০৩:১৩ পি.এম
শেখ হাসিনাকে ফেরত দেয়ার বিষয়ে বাংলাদেশ সরকারের অনুরোধ ভারতের কর্তৃপক্ষ খতিয়ে দেখছে বলে সংসদীয় কমিটিকে জানিয়েছে ভারত।
গতকাল বৃহস্পতিবার ভারতের সংসদীয় স্থায়ী কমিটির কাছে দেশটির কেন্দ্রীয় সরকার বলেন, শেখ হাসিনাকে ফেরত দিতে বাংলাদেশের অনুরোধ প্রযোজ্য আইন ও প্রতিষ্ঠিত পদ্ধতির অনুসারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্বারা পরীক্ষা করে দেখা হচ্ছে।
এখন বিষয়টি সম্পর্কে পরিষ্কার ধারণা লাভের জন্য কংগ্রেসের লোকসভার সংসদ সদস্য শশী থারুরের নেতৃত্বে বৈদেশিক বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি সরকারের নেওয়া সংশ্লিষ্ট পদক্ষেপ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে।
আরও পড়ুন: ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলার ছাড়াল
‘ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ’ নিয়ে এই কমিটির নবম প্রতিবেদনের মধ্যে থাকা পর্যবেক্ষণ ও সুপারিশগুলোতেও সরকার গৃহীত পদক্ষেপ উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ যে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার পর তাকে ফেরত পাঠানোর অনুরোধ করেছে, সে বিষয়ে পার্লামেন্টারি কমিটি সরকারের কাছে জানতে চেয়েছিল।
২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এবং তারপর থেকে তিনি সেখানে অবস্থান করছেন।
আরও পড়ুন: কসোভোতে মুসলিম দেশ হিসেবে অন্য এক দৃষ্টান্ত: ক্যাথলিক নারী নির্বাচিত প্রেসিডেন্ট
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন