ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

রাজশাহীতে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


রাজশাহীতে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৩ অক্টোবর) রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহানগর ও জেলা ওলামা দলের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

রাজশাহী জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মোঃ তাজ উদ্দিন খাঁনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি। প্রধান বক্তা ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহসম্পাদক অ্যাডভোকেট মো. শফিকুল হক মিলন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. নজরুল ইসলাম মণ্ডল, বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সভাপতি মো. মামুন অর রশিদ এবং রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা।

আরও পড়ুন: বিদ্রোহী প্রার্থীর সমর্থকেরা বিএনপির রাজনীতিতে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন

সভায় আরও বক্তব্য দেন মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল হুদা ও মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় বক্তব্য দেন জেলা ওলামা দলের সদস্যসচিব কাজী মোঃ নুরুল আলম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশন করা হয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনাসহ দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয়। সভায় ওলামা দলের বিভিন্ন উপজেলা ও মহানগরীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।#

 

 

আরও পড়ুন: রাজশাহীতে বিজিবি'র অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হামের উপসর্গে মৃত্যু ৮ জনের, মোট ১১২২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:০৯ পি.এম


হামের উপসর্গে মৃত্যু ৮ জনের, মোট ১১২২ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু ঘটেছে। চলতি বছরে নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১০২ জন এবং হামের উপসর্গে ১ হাজার ২০ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা ১ হাজার ১২২ জনে পৌঁছেছে।

শনিবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এই তথ্য প্রকাশ করা হয়।

বুলেটিনে জানানো হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকাতে ৮ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন। এই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ১৫৩ জন রোগী ভর্তি হয়েছেন।

বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪৪৪ জন, রাজশাহীতে ২৪ জন, সিলেটে ১৫৮ জন, চট্টগ্রামে ২২৪ জন, বরিশালে ১৩৮ জন, ময়মনসিংহে ৪৯ জন, খুলনায় ৭৩ জন এবং রংপুরে ৩৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৭৩ হাজার ২৪ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৬৭ হাজার ৭৫৬ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।

এছাড়া, গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা ১ লাখ ৯৫ হাজার ১৯৭ জনে পৌঁছেছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৬৬৬ জন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিশোরগঞ্জে ডেঙ্গুর পরিস্থিতি উদ্বেগজনক, একদিনে আক্রান্ত ৫৩

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১০ পি.এম


কিশোরগঞ্জে ডেঙ্গুর পরিস্থিতি উদ্বেগজনক, একদিনে আক্রান্ত ৫৩

কিশোরগঞ্জে ডেঙ্গুর পরিস্থিতি নতুন করে উদ্বেগের সৃষ্টি করছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩ জন। একই সময়ে চিকিৎসা শেষে ৩১ জন ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। শনিবার (৩ অক্টোবর) জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ১৪৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যে দেখা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত কিশোরগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৭১৫ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৫৭২ জন। এ সময়ে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

বর্তমানে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে সবচেয়ে বেশি রোগী ভর্তি রয়েছেন, যাদের সংখ্যা ৩৮ জন। এছাড়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ১৯ জন, ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৩ জন, বাজিতপুরে ৭ জন, করিমগঞ্জে ৫ জন, কুলিয়ারচরে ৯ জন, হোসেনপুরে ৬ জন, পাকুন্দিয়ায় ৩ জন, কটিয়াদীতে ২ জন, নিকলীতে ৩ জন, তাড়াইলে ৪ জন, জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন এবং প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, একদিকে প্রতিদিন নতুন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন, অন্যদিকে চিকিৎসা শেষে অনেকে সুস্থ হয়ে ফিরছেন। তবে মাত্র এক দিনে ৫৩ জন নতুন করে আক্রান্ত হওয়ার তথ্য ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধন, পরিচ্ছন্নতা এবং জনসচেতনতা কার্যক্রম আরও জোরদারের প্রয়োজনীয়তা তুলে ধরছে।

স্বাস্থ্যসংশ্লিষ্টরা বলছেন, জমে থাকা পানি দ্রুত অপসারণ করা, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং দিনের বেলায় মশার কামড় থেকে সুরক্ষিত থাকা অত্যন্ত জরুরি। জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ারও পরামর্শ দেওয়া হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নীলফামারীতে কনস্টেবল সাইফুলের পদোন্নতি, র‍্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১০ পি.এম


নীলফামারীতে কনস্টেবল সাইফুলের পদোন্নতি, র‍্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার

নীলফামারী জেলার কনস্টেবল পদ থেকে এএসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি পাওয়া এক পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খান।

শনিবার, ৩ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দে, নীলফামারী পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো. সাইফুল ইসলামকে র‍্যাংক ব্যাজ পরানো হয়। এই অনুষ্ঠানে পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খান পদোন্নতি পাওয়া কর্মকর্তা মো. সাইফুল ইসলামকে অভিনন্দন জানান।

পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খান এ সময় সাইফুল ইসলামকে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান। তিনি দায়িত্ব পালনে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহসিনসহ রিজার্ভ অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এনসিটি ইজারা চুক্তির খসড়া বাতিলের দাবি, সোমবার চট্টগ্রাম বন্দরে অবস্থান কর্মসূচির আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১১ পি.এম


এনসিটি ইজারা চুক্তির খসড়া বাতিলের দাবি, সোমবার চট্টগ্রাম বন্দরে অবস্থান কর্মসূচির আহ্বান

চট্টগ্রাম বন্দরের প্রধান স্থাপনা নিউমুরিং টার্মিনাল এনসিটি ইজারায় চুক্তি প্রক্রিয়া নিয়ে সরকারের তাড়াহুড়োর কারণ সম্পর্কে প্রশ্ন তুলেছেন আন্দোলনরত বন্দর রক্ষা কমিটির নেতৃবৃন্দ।

কমিটির চলমান আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে আগামী ৫ অক্টোবর সোমবার চট্টগ্রাম বন্দর মেইন গেইটে দিনব্যাপী পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়েছে।

আজ শনিবার (৩ অক্টোবর) চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বন্দর রক্ষা কমিটির নেতারা এই আহ্বান জানান।

নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) এবং ওভারফ্লো কনটেইনার ইয়ার্ড পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য বিদেশি অপারেটর ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে প্রস্তাবিত ১৫ বছরের কনসেশন খসড়া চুক্তি প্রক্রিয়া বাতিল করার পাশাপাশি চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) ইজারা দেওয়ার উদ্যোগ বন্ধের দাবি জানায় কমিটি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কমিটির সদস্য সচিব ফজলুল কবির মিন্টু বলেন, গত ১ অক্টোবর অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এনসিটি ও ওভারফ্লো ইয়ার্ড পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য একটি বিদেশি কোম্পানির সঙ্গে ১৫ বছরের কনসেশন চুক্তির খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি উল্লেখ করেন, জাতীয় গুরুত্বপূর্ণ ও কৌশলগত এই অবকাঠামো নিয়ে প্রস্তাবটি ‘বিবিধ’ এজেন্ডায় উপস্থাপন করা হয়েছে। এ বিষয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, এত গুরুত্বপূর্ণ একটি বিষয় কেন মূল এজেন্ডায় বিস্তারিতভাবে উপস্থাপন ও আলোচনা করা হয়নি।

তিনি আরও বলেন, চট্টগ্রাম বন্দর দেশের বৈদেশিক বাণিজ্য, আমদানি-রপ্তানি, রাজস্ব, শিল্প ও ব্যবসা-বাণিজ্যের সঙ্গে সরাসরি সম্পৃক্ত একটি জাতীয় গুরুত্বপূর্ণ অবকাঠামো।

এনসিটি বন্দরের অন্যতম প্রধান কনটেইনার টার্মিনাল। এটি ১৫ বছরের জন্য কনসেশন বা ইজারায় দেওয়ার বিষয়টি সাধারণ প্রশাসনিক বা বাণিজ্যিক সিদ্ধান্ত হিসেবে গণ্য করা যায় না।

এ ধরনের সিদ্ধান্তের আগে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় এনসিটি পরিচালনার সম্ভাব্য আয়, সক্ষমতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তি ও অটোমেশনের ব্যবহার, দক্ষতা উন্নয়ন এবং কনসেশনে দিলে রাষ্ট্রের সম্ভাব্য আর্থিক সুবিধা- এসব বিষয়ে পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তুলনামূলক মূল্যায়ন জনসম্মুখে প্রকাশ করা প্রয়োজন।

তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার মাত্র কয়েক মাসের মধ্যে দেশের অর্থনৈতিক পুনর্গঠন, কর্মসংস্থান বৃদ্ধি, শিল্পের বিকাশ, বিনিয়োগ ও উৎপাদনশীলতা বাড়ানোর মতো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের সময়ে এনসিটি ও সিসিটির মতো কৌশলগত অবকাঠামো দীর্ঘমেয়াদি কনসেশনে দেওয়ার ক্ষেত্রে এত তাড়াহুড়োর প্রয়োজন কেন, তা জনগণের সামনে পরিষ্কার করা দরকার।

এ ধরনের চুক্তি দেশের অর্থনীতি, রাজস্ব, কর্মসংস্থান ও জাতীয় কৌশলগত স্বার্থে কী ধরনের সুবিধা ও ঝুঁকি তৈরি করতে পারে, তার পূর্ণাঙ্গ মূল্যায়ন জনসমক্ষে প্রকাশ না করে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।

তিনি আরও বলেন, বন্দর রক্ষা কমিটি দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে তাদের উদ্বেগ ও দাবি তুলে ধরছে। এ বিষয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী সঙ্গে বৈঠকের আগ্রহ প্রকাশ করা হয়েছে এবং প্রয়োজনে জাতীয় সংলাপের প্রস্তাবও দেওয়া হয়েছে। তবে এখনও সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো সাড়া পাওয়া যায়নি।

বন্দর রক্ষা কমিটি জানায়, তাদের আন্দোলন সরকারের বিরুদ্ধে নয়। জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের উদ্বেগ তুলে ধরা, রাষ্ট্রীয় সম্পদ ও জাতীয় স্বার্থ রক্ষা এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাই তাদের আন্দোলনের উদ্দেশ্য।

এ কারণে এনসিটি ও ওভারফ্লো ইয়ার্ডের প্রস্তাবিত ১৫ বছরের কনসেশন চুক্তির প্রক্রিয়া অবিলম্বে বাতিল, সিসিটি ইজারা দেওয়ার প্রক্রিয়া শুরু করার জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে দেওয়া নৌপরিবহন মন্ত্রণালয়ের চিঠি প্রত্যাহার এবং অন্তর্বর্তী সরকারের সময় বন্দর শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

একই সঙ্গে এনসিটি ও সিসিটি ইজারাবিরোধী আন্দোলনে যুক্ত শ্রমিক ও শ্রমিক নেতাদের হয়রানিমূলক বদলি বা অন্য কোনো ধরনের প্রশাসনিক হয়রানি না করার দাবি জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী ৫ অক্টোবর সোমবার চট্টগ্রাম বন্দরের প্রধান গেইটে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করবে বন্দর রক্ষা কমিটি। এর মধ্যে সরকার এনসিটি ও সিসিটি ইজারা প্রদানের উদ্যোগ বাতিলের সুস্পষ্ট ঘোষণা না দিলে অবস্থান কর্মসূচি থেকে বৃহত্তর আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

দলমত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে জাতীয় সম্পদ রক্ষার এই আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানায় কমিটি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক সাবেক বন্দর সিবিএ সেক্রেটারি কাজী শেখ নুরুল্লাহ বাহার, টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি তপন দত্ত, শ্রমিক ফেডারেশনের সভাপতি এস কে খোদা তোতন, জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ ম জামাল উদ্দিন, টিইউসি চট্টগ্রাম জেলা যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) চট্টগ্রামের যুগ্ম সমন্বয়ক রবিউল হক শিমুল ও খোরশেদ আলম, জাতীয়তাবাদী ডক শ্রমিক দলের সভাপতি মো. হারুন, সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল বাতেন, সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম ফরাজী, বিএফটিইউসির যুগ্ম সম্পাদক রিজওয়ানুর রহমান খান, জাতীয়তাবাদী বন্দর শ্রমিক দল নেতা আব্দুর রউফ লিটন, জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু বক্কর সিদ্দিকীসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%