসীদের জন্য অভয়ারণ্য গঠন করা অনুমোদিত নয়—সরকারের প্রতি ইঙ্গিত দিয়ে এই মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেন, ‘প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষা করা সরকারের মৌলিক দায়িত্ব।’

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে একজন ব্যক্তির পোস্টের মাধ্যমে তিনি এই বক্তব্য রাখেন।

সম্প্রতি বেগম রোকেয়া ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদল এবং ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনাগুলোর পর শিবির সভাপতি এই স্ট্যাটাস প্রকাশ করেছেন।

রাজধানীর বকশীবাজারের ঢাকা আলিয়া মাদ্রাসায় পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষের পর শিবিরকে হটিয়ে হলের দখল নিয়েছে ছাত্রদল। এরপর থেকে শিবিরের নেতাকর্মীরা বেশ কয়েকবার হলে প্রবেশের চেষ্টা করেন।

শনিবার বেলা দুইটার দিকে বকশীবাজার মোড়ে গিয়ে দেখা যায়, শিবিরের নেতাকর্মীরা হলে প্রবেশের চেষ্টা করছেন। পুলিশ সেখানে ব্যারিকেড দিয়ে তাদের আটকানোর চেষ্টা করেছে। এর আগে বুধবারও ছাত্রশিবিরের নেতাকর্মীরা প্রবেশের চেষ্টা করেন, কিন্তু তখনও পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে আটকায়। শনিবার দুপুর ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত তারা সেখানে অপেক্ষা করেন। পরে তারা সরে গেলে পুলিশ ব্যারিকেড তুলে নেয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লালমনিরহাটে অনলাইন জুয়ার প্রতিবাদ করায় কলেজ শিক্ষককে কুপিয়ে জখম।

আন্তর্জাতিক ডেস্ক

জামিরুল হক সুজন লালমনিরহাট প্রতিনিধি

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

১১:৫২ পি.এম


লালমনিরহাটে অনলাইন জুয়ার প্রতিবাদ করায় কলেজ শিক্ষককে কুপিয়ে জখম।

লালমনিরহাটের আদিতমারীতে অনলাইন জুয়া ও ক্যাসিনোর প্রতিবাদ করায় কলেজ শিক্ষক আরিফুল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।
গত ১ আগস্ট কলেজ থেকে বাড়ি ফেরার পথে তার ওপর হামলা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত ৮ দিন ধরে তিনি অচেতন অবস্থায় চিকিৎসাধীন।
এ ঘটনায় তার বাবা আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে আদিতমারী থানায় মামলা করেছেন। মামলায় ১০ জনের নাম উল্লেখ করা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে পরিবারের অভিযোগ।
আদিতমারী থানার ওসি নাজমুস সাকিব সজিব জানান, মামলা নথিভুক্ত হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জো বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

১২:০৩ এম


জো বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যানসার বেড়ে যাওয়ার কারণে তীব্র শারীরিক ব্যথা সহ্য করতে হচ্ছে বলে জানিয়েছেন তার ছেলে হান্টার বাইডেন। শুক্রবার (৭ আগস্ট) রাতে প্রকাশিত বিবিসির একটি বিস্তৃত সাক্ষাৎকারে তিনি বাবার স্বাস্থ্য সম্পর্কে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন।

সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে এই ক্যানসার শুধুমাত্র ছড়িয়েছে তা নয়, বরং শরীরের বিভিন্ন অংশে মেটাস্টেসিস হয়ে গিয়েছে। ৮৩ বছরের সাবেক প্রেসিডেন্টের শারীরিক অবস্থার অবনতি ও কষ্টের মাত্রা এই রোগের কারণে অনেকটাই বেড়ে গেছে। পরিবারের জন্য বাবার এই কষ্ট দেখা অত্যন্ত বেদনাদায়ক উল্লেখ করে তিনি জানান, জো বাইডেনের কম অভিযোগ করার স্বভাবের জন্য তার কষ্ট অনেক সময় আরও বেশি বৃদ্ধি পায়।

জো বাইডেন গত বছরের মে মাসে হোয়াইট হাউস ছাড়ার চার মাসেরও কম সময়ের মধ্যে তার ক্যানসার শনাক্ত হওয়ার কথা ঘোষণা করেছিলেন। বয়স ও শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে নানা সমালোচনার মুখোমুখি হলেও, তিনি এখনও জনসমক্ষে তার গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরার চেষ্টা করছেন। হান্টার বাইডেন জানান, যুক্তরাষ্ট্রের প্রতি গভীর বিশ্বাসের জন্যই তার বাবা এখনও সক্রিয় রয়েছেন এবং দেশের নানা গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ দিচ্ছেন।

এদিকে, সাবেক প্রেসিডেন্টের “প্রমিস মি, আমেরিকা” শিরোনামে একটি স্মৃতিকথা প্রকাশ করার পরিকল্পনা রয়েছে মধ্যবর্তী নির্বাচনের পর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্রিকেট তারকার সঙ্গে অভিনেত্রীর প্রেমের গুঞ্জন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

১২:০৪ এম


ক্রিকেট তারকার সঙ্গে অভিনেত্রীর প্রেমের গুঞ্জন

 

মুম্বাইয়ের এক ক্যাফেতে একই সময়ে দেখা গিয়েছিল অভিনেত্রী মৃণাল ঠাকুর এবং ভারতীয় ক্রিকেটার যশস্বী জয়সওয়ালকে। পরবর্তীতে সমাজিক যোগাযোগেরমাধ্যমে শুরু হয়ে যায় নতুন জল্পনা, যেখানে বলা হচ্ছে যে, তারা সম্পর্কে জড়িয়েছেন।

বান্দ্রা ওয়েস্টের ওই ক্যাফের একটি ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর একাধিক ‘ফ্যান পেজ’-এ দাবি করা হয় যে, মৃণাল এবং যশস্বীর মধ্যে নাকি বিশেষ সম্পর্ক তৈরি হয়েছে। তবে, সেই দাবির সঙ্গে কোন ধরনের নির্ভরযোগ্য প্রমাণ এখনো পাওয়া যায়নি।

এবার সেই জল্পনাতে কার্যত জল ঢাললেন মৃণাল। একটি ইনস্টাগ্রাম পোস্টে, যেখানে তাদের নিয়ে আলোচনা হচ্ছে, অভিনেত্রী মন্তব্য করেন, ‘ভাই, শান্ত হন। আমাদের এক সঙ্গে কোথায় দেখলেন? কীভাবে এসব ভাবছেন? আপনারা এত শিক্ষিত হয়েও কীভাবে এমন গুজবকে সত্যি ধরে নিচ্ছেন?’

মৃণাল আরও বলেন, দেশে এত কিছু ঘটছে, গুজব নয়, বরং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও তৈরি করা হলে তা আরও বেশি মানুষের কাছে পৌঁছোতে পারে।

মৃণালের এই মন্তব্য প্রকাশ্যে আসার পর, ফের তাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই তার স্পষ্ট এবং রসিক জবাবের প্রশংসা করেছেন। একই সঙ্গে, তার মন্তব্য থেকে বোঝা যাচ্ছে যে, যশস্বীর সঙ্গে তার প্রেমের সম্পর্কের কোনো নিশ্চিত খবর নেই।

এর আগে, দক্ষিণী তারকা ধনুষের সঙ্গেও মৃণালের প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। এমনকি, তাদের বিয়ে নিয়ে নানা দাবিও সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়েছিল। ১৪ ফেব্রুয়ারি নাকি গোপনে বিয়া হবে—এমন খবরও ঘুরে বেড়িয়েছিল সামাজিক মাধ্যমে। কিন্তু সেই দিন পেরিয়ে গেলেও, বিয়ের কোনো খবর মেলেনি। মৃণালও একাধিকবার সেই সম্পর্কের জল্পনা নস্যাৎ করেছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%