ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

দুমকির পিআইওর বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ


দুমকির পিআইওর বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ

পটুয়াখালীর দুমকি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আলীর বিরুদ্ধে সরকারি উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম, কমিশন বাণিজ্য, ভুয়া বিল-ভাউচার, কাজ না করেই অর্থ উত্তোলন এবং সরকারি অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে।

দীর্ঘ অনুসন্ধানে একাধিক প্রকল্পে বরাদ্দের অর্থ উত্তোলন হলেও বাস্তবে কাজ না হওয়া, কোথাও নামমাত্র কাজ দেখিয়ে পুরো বিল তুলে নেওয়া এবং প্রকল্প বাস্তবায়নে ব্যাপক অনিয়মের তথ্য পাওয়া গেছে।

অনুসন্ধানে উঠে এসেছে যে, সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে থাকা এই কর্মকর্তা প্রতিটি ইউনিয়নে নিজের নিয়ন্ত্রণে একটি প্রভাবশালী চক্র গড়ে তুলেছেন। অভিযোগ রয়েছে যে, এই চক্রের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের নামে বরাদ্দের অর্থ ভাগ-বাটোয়ারা করা হয় এবং প্রকল্প সভাপতিদের কাছ থেকে কমিশন আদায় করা হয়।

আরও পড়ুন: বিজয়নগরে মোটরসাইকেলে স্কাফ সিরাপ বহন, ৭৫ বোতলসহ দুইজন গ্রেপ্তার

সবচেয়ে আলোচিত অভিযোগ হলো, এক ইউপি সদস্যের স্বামীর কাছে দুটি প্রকল্পের কমিশন বাবদ ৪৫ হাজার টাকা ঘুষ দাবি করেন পিআইও মোহাম্মদ আলী। এ-সংক্রান্ত একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

অনুসন্ধানে কথা হয় একাধিক প্রকল্প সভাপতি ও ইউপি সদস্যের সঙ্গে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান যে, প্রতিটি প্রকল্প থেকে প্রতি লাখে ২০ হাজার টাকা পর্যন্ত কমিশন দিতে হয়। কেউ কমিশন দিতে অস্বীকৃতি জানালে তার বিল আটকে রাখা হয়। তাদের দাবি রয়েছে যে, যেসব প্রকল্পের কাজ ভালো হয়েছে সেখান থেকে ২০ শতাংশ এবং যেসব প্রকল্পের কাজ নিম্নমানের হয়েছে, সেগুলো থেকেও ৫০ শতাংশ পর্যন্ত কমিশন দাবি করা হয়।

স্থানীয় জনপ্রতিনিধিদের অভিযোগ হলো যে, অনেক ক্ষেত্রে পিআইও নিজেই নিজের পছন্দের লোকজন দিয়ে প্রকল্পের কাজ করান। কোথাও নামমাত্র কাজ দেখিয়ে, আবার কোথাও কোনো কাজই না করেই বরাদ্দের পুরো অর্থ উত্তোলন করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, অধিকাংশ প্রকল্প তিনি নিজে পরিদর্শন করেন না; অফিস সহায়ককে দিয়ে আনুষ্ঠানিক পরিদর্শন দেখিয়ে বিল অনুমোদন করা হয়।

দুমকি উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় টিআর, কাবিখা, কাবিটা, খাদ্য সহায়তা ও অন্যান্য উন্নয়ন প্রকল্পে প্রতি বছর বিপুল পরিমাণ সরকারি বরাদ্দ আসে। স্থানীয়দের অভিযোগ, সাধারণ মানুষ এসব বরাদ্দ সম্পর্কে অবগত না থাকায় সেই সুযোগ কাজে লাগিয়ে প্রকল্প বাস্তবায়নের নামে অর্থ লুটপাট করা হচ্ছে।

আরও পড়ুন: বদলগাছীতে গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে ৬৩টি বাইসাইকেল বিতরণ

অনুসন্ধানে যেসব প্রকল্পে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে সেগুলো হলো, লেবুখালী ইউনিয়নের প্রকল্প নং-৭: মকবুল শরীফ বাড়ি থেকে সিদ্দিক শরীফের দোকান পর্যন্ত রাস্তা সংস্কারের জন্য ৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। সরেজমিনে কোনো কাজের অস্তিত্ব পাওয়া যায়নি। প্রকল্প সভাপতি ইউপি সদস্য মোসা. জেসমিন বেগম বলেন, তিনি বরাদ্দ ও কাজ সম্পর্কে কিছুই জানেন না। উপজেলা পরিষদ চত্বরের প্রকল্প নং-২২: গাড়ি ধৌত করার র‍্যাম্প সংলগ্ন স্থানে মাটি ভরাট ও ইট সলিংয়ের জন্য ২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হলেও বাস্তবে কোনো কাজের প্রমাণ মেলেনি। প্রকল্প সভাপতি চেয়ারম্যান মো. আজহার আলী মৃধার বক্তব্য পাওয়া যায়নি।

২০২৫-২৬ অর্থবছরের প্রকল্প নং-৯: উপজেলা পরিষদের মাঠ ও ইউএনওর বাসভবনের ফুল বাগানে মাটি ভরাটের জন্য ২ লাখ ১০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হলেও সরেজমিনে কাজের অস্তিত্ব পাওয়া যায়নি। প্রকল্প সভাপতি আব্দুল জলিল বলেন, বিষয়টি পিআইও জানেন।

প্রকল্প নং-৬: পাঁচটি ঝুঁকিপূর্ণ নির্বাচনী কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের জন্য ১ লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হলেও কোনো কেন্দ্রে ক্যামেরা স্থাপনের প্রমাণ পাওয়া যায়নি।

কার্তিকপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ভরাট প্রকল্প: ২ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দের এই প্রকল্পে সরেজমিনে গিয়ে ওই নামে কোনো বিদ্যালয়ের অস্তিত্ব পাওয়া যায়নি। অথচ বরাদ্দের অর্থ উত্তোলন করা হয়েছে বলে অভিযোগ।

আরও পড়ুন: বকশীগঞ্জে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা

এছাড়া শ্রীরামপুর, পাংগাশিয়া ও লেবুখালী ইউনিয়নের একাধিক রাস্তা সংস্কার প্রকল্পে বরাদ্দের তুলনায় অতি সামান্য কাজ করে পুরো বিল উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের ভাষ্য, অনেক প্রকল্পে ৪০ থেকে ৫০ হাজার টাকার কাজ দেখিয়ে ২ থেকে ৪ লাখ টাকা পর্যন্ত উত্তোলন করা হয়েছে।

অনিয়ম, দুর্নীতি, কমিশন বাণিজ্য, কাজ না করেই বিল উত্তোলন এবং স্বপরিবারে বিদেশ গমনের জন্য অনাপত্তিপত্র নেওয়ার বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আলীকে তার মুঠোফোন কল দিলে তিনি প্রতিবেদককে সরাসরি দেখা করতে বলেন বলে ফোন কেটে দেন।

এ বিষয়ে পটুয়াখালী জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেনকে তার মুঠোফোনে ও হট্সআপে একাধিক বার কল দেয়া হলেও তিনি তা রিসিভ করেননি।

দুর্নীতি দমন কমিশন (দুদক) পটুয়াখালীর সহকারী কমিশনার তাপস বিশ্বাস জানিয়েছেন যে, মোহাম্মদ আলীর বিরুদ্ধে একটা অভিযোগ ছিলো তারপর সেখানে আমরা অভিযানে যাই। সেই অভিযানের রিপোর্ট হেড অফিসে পাঠিয়ে দিয়েছি কিন্তুু বেশ কিছুদিন যাবত আমাদের কমিশন নাই যার কারনে সেই রিপোর্ট পাস হয়ে আসেনি। তবে পাশ হয়ে আসলে কমিশনের নির্দেশনা অনুযায়ী আমরা পরবর্তী ব্যবস্থা নিবো।

আরও পড়ুন: সুজাপুরে ৭০ বছর ধরে নারীদের জন্য বউমেলা

জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী জানিয়েছেন যে, পিআইও বিরুদ্ধে দুর্নীতির চিঠি এসেছে এবিষয়ে কাজ চলছে এবং অনিয়ম প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কাজী মোঃ বদরুউজ্জামান জানিয়েছেন যে, অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হয়েছে এবং সেই রিপোর্ট কতৃপক্ষের কাছে জমা দেয়া হয়েছে।

এদিকে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পিআইও মোহাম্মদ আলীর বিরুদ্ধে অতীতে বিভাগীয় তদন্ত এবং দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান হলেও তিনি এখনও একই পদে দায়িত্ব পালন করছেন। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী একটি মহলের ছত্রচ্ছায়ায় তিনি বহাল তবিয়তে রয়েছেন।

আরও পড়ুন: রাজশাহীতে ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় আইনজীবী ফোরামের দোয়া মাহফিল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে অনলাইন ও মাল্টিমিডিয়া সাংবাদিকদের নতুন সংগঠন রোমোর আত্মপ্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৯:০৯ পি.এম


রাজশাহীতে অনলাইন ও মাল্টিমিডিয়া সাংবাদিকদের নতুন সংগঠন রোমোর আত্মপ্রকাশ

রাজশাহীতে কর্মরত অনলাইন ও মাল্টিমিডিয়া সাংবাদিকদের নিয়ে নতুন সংগঠন ‘রিপোর্টার্স অব অনলাইন অ্যান্ড মাল্টিমিডিয়া অর্গানাইজেশন (রোমো)’ আত্মপ্রকাশ করেছে।

সংস্থাটি পরিচালনার জন্য সাত সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে নগরীর একটি কনফারেন্স রুমে রাজশাহীতে কর্মরত অনলাইন ও মাল্টিমিডিয়া সাংবাদিকদের এক সভায় সর্বসম্মতিক্রমে কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন দৈনিক মানবকণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার মোঃ হুজাইফা।

নবগঠিত আহ্বায়ক কমিটিতে মোঃ হুজাইফাকে আহ্বায়ক নির্বাচিত করা হয়েছে এবং বাংলাদেশ টাইমসের মাল্টিমিডিয়া রিপোর্টার মো. তুহিন আলীকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন কালের কণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার নাঈম হোসেন ও মিরর নিউজের মাল্টিমিডিয়া রিপোর্টার সালমান হোসেন।

কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন দৈনিক গণজাগরণের মাল্টিমিডিয়া রিপোর্টার শামীম রহমান, ডেইলি সিটিজেন ভয়েসের মাল্টিমিডিয়া রিপোর্টার জোবায়ের আলী এবং আরসি নিউজের মাল্টিমিডিয়া রিপোর্টার তুরিন আলম।

সভায় রাজশাহীতে কর্মরত অনলাইন ও মাল্টিমিডিয়া সাংবাদিকদের পেশাগত বিভিন্ন বিষয়, পারস্পরিক সহযোগিতা এবং সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় পেশাগত মানোন্নয়ন, সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা জোরদার করার উপর গুরুত্বারোপ করেন উপস্থিত সাংবাদিকরা।

সভায় রোমোর ভবিষ্যৎ কার্যক্রম নিয়েও বিস্তারিত আলোচনা হয়। সাংবাদিকদের মতামতের ভিত্তিতে আগামী তিন মাসের মধ্যে সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, রাজশাহীতে কর্মরত অনলাইন ও মাল্টিমিডিয়া সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, সহযোগিতা বৃদ্ধি এবং সাংবাদিকতার ক্ষেত্রে একটি কার্যকর ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলার জন্যই রোমোর যাত্রা শুরু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাবুগঞ্জে আড়িয়াল খাঁ নদীর ভয়াবহ ভাঙন, ক্ষতিগ্রস্তদের পাশে ইউএনও

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৯:০৯ পি.এম


বাবুগঞ্জে আড়িয়াল খাঁ নদীর ভয়াবহ ভাঙন, ক্ষতিগ্রস্তদের পাশে ইউএনও

বরিশালের বাবুগঞ্জে টানা বৃষ্টির ফলে আড়িয়াল খাঁ নদে আকস্মিকভাবে ভাঙন দেখা দিয়েছে। এ ঘটনায় রহমতপুর ইউনিয়নের লোহালিয়া গ্রামে একদিনে অন্তত ১০টি পরিবারের বসতঘর, গাছপালা, ফসলি জমি এবং বিভিন্ন স্থাপনা নদীর তলে চলে গেছে। হঠাৎ ভাঙনে নদীতীরবর্তী মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন।

ভাঙনের তথ্য পেয়ে বুধবার (১৯ আগস্ট) সকালে প্রবল বর্ষণকে উপেক্ষা করে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে দাঁড়ান বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা। তিনি ভাঙনকবলিত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে জরুরি খাদ্য সহায়তা পৌঁছে দেন।

মঙ্গলবার বিকালে লোহালিয়া গ্রামের নদীর তীরে প্রায় ১০০ ফুট এলাকা ফাটল ধরেছিল। সন্ধ্যার দিকে মুহূর্তের মধ্যে প্রায় ৫০ ফুট সড়কসহ ১০টি বসতঘর, গাছপালা এবং ফসলি জমি নদীগর্ভে চলে যায়। অনেক পরিবার ঘরবাড়ি ও মালামাল সরিয়ে নেওয়ার সুযোগও পায়নি। বসতভিটা এবং সম্পদ হারিয়ে ভাঙনকবলিত পরিবারের সদস্যরা বিলাপ করছেন।

স্থানীয়রা জানান, শনিবার থেকে এ অঞ্চলে টানা বৃষ্টি চলছে। বৃষ্টির পাশাপাশি উজান থেকে নেমে আসা ঢলে আড়িয়াল খাঁ নদে পানি বৃদ্ধি পাওয়ার ফলে ভাঙনের তীব্রতা আকস্মিকভাবে বেড়ে যায়। মুহূর্তেই নদীর তলে চলে যাচ্ছে বসতঘর, গাছপালা, ফসলি জমি এবং সড়কের অংশও।

উপজেলার ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জামাল হোসেন পুতুল বলেন, রোববার সন্ধ্যায় চোখের পলকে লোহালিয়া গ্রামের ১০টি বসতভিটা, ঘরবাড়ি ও সড়কের একটি অংশ নদীতে বিলীন হয়ে যায়। মোহাম্মদ কলম সরদার, আজহার মোল্লা, মতলব হাওলাদার, হাকিম হাওলাদার, মোহাম্মদ হাসিব, সুফিয়া বেগম, কালাম সরদার এবং সামসু হাওলাদারসহ অনেকের ঘরবাড়ি এবং ফসলি জমি নদীগর্ভে চলে গেছে।

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা জানান, “আড়িয়াল খাঁ নদে আকস্মিক ভাঙনের খবর পাওয়ার পর আমি গুরুত্বের সঙ্গে বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে জরুরি ভিত্তিতে খাদ্যসামগ্রী সরবরাহ করা হয়েছে।

তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্তদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে দেখে প্রয়োজনীয় সহায়তার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি ভাঙনকবলিত এলাকায় দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে ভাঙনরোধে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। যাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আরও দুর্ভোগের শিকার না হয়, সে জন্য উপজেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

এই সময় স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুমন সিকদার, ইউপি সদস্য জামাল হোসেন পুতুল, মোহাম্মদ শাহিন হোসেনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাবেদ ইকবাল জানিয়েছেন, আকস্মিকভাবে পানি বেড়ে যাওয়ার কারণে আড়িয়াল খাঁ নদে ভাঙন দেখা দিয়েছে। এতে বেশ কিছু ঘরবাড়ি ভেঙে গেছে। ভাঙনরোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের দাবি, যদি ভাঙন প্রতিরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হয়, তবে আরও বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীনের আশঙ্কা রয়েছে। তারা স্থায়ীভাবে নদীভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালাইয়ে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী টুকু চৌধুরী লিফলেট বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৯:১০ পি.এম


কালাইয়ে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী টুকু চৌধুরী লিফলেট বিতরণ

জয়পুরহাট জেলার কালাই উপজেলার আসন্ন উদয়পুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রেক্ষাপটে চেয়ারম্যান পদপ্রার্থী মো. রফিকুল ইসলাম চৌধূরী টুকু গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।

গণসংযোগের কাজ শুরু হয় গত মঙ্গলবার বিকেল থেকে রাতের সময় এবং ওই সময় তিনি উদয়পুর ইউনিয়নের মোসলেমগঞ্জ বাজার এলাকার বিভিন্ন আড়ৎ, ব্যবসায় প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে স্থানীয় ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ, ক্রেতা-বিক্রেতা এবং বাসিন্দাদের কাছে দোয়া, সমর্থন এবং মূল্যবান ভোট কামনা করেছেন।

গণসংযোগকালে টুকু বলেন, তাকে যদি জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত করা হয়, তিনি উদয়পুর ইউনিয়নকে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত একটি আধুনিক, নিরাপদ এবং জনবান্ধব মডেল ইউনিয়নে পরিণত করতে কাজ করবেন। তিনি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, নাগরিক সেবা ও অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দেওয়ারও প্রতিশ্রুতি দেন।

এছাড়াও, জনপ্রতিনিধি হিসেবে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার এবং সকল শ্রেণি-পেশার মানুষের কল্যাণে কাজ করার কথা তার প্রধান লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন। এই সময় উপস্থিত স্থানীয় ভোটাররা তার বক্তব্যে ইতিবাচক সাড়া দিয়েছেন এবং নির্বাচনে তাকে সমর্থন ও ভোট দেওয়ার আশ্বাসও দেন।

গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে সাবেক কালাই উপজেলা যুগ্ন আহ্বায়ক জালাল উদ্দীন, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ওয়াহেদুল ইসলাম, কৃষক দলের সদস্য তাজ উদ্দীন, ছারোয়ার, ফজলুর রহমান, তাজমহল, শাহীনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং টুকু চৌধূরী সমর্থকরা অংশ নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাটমোহরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৯:১১ পি.এম


চাটমোহরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

চাটমোহরে উদযাপিত হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ ‘রুপালী মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে। পাবনার উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে গত মঙ্গলবার (১৮ আগস্ট) সমাপণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আঃ মতিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ, উপজেলা কৃষি অফিসার কুন্তলা ঘোষ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ স্বপন কুমার সরকার, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ দেবাশীষ কুমার সাহা, থানার অফিসার ইনচার্জ মোঃ অলিউর রহমান এবং সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহেল রানা সহ অন্যান্যরা।

এরআগে গত রবিবার (১৬ আগস্ট) জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন করা হয়। উদ্বোধনের সময় বের হয়ে আসে বর্নাঢ্য র‌্যালী। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ। প্রধান অতিথি ছিলেন পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। স্বাগত বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আব্দুল মতিন। উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, মৎস্যজীবি, মৎস্যচাষিসহ সুধিজন উপস্থিত ছিলেন।

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মৎস্য ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য ৪ জনকে পুরস্কৃত করা হয়। উপজেলার খলিসাগাড়ি বিলে মাছের পোনা অবমুক্ত করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%