০২:৩৭ পি.এম
ঢালিউডের অভিনেত্রী শবনম বুবলীর দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জন চারদিকে ছড়িয়ে পড়েছে। এই গুঞ্জনটি মূলত কোরিওগ্রাফার অ্যাডলফ খানের একটি ফেসবুক পোস্টের পর জোরালোভাবে আলোচনায় এসেছে।
সোমবার (১ জুন), বুবলীর সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করে অ্যাডলফ খান লেখেন, 'মাতৃত্ব সুন্দর! কন্যাসন্তান আল্লাহর বড় নেইয়ামত, বিশেষ উপহার। অভিনন্দন আর অনেক দোয়া শবনম বুবলী।'
পোস্টটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বুবলীর দ্বিতীয় সন্তানের জন্ম নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই মন্তব্যের ঘরে শুভেচ্ছা জানাতে থাকেন। কিন্তু কথা হলো, পোস্টের বিষয়ে এখন পর্যন্ত বুবলী অথবা শাকিব খানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুন: প্রিয়দর্শনের নতুন সিনেমায় অক্ষয়ের বিপরীতে ভূমি পেড়নেকর
এদিকে, যদিও বিভিন্ন সূত্রে বুবলীর সন্তান জন্মদানের দাবি করা হয়েছে, এর পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ বা আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি।
তবে বেশ কয়েকদিন ধরে অভিনেত্রী বুবলী আড়ালে চলে গিয়েছেন। বর্তমানে তার নতুন কোনো সিনেমা কিংবা কাজের খবর পাওয়া যাচ্ছে না। অভিনেত্রীর আড়ালে যাওয়ার কারণ হিসেবে অনেকেই ধারণা করেছিলেন, তিনি সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে চলে গেছেন। কিন্তু এই বিষয়ে অভিনেত্রীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, শবনম বুবলী ২০১৮ সালের ২০ জুলাই মেগস্টার শাকিব খানকে বিয়ে করেন। এরপর ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের হাসপাতালে জন্মগ্রহণ করে শাকিব ও বুবলীর একমাত্র সন্তান শেহজাদ খান বীর।
আরও পড়ুন: জামায়াতের উদ্বেগ, সাবেক বিমানবাহিনী কর্মকর্তার লাশ উদ্ধারে শাস্তির দাবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন