প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাটমোহরে উদযাপিত হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ ‘রুপালী মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে। পাবনার উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে গত মঙ্গলবার (১৮ আগস্ট) সমাপণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আঃ মতিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ, উপজেলা কৃষি অফিসার কুন্তলা ঘোষ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ স্বপন কুমার সরকার, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ দেবাশীষ কুমার সাহা, থানার অফিসার ইনচার্জ মোঃ অলিউর রহমান এবং সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহেল রানা সহ অন্যান্যরা।
এরআগে গত রবিবার (১৬ আগস্ট) জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন করা হয়। উদ্বোধনের সময় বের হয়ে আসে বর্নাঢ্য র্যালী। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ। প্রধান অতিথি ছিলেন পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। স্বাগত বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আব্দুল মতিন। উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, মৎস্যজীবি, মৎস্যচাষিসহ সুধিজন উপস্থিত ছিলেন।
জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মৎস্য ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য ৪ জনকে পুরস্কৃত করা হয়। উপজেলার খলিসাগাড়ি বিলে মাছের পোনা অবমুক্ত করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন