ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

ক্রিকেট তারকার সঙ্গে অভিনেত্রীর প্রেমের গুঞ্জন


ক্রিকেট তারকার সঙ্গে অভিনেত্রীর প্রেমের গুঞ্জন

 

মুম্বাইয়ের এক ক্যাফেতে একই সময়ে দেখা গিয়েছিল অভিনেত্রী মৃণাল ঠাকুর এবং ভারতীয় ক্রিকেটার যশস্বী জয়সওয়ালকে। পরবর্তীতে সমাজিক যোগাযোগেরমাধ্যমে শুরু হয়ে যায় নতুন জল্পনা, যেখানে বলা হচ্ছে যে, তারা সম্পর্কে জড়িয়েছেন।

বান্দ্রা ওয়েস্টের ওই ক্যাফের একটি ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর একাধিক ‘ফ্যান পেজ’-এ দাবি করা হয় যে, মৃণাল এবং যশস্বীর মধ্যে নাকি বিশেষ সম্পর্ক তৈরি হয়েছে। তবে, সেই দাবির সঙ্গে কোন ধরনের নির্ভরযোগ্য প্রমাণ এখনো পাওয়া যায়নি।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু, পাল্টাপাল্টি অভিযোগ

এবার সেই জল্পনাতে কার্যত জল ঢাললেন মৃণাল। একটি ইনস্টাগ্রাম পোস্টে, যেখানে তাদের নিয়ে আলোচনা হচ্ছে, অভিনেত্রী মন্তব্য করেন, ‘ভাই, শান্ত হন। আমাদের এক সঙ্গে কোথায় দেখলেন? কীভাবে এসব ভাবছেন? আপনারা এত শিক্ষিত হয়েও কীভাবে এমন গুজবকে সত্যি ধরে নিচ্ছেন?’

মৃণাল আরও বলেন, দেশে এত কিছু ঘটছে, গুজব নয়, বরং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও তৈরি করা হলে তা আরও বেশি মানুষের কাছে পৌঁছোতে পারে।

মৃণালের এই মন্তব্য প্রকাশ্যে আসার পর, ফের তাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই তার স্পষ্ট এবং রসিক জবাবের প্রশংসা করেছেন। একই সঙ্গে, তার মন্তব্য থেকে বোঝা যাচ্ছে যে, যশস্বীর সঙ্গে তার প্রেমের সম্পর্কের কোনো নিশ্চিত খবর নেই।

এর আগে, দক্ষিণী তারকা ধনুষের সঙ্গেও মৃণালের প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। এমনকি, তাদের বিয়ে নিয়ে নানা দাবিও সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়েছিল। ১৪ ফেব্রুয়ারি নাকি গোপনে বিয়া হবে—এমন খবরও ঘুরে বেড়িয়েছিল সামাজিক মাধ্যমে। কিন্তু সেই দিন পেরিয়ে গেলেও, বিয়ের কোনো খবর মেলেনি। মৃণালও একাধিকবার সেই সম্পর্কের জল্পনা নস্যাৎ করেছিলেন।

আরও পড়ুন: আজ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ, ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলশিতে লোডশেডিংয়ে অতিষ্ঠ বাসিন্দারা, ঘন ঘন বিদ্যুৎ আসা-যাওয়ায় জনজীবনে ভোগান্তি

আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদন :মোঃ শরীফ উদ্দিন

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

১২:১৩ এম


খুলশিতে লোডশেডিংয়ে অতিষ্ঠ বাসিন্দারা, ঘন ঘন বিদ্যুৎ আসা-যাওয়ায় জনজীবনে ভোগান্তি

চট্টগ্রাম নগরীর খুলশি এলাকায় ঘন ঘন বিদ্যুৎ আসা-যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকা এবং স্বল্প সময়ের জন্য বিদ্যুৎ ফিরে আসার কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা।
স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে খুলশির বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহে অনিয়ম দেখা দিয়েছে। বিশেষ করে দিনের পাশাপাশি রাতেও বিদ্যুৎ চলে যাওয়ায় গরমের মধ্যে শিশু, বয়স্ক ও অসুস্থ মানুষ বেশি দুর্ভোগে পড়ছেন। ব্যবসা-বাণিজ্য, শিক্ষার্থীদের পড়াশোনা এবং বাসাবাড়ির দৈনন্দিন কাজেও এর প্রভাব পড়ছে।
চট্টগ্রাম শহরজুড়েই সাম্প্রতিক সময়ে লোডশেডিং নিয়ে ভোগান্তির খবর প্রকাশিত হয়েছে। একটি প্রতিবেদনে এক বাসিন্দার হিসাবে ২৪ ঘণ্টার মধ্যে সাড়ে ১০ ঘণ্টা বিদ্যুৎ না থাকার অভিযোগও উঠে এসেছে।
এদিকে চট্টগ্রামে বিদ্যুৎ উৎপাদন বাড়লেও নগরীতে লোডশেডিং নিয়ে অসন্তোষের খবরও পাওয়া যাচ্ছে।
স্থানীয়দের দাবি, খুলশি এলাকার বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা করে ঘন ঘন লোডশেডিংয়ের কারণ চিহ্নিত করা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নিক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই জাদুঘর থেকে হেফাজত নেতাকর্মীদের ভাস্কর্য সরানোর দাবি জমিয়তের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

১২:২২ এম


জুলাই জাদুঘর থেকে হেফাজত নেতাকর্মীদের ভাস্কর্য সরানোর দাবি জমিয়তের

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের দাবি করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

শনিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এই দাবি জানান দলের নেতারা, যা ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশনের অংশ ছিল।

জমিয়ত নেতারা মন্তব্য করেন, "কোনো ব্যক্তি বা ইসলামিক দলের নেতাকর্মীদের‌ই ভাস্কর্য হোক সকলই ইসলামি শরিয়া মোতাবেক অবৈধ।"

অধিবেশনে ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মুফতি মাহবুবুল আলম সভাপতিত্ব করেছেন, এবং সঞ্চালনা করেছেন মুফতি বশীরুল হাসান খাদিমানী ও মুফতি নুরুল আলম ইসহাকী। এ অধিবেশনে উপস্থিত ছিলেন দলের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহা উদদীন যাকারিয়া, যুগ্ম মহাসচিব মাওলানা মতিউর রহমান গাজীপুরী, মাওলানা আব্দুল হক কাওসারী, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুফতি মকবুল হোসাইন কাসেমী, মাওলানা জিয়াউল হক কাসেমী, মাওলানা জয়নুল আবেদীন এবং প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী প্রমুখ।

মাওলানা উবায়দুল্লাহ ফারুক অধিবেশনে বলেন, "গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও জনগণের প্রত্যাশার আলোকে জুলাই সনদ বাস্তবায়নে দেশের সব রাজনৈতিক দলই একমত।" তবে তিনি জানালেন, জুলাই সনদ প্রণয়ন প্রক্রিয়ায় বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে দেওয়া নোট অব ডিসেন্ট যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি।

তিনি আরও বলেন, "জাতীয় সনদ নিয়ে এ ধরনের ধাক্কাধাক্কির এবং হলগুলোতে ছাত্রদের মারামারির ফলে ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম হচ্ছে।" এ সময় তিনি সবাইকে বিভেদ ও বিরোধে না জড়িয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে আহ্বান করেছেন।

মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, "জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে কোনো রাজনৈতিক দল বা পক্ষকে উপেক্ষা করা যাবে না। সনদ প্রণয়নের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত ও আপত্তিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।" তিনি উল্লেখ করেন, আলী রীয়াজের নেতৃত্বাধীন কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে দেওয়া নোট অব ডিসেন্টের যথাযথ মূল্যায়ন করেনি, এবং বিষয়টি পুনর্বিবেচনা করার প্রয়োজন রয়েছে।

মাওলানা আফেন্দী বলেন, "জুলাই গণ-অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা ছিল মানুষের অধিকার, ন্যায়বিচার, সুশাসন ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা।" তাই তিনি সতর্ক করেছেন, শুধু রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কারের আলোচনা করলেই হবে না; বরং সাধারণ মানুষের জীবনযাত্রার সংকটও সমাধান করতে হবে।

বক্তারা গুরুত্বারোপ করেছেন, গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে। কারণ, জনগণের ওপর নতুন করে অর্থনৈতিক চাপ সৃষ্টি করে কোনো সংস্কারই টেকসই হবে না। বাজার সিন্ডিকেট, মজুতদারি ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান বক্তারা।

তারা ওই অধিবেশনে উল্লেখ করেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে নানা সংকট ও দুর্ভোগের মধ্য দিয়ে যাচ্ছেন। তাই জনগণের শোক, দুঃখ ও কষ্ট উপলব্ধি করে রাষ্ট্র পরিচালনা করতে হবে। জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে তাদের জীবন ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান দায়িত্ব হওয়া উচিত।

কাউন্সিল অধিবেশনে মুফতি মাহবুবুল আলমকে সভাপতি, মুফতি নুরুল আলম ইসহাকীকে সাধারণ সম্পাদক, মাওলানা আনোয়ার হামিদীকে সাংগঠনিক সম্পাদক এবং মুফতি শাব্বির আহমদকে প্রচার সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাহাঙ্গীর গেটে মোটরসাইকেলের ওপর ট্রাক, ঘটনাস্থলেই চালক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা প্রতিবেদন

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

১২:২৩ এম


জাহাঙ্গীর গেটে মোটরসাইকেলের ওপর ট্রাক, ঘটনাস্থলেই চালক নিহত

রাজধানীর জাহাঙ্গীর গেটে একটি মোটরসাইকেলের ওপর ট্রাক উঠে যাওয়ার ঘটনায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
রোববার (৯ আগস্ট) রাতে রাজধানীর জাহাঙ্গীর গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।
নিহত মোটরসাইকেল চালকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার কারণ এবং নিহতের পরিচয় নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দলীয় পরিচয় দিয়ে মাদক কারবারিদের কোনোভাবেই রক্ষা করা যাবে না: এমপি বাবুল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

১২:৪৩ এম


দলীয় পরিচয় দিয়ে মাদক কারবারিদের কোনোভাবেই রক্ষা করা যাবে না: এমপি বাবুল

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেছেন, 'মাদক কারবারির সঙ্গে যে-ই জড়িত থাকুক, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দলীয় পরিচয় কোনোভাবেই মাদক কারবারিদের রক্ষা করতে পারবে না। মাদকসংক্রান্ত কোনো তদবিরও গ্রহণ করা হবে না।'

শনিবার (৮ আগস্ট) দুপুরে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার মৌলভীর চর সরদার বাড়িতে কাঠের সেতু উদ্বোধন এবং মাদকবিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি বাবুল বলেন, 'মাদক যুবসমাজের জন্য ভয়াবহ অভিশাপ। মাদকের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।'

তিনি প্রশাসনকে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তির রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি বা অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার ওপর গুরুত্বারোপ করে এমপি বাবুল বলেন, 'তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।' এ জন্য প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। তরুণদের খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।

এর আগে দুপুর ১টার দিকে স্পেন বিএনপির সহসভাপতি ও প্রবাসী ইউনুস আলী পরামানিকের অর্থায়ন ও পৃষ্ঠপোষকতায় নির্মিত কাঠের সেতুর উদ্বোধন করেন অতিথিরা। স্থানীয়রা জানান, সেতুটি নির্মাণের ফলে এলাকার মানুষের হাট-বাজারে যাতায়াত সহজ হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতেও সুবিধা হয়েছে।

আরমান আলী সরদারের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ ও চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলী, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ওয়াহিদুজ্জামান মোল্ল্যা, সদস্যসচিব আব্দুল কুদ্দুস বাদশা, সাবেক সভাপতি মো. শাহজাহান শিকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা এ.জি.এম. বাদল আমিন, সাবেক সাধারণ সম্পাদক মো. কুদ্দুস আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সভায় বক্তারা চরভদ্রাসনকে মাদকমুক্ত ও শান্তিপূর্ণ উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসন, রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%