১০:৪৬ পি.এম
নড়াইলের লোহাগড়ায় পারিবারিক কলহের কারণে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন জসিম শেখ নামের এক ব্যক্তি।
রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলার করফা গ্রামে এ ঘটনা ঘটেছে। এদিন বিকেল ৪টার দিকে আহত গৃহবধূ জোনাকি খানমের মৃত্যু ঘটে।
পুলিশ ও পরিবারের সূত্রমতে, পারিবারিক কলহের জেরে জোনাকি খানমকে মারধর করার পর তার স্বামী জসিম শেখ হাতুড়ি নিয়ে থানায় যান। এসময় তিনি পুলিশের কাছে স্ত্রীকে মারধর করার বিষয়টি জানান। পরে পুলিশ গিয়ে জানতে পারে যে, গুরুতর আহত অবস্থায় জেসমিন খানমকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় তার স্বজনরা।
আরও পড়ুন: দুমকিতে রাজনৈতিক বিরোধের জেরে নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তা চান বিএনপি নেতা
এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিত কুমার বলেন, গৃহবধূর মৃত্যুর বিষয়ে আমরা পরিবারের মাধ্যমে জানতে পেরেছি। এ ঘটনার প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন