০৩:৩৩ পি.এম
প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুততর করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
মঙ্গলবার, ভূমিমন্ত্রী মন্ত্রণালয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে আলোচনা চলাকালীন এই নির্দেশনা প্রদান করেন।
আলোচনায় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক এবং সচিব মো. মোখতার আহমেদ।
আরও পড়ুন: পদ্মা সেতু হয়ে রূপপুরে ইউরেনিয়াম পরিবহন, শ্রমিক আন্দোলনের শঙ্কা
প্রবাসী কল্যাণ মন্ত্রী প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমি অফিসে Priority Service চালু করা; ভূমি উন্নয়ন কর (খাজনা) প্রবাসী ডেবিট কার্ডের মাধ্যমে পরিশোধের সুবিধা প্রদান; নামজারি, মিউটেশন ও অন্যান্য ভূমি সেবা দ্রুততার সাথে সম্পন্ন করা; উপরন্তু ভূমি অফিসে প্রবাসী কর্নার/সহায়তা ডেস্ক প্রতিষ্ঠা এবং পাওয়ার অব এটর্নি দলিল সম্পাদনে অগ্রাধিকার প্রদানের জন্য ভূমিমন্ত্রীকে সহযোগিতা করার আহ্বান জানান।
জবাব হিসেবে ভূমিমন্ত্রী বলেন, সরকার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে প্রবাসীদের সামাজিক মর্যাদা নিশ্চিত করতে এবং তাদের জন্য বিভিন্ন সেবা প্রদানে প্রবাসী কার্ড চালু করছে। তিনি প্রবাসী কল্যাণ মন্ত্রীকে আশ্বস্ত করেন যে, ভূমি মন্ত্রণালয় অগ্রাধিকার ভিত্তিতে নির্ধারিত সকল সেবা সঠিকভাবে সম্পন্ন করতে সব রকমের সহযোগিতা প্রদান করবে। এছাড়াও, প্রবাসী কার্ডধারীদের সুবিধার জন্য ভূমি সেবাকে সহজ ও কার্যকর করতে একটি ফোকাল পয়েন্ট স্থাপনের নির্দেশ দেন ভূমিমন্ত্রী।
এসময় ভূমি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ত্রিশাল ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ২০ বছরেও নিয়োগ হয়নি জনবল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
