শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৯:০৪ পি.এম
দেশের বর্তমান পরিস্থিতিতে জামায়াত জোটের রাস্তায় নামার ঘটনা "ম্যাচিউর" রাজনীতির উদাহরণ নয় বলে মন্তব্য করেছেন দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম। তিনি উল্লেখ করেছেন, "জুলাই সনদ কেন বাস্তবায়ন করলো না- এই মুহূর্তে আমি রাস্তায় নেমে যাব, আমি মনে করি এটা একটু 'ইমমেচিওর'।" তিনি আরও বলেন, বিরোধীরা সরকারের বেকায়দার অবস্থান থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করছে। সব রাজনৈতিক দলের উচিত এই মুহূর্তে দেশের সংকটের দিকে নজর দেওয়া।
মাহফুজ আনাম, পত্রিকাটির নিয়মিত পডকাস্ট 'সম্পাদক কহেন'-এ বলেন, "এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় প্রয়োজন একটা স্টেবল সরকার।" জামায়াতের অভিযোগের প্রসঙ্গে তিনি বলেন, "পার্লামেন্টে অভিযোগ করো। পার্লামেন্টে অভিযোগ করতে করতে তুমি জনগণের কাছে বলতে থাকো যে, দেখেন আমরা পার্লামেন্টে এটা উত্থাপন করছি, সরকার কিছুই পাত্তা দিচ্ছে না- এভাবে করতে থাকো।" সংকট কিছুটা নিরসন হলে রাস্তায় নামার কথা বলেন তিনি। "আজকেই রাস্তায় নামতে হবে? আমি খুব শক্তভাবে বলব যে, এটা ম্যাচিওরড পলিটিক্স আমি মনে করি না।" দুর্বল মুহূর্তে সরকারের ওপর চাপ সৃষ্টি করাকে গণতান্ত্রিক রাজনীতির অংশ হিসেবে তিনি মনে করেন না।
মাহফুজ আনাম আরও বলেন, "আমি যে গ্যাস কিনবো, এলএমজি কিনব তার জন্য প্রত্যেকদিন আমাকে ডলার ব্যয় করতে হচ্ছে।" তিনি উল্লেখ করেন, "সেই ডলারটা আয় হয় রপ্তানির মাধ্যমে আর বিদেশে কাজ করা প্রবাসীদের মাধ্যমে।" আন্তর্জাতিক পরিস্থিতি আরও জটিল হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। "এখন যুক্তরাষ্ট্র ইরানের ওপরে বোমবিং করছে। ওদিকে ইসরায়েল লেবাননে হামলা করছে।" এই পরিস্থিতিতে জুলাই সনদ কেন বাস্তবায়ন হয়নি, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। "আমি মনে করি, বিরোধীরা সরকারের এই বেকায়দার পজিশনে এডভান্টেজ নেওয়ার চেষ্টা করছে।"
তিনি বলেন, "একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে, জুলাই আন্দোলনের পরে আমাদের কিন্তু জনগণের মধ্যেও উশৃঙ্খলতার একটা টেন্ডেন্সি আছে যে, কিছু না হলে রাস্তায় নামবো।" জামায়াতের আমিরের বক্তব্যের উল্লেখ করে তিনি বলেন, "যদি আমাদের দাবি না মানলে একদফা হয়ে যাবে।" একদফার অর্থ সরকারকে পতন করতে হবে বলেও তিনি মন্তব্য করেন। "এটা কি বাংলাদেশের প্রশাসনের ভাবমূর্তির জন্য কোনভাবেই গ্রহণযোগ্য?"
মাহফুজ আনাম বলেন, "আমি মনে করি না যে, সরকার জুলাই সনদ থেকে একদম সরে যাচ্ছে।" তবে তিনি সরকারের উদ্যোগের প্রতি সন্দেহ প্রকাশ করেন। "উনারা যে একটা কমিটি করেছেন- সংবিধান 'সংশোধন' কমিটি।" তিনি প্রশ্ন তোলেন, "তো একটা শব্দ নিয়ে জামায়াত চলে গেল যে, না আমি তো এটা পরিবর্তন চাচ্ছি। 'সংস্কার' পরিষদ চাচ্ছি।" এই দুই শব্দের মধ্যে পার্থক্য নিয়ে তিনি সংশয় প্রকাশ করেন।
তিনি সরকারের প্রতি আহ্বান জানান, "তাদের আরো বেশি উচিত ছিল উদ্যোগী হওয়া যে, বিরোধীদের সঙ্গে কথা বলা।" কিছু জায়গায় বিরোধীদের দাবিগুলো মেনে নেওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেন। "আমি মনে করি, সরকারের দৃষ্টান্তটা খুব আশাব্যঞ্জক নয়।" এছাড়া, পূর্বে বাতিল হওয়া কিছু ফান্ডামেন্টাল অর্ডিনেন্সের প্রসঙ্গেও তিনি সরকারের আরও নমনীয় হওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের দুই সহকারী কমিশনার (ভূমি) বদলি করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের এসিল্যান্ড দেবযানী করকে খুলনায় এবং ফতুল্লা রাজস্ব সার্কেলের এসিল্যান্ড অংমাচিং মারমাকে চট্টগ্রামে স্থানান্তর করা হয়েছে।
শুক্রবার নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকিয়া সারওয়ার লিমা এই তথ্য জানিয়েছেন।
অংমাচিং মারমাকে নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত না থাকার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছিল। গত ৩১ আগস্ট সকালে নারায়ণগঞ্জ নগরের খানপুর এলাকায় অবস্থিত সদর উপজেলা ভূমি অফিসে আকস্মিক পরিদর্শন করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। একই এলাকায় সদর উপজেলা সহকারী কমিশনারের কার্যালয়ের পাশাপাশি ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের অফিসও রয়েছে।
প্রতিমন্ত্রী সকাল ৯টার কিছু আগে সেখানে পৌঁছান। তবে অফিসের সময় শুরু হওয়ার পরও কিছু কর্মকর্তা-কর্মচারী কর্মস্থলে উপস্থিত ছিলেন না। এ সময় তিনি হাজিরা রেজিস্টার পরীক্ষা করেন। পরিদর্শনের সময় কিছু কর্মকর্তা-কর্মচারীর অনুপস্থিতি এবং কর্মস্থলে না এসে হাজিরা খাতায় আগে থেকেই সই করে রাখার অভিযোগ ওঠে। এ ঘটনায় জড়িতদের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়। পরে সদর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের ১৮ কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তাদের মধ্যে নারায়ণগঞ্জ সদরের এসিল্যান্ড সাদিয়া আক্তারসহ ১৬ জনের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
বদলির বিষয়ে সিদ্ধিরগঞ্জ ভূমি কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) দেবযানী কর বলেন, "ঘটনার দিন অসুস্থতার কারণে ছুটিতে ছিলাম। বিষয়টি জেলা প্রশাসকও জানতেন। এটা সত্য, আমাকে বদলি করা হয়েছে। তবে এটি শাস্তিমূলক বদলি নয়।"
এদিকে একই কার্যালয়ে তিন বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের তালিকা তৈরি করা হচ্ছে। জেলা প্রশাসন জানিয়েছে, তাদের বিরুদ্ধেও পরবর্তী সময়ে ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসক রায়হান কবির জানান, তিন এসিল্যান্ডকে শোকজ নোটিশ দেওয়া হয়েছিল। এর মধ্যে ফতুল্লার এসিল্যান্ডের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয়েছে। তাই তাকে বদলি করা হয়েছে। সিদ্ধিরগঞ্জের এসিল্যান্ড ওই দিন ছুটিতে ছিলেন। তার বদলিটি স্বাভাবিক প্রক্রিয়া। সদরের এসিল্যান্ডের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এই সিদ্ধান্ত মন্ত্রণালয় থেকে আসবে। বাকি ১৫ জন কর্মকর্তা কর্মচারীর ব্যাপারে আমরা তদন্ত করছি। তাদের ব্যাপারে সিদ্ধান্ত এ সপ্তাহের মধ্যে হয়ে যাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশালের দৈনিক সমকাল অফিস থেকে পুলিশ সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, পুলক চ্যাটার্জির মৃত্যুর কারণ সম্পর্কে তদন্ত শুরু হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য তারা কাজ করছে।
এ ঘটনার পর সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। পুলক চ্যাটার্জি একজন প্রতিষ্ঠিত সাংবাদিক হিসেবে পরিচিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে মাইক্রোবাস ও প্রাইভেট কার নিয়ে অবস্থান করতেন আলামিন শেখ (৩১)। তিনি বিদেশফেরত প্রবাসীদের নামমাত্র ভাড়ায় গন্তব্যে পৌঁছে দেওয়ার প্রলোভন দেখিয়ে গাড়িতে তুলতেন। পরে গাড়ির ভেতরেই পরিকল্পিতভাবে তাদের নগদ টাকা, মুঠোফোনসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে ফাঁকা জায়গায় নামিয়ে দিতেন।
প্রবাসীদের সর্বস্ব কেড়ে নেওয়ার অভিযোগে দীর্ঘদিন ধরে এভাবে প্রতারণা ও ছিনতাইয়ের জন্য গোপালগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) আলামিন শেখকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার বিকেলে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পূর্ব মহারাজপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
অভিযানের সময় আলামিনের ঘর থেকে একটি চায়নিজ কুড়াল, দুটি সুইচগিয়ার চাকু, বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের ১৫টি অ্যান্ড্রয়েড মুঠোফোন, ৩টি আইফোন, ৪টি ট্যাব, ৭টি বাটন ফোন, ১০টি হাতঘড়ি, ১১টি মানিব্যাগ, বিভিন্ন দেশের ৭৭টি মুদ্রার নোট এবং বাংলাদেশি ১ লাখ ৭৯ হাজার টাকা জব্দ করা হয়।
আলামিন শেখ মুকসুদপুর উপজেলার পূর্ব মহারাজপুর গ্রামের কালাম শেখের ছেলে।
গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে বৃহস্পতিবার রাতে আলামিনকে গ্রেপ্তার ও জব্দ করা মালামালের বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হবীবুল্লাহ।
পুলিশ সুপার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলামিন শেখ দীর্ঘদিন ধরে ঢাকার বিমানবন্দর এলাকা ও অন্যান্য স্থানে চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি ও মাদকসহ ছয়টি মামলা রয়েছে।
সংবাদ সম্মেলনে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, সহকারী পুলিশ সুপার মো. হাসানুর রহমান, গোয়েন্দা শাখার পরিদর্শক নয়ন চন্দ্র দেবনাথসহ জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৮০০ ইয়াবাসহ নারী গ্রেপ্তার
এদিকে, বৃহস্পতিবার মুকসুদপুর উপজেলার রাগদী ইউনিয়নের টেকেরহাট উত্তরপাড়া গ্রামে পৃথক অভিযান চালিয়ে ৮০০ ইয়াবাসহ মাকসুদা (৪৫) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে ডিবির অপর একটি দল।
মাকসুদা উপজেলার গোহালা ইউনিয়নের হরিশ্চর গ্রামের আবুবক্করের স্ত্রী। উদ্ধার করা ইয়াবার বাজারমূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা।
পুলিশ সুপার জানান, এ ঘটনায় মাকসুদাকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রাম, ১১ সেপ্টেম্বর, ২০২৬ : সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী বলেছেন, "আমাদের বাঁচলে হলে ডেঙ্গু, ম্যালেরিয়াসহ নানা রোগের উৎপত্তিস্থল নোংরা খাল ও নালা-নর্দমা পরিষ্কার রাখতে হবে।"
আজ শুক্রবার সকালে রাঙ্গুনিয়া পৌরসভার মুরাদনগরে মৃতপ্রায় কুলকুরমাই খাল পরিষ্কার কর্মসূচিতে অংশগ্রহণ করে তিনি এই মন্তব্য করেন। এই কর্মসূচিতে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সাড়ে ছয় শতাধিক কর্মী উপস্থিত ছিলেন।
হুমাম কাদের আরও বলেন, "জনস্বাস্থ্য রক্ষার পাশাপাশি রাঙ্গুনিয়ার পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে হলেও খালগুলো পরিষ্কার রাখা জরুরি।"
স্বেচ্ছাসেবকদের প্রশংসা করে তিনি বলেন, "দেশের সেরা সন্তান এই ছেলেমেয়েরা। কারণ এরা কোনো টাকা-পয়সা বা স্বীকৃতি চায় না। তারা নিজ ইচ্ছায় বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সচেতন করে। আবার যখন মাঠে নামতে হবে, নেমে যাচ্ছেন। এই স্বেচ্ছাসেবকরা কোনো কাজ অর্ধেক করেন না। পুরো কাজ শেষ করে তারপরই যান।"
পরিচ্ছন্নতা নিশ্চিতে পূর্বে নেওয়া উদ্যোগের অভিজ্ঞতা তুলে ধরে হুমাম কাদের চৌধুরী বলেন, "নির্বাচনের সময় প্রতিটি ইউনিয়ন ও বাজারে বিনামূল্যে ডাস্টবিন দেওয়া হয়েছিল। কিন্তু অনেকেই তা ব্যবহার করেননি।"
তিনি আরও বলেন, "যেহেতু বিনামূল্যে দেওয়া হয়, দেখতে সুন্দর এবং নতুন ছিল-সেজন্য ডাস্টবিনগুলো কেউ ব্যবহার করছিল না। আশপাশে ময়লা ফেলত, কিন্তু ভেতরে ফেলত না।"
এই অভিজ্ঞতা থেকে এবার পরিচ্ছন্নতার পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
কর্মসূচিতে বিডি ক্লিনের প্রতিনিধি জহিরুল ইসলাম রবি জানান, সংগঠনটি ২০১৬ সাল থেকে ধারাবাহিকভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে দেশের ৫৭টি জেলা ও ১৬৫টি উপজেলায় তাদের টিম রয়েছে।
তিনি বলেন, হুমাম কাদের চৌধুরীর সহধর্মিণী বিডি ক্লিনের কার্যক্রম দেখে রাঙ্গুনিয়াকে পরিচ্ছন্ন করার বিষয়ে সংগঠনটির সঙ্গে যোগাযোগ করেন। পরে সৌজন্য সাক্ষাতের মাধ্যমে কর্মসূচির পরিকল্পনা করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ