০১:১৩ পি.এম
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের শ্রমকল্যাণ উইংয়ে দায়িত্ব পালন করা কাউন্সিলর (শ্রম) মো. আব্দুস সালামকে প্রশাসনিক কারণে তার বর্তমান পদ থেকে প্রত্যাহার করা হয়েছে।
বুধবার (৩ জুন) প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি অফিস আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের উপসচিব মো. লিটন আলী স্বাক্ষরিত ওই আদেশে উল্লেখ করা হয়, প্রশাসনিক কারণে কাউন্সিলর (শ্রম) জনাব মো. আব্দুস সালামকে (পরিচিতি নম্বর: ১৬২২০) তার বর্তমান পদ হইতে প্রত্যাহার করা হলো।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু
আদেশে নির্দেশনা রয়েছে, বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে আগামী ১০ জুন, ২০২৬ তারিখের মধ্যে তাকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে যোগদান করতে হবে।
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমেই জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
তবে ঠিক কী কারণে তাকে আকস্মিকভাবে প্রত্যাহার করা হয়েছে, সে বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো তথ্য জানানো হয়নি।
আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন